ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায়

লন্ডনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২২, ১১:৫২ পিএম

লন্ডনে বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনা কাটিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত করোনা কাটিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির ঐতিহ্যবাহী এবং বৃহত্তম সংগঠন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল  ১০ এপ্রিল, রবিবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারি ও লকডাউনের কারণে যুক্তরাজ্যে বিগত দু’বছর যাবত রমজানের কোন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়নি। স্বনামধন্য চ্যারিটি সংগঠনটির ইফতার মাহফিলে কমিউনিটির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। করোনার আতঙ্ক ভুলে অনুষ্ঠানটি হয়ে উঠেছিলো যুক্তরাজ্যে বসবাসরত  বিয়ানীবাজারবাসী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের এক জমজমাট মিলন মেলা। অনুষ্ঠানে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় করোনায় হারানো বিয়ানীবাজারবাসী এবং কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিদের ।বিশেষভাবে স্মরণ করা হয় ট্রাস্ট প্রতিষ্ঠার পর এ পর্যন্ত মৃত্যুবরণকারী সংগঠনের ২০ জন বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যের।তাঁদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনের সদস্য আবু কাওসার। সংগঠনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় ইফতার পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস বারার স্পিকার আহবাব হোসেন।বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সিনিয়র সদস্য ও সিলেট-৫ আসনের সাবেক সাংসদ সেলিম উদ্দিন,কাউন্সিলার সিরাজুল ইসলাম, এটিএন বাংলা ইউকে’র সিইও হাফিজ আলম বক্স,বাংলাদেশ সেন্টারের ভাইস চেয়ারম্যান শাহানুর খান, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নিউহ্যাম বারার কনজারভেটিভ পার্টির মেয়র প্রার্থী আতিক রহমান, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আমিনুল হক জিলু, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আহমদ,প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী,প্রবাসী বালাগঞ্জ-ওসমানী নগর সমিতির সভাপতি সফিক উল্লাহ মিসলু, বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না,বর্তমান সভাপতি মোহাম্মদ এম এস চৌধুরী মামুন,শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুল অদুদ দিপক,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেবুল ও সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন রবিন।  (সংবাদ বিজ্ঞপ্তি)