ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২৬, ০১:১৫ পিএম

বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক?

বেলজিয়ামের দাপুটে পারফরম্যান্সে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। আলোচনার কেন্দ্রে থাকা ফোলারিন বালোগানকে একাদশে রেখেও বড় ব্যবধানে হার এড়াতে পারেনি যুক্তরাষ্ট্র।

ম্যাচের আগে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিফা বিশ্বকাপে হস্তক্ষেপ। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার করিয়েছিলেন তিনি। বিতর্কিত এই সিদ্ধান্তে ফুটবল বিশ্বে তুমুল সমালোচনা চললেও মাঠের খেলায় তার কোনো প্রতিফলন দেখা যায়নি। বালোগানকে নিয়ে নেমেও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। বড় জয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বেলজিয়াম।

সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের নকআউট পর্বের এই ম্যাচে রুডি গার্সিয়ার দল ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। বেলজিয়ামের জয়ের নায়ক আতালান্তার ফরোয়ার্ড চার্লস ডি কেটেলিয়ারে, যিনি দুটি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও একটি গোল। অন্যদিকে আলোচনায় থাকা বালোগান পুরো ম্যাচেই ছিলেন ছন্দহীন।

শুরুর বাঁশি বাজার পর থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেলজিয়াম। ম্যাচের ৯ মিনিটে নিকোলাস রাস্কিনের দারুণ পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন চার্লস ডি কেটেলিয়ারে। শুরুর ধাক্কা সামলানোর আগেই ২১ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের মিডফিল্ডার আমাদু ওনানা, 'তার' পরিবর্তে নামেন হ্যান্স ভানাকেন।

খেলার বিপরীতে ৩১ মিনিটে সমতায় ফেরে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বক্সের বাইরে থেকে মালিক টিলম্যানের নেওয়া জোরালো ফ্রি-কিক ভানাকেনের মাথায় লেগে দিক পরিবর্তন করে গোলরক্ষক থিবো কোর্তোয়াকে ফাঁকি দিয়ে জালে জড়ায়। তবে এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে লিয়েনড্রো ট্রোসার্ডের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করে আবারও দলকে এগিয়ে দেন ডি কেটেলিয়ারে। ১৯৬৬ সালের পর প্রথম বেলজিয়ান খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক ম্যাচে সরাসরি তিন গোলে অবদান রাখার রেকর্ড গড়েন তিনি।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর আশায় জিয়োভান্নি রেইনাকে মাঠে নামান মার্কিন কোচ পচেত্তিনো। কিন্তু ৫৭ মিনিটে গোলরক্ষক ফ্রিসের ভুলে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে যুক্তরাষ্ট্র। বল ক্লিয়ার করতে গিয়ে বক্সের বাইরে চলে এলে 'তাকে' চাপ দেন ডি কেটেলিয়ারে। সেই সুযোগে বল পেয়ে প্রায় ৩৫ গজ দূর থেকে ফাঁকা পোস্টে শট নেন হ্যান্স ভানাকেন। ডিফেন্ডার টিম রিম চেষ্টা করেও বল আটকাতে পারেননি। ভানাকেনের এই গোলটি ২০২৬ বিশ্বকাপের এখন পর্যন্ত দীর্ঘতম দূরত্বের গোল।

৩-১ ব্যবধানে পিছিয়ে পড়ে সর্বাত্মক আক্রমণে যায় যুক্তরাষ্ট্র। তবে ওয়েস্টন ম্যাককেনি ও বালোগানের প্রচেষ্টা ব্যর্থ করে দেয় বেলজিয়ামের রক্ষণভাগ। ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নেমে রোমেলু লুকাকু ব্যবধান আরও বাড়ান। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে (৯০+৩') ভানাকেনের অ্যাসিস্ট থেকে বাম পায়ের শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি। ৪-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বেলজিয়াম।

কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন স্পেন।

বসনিয়ার ম্যাচে যুক্তরাষ্ট্র স্ট্রাইকার ফোলারিন বালোগান লাল কার্ড দেখলেও ফিফা এক নজিরবিহীন সিদ্ধান্তে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে দেয়। ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলতে পারেন এই স্ট্রাইকার—আর এই সিদ্ধান্তের পেছনে সরাসরি ভূমিকা রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।

সূত্র বলছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করে বালোগানের বহিষ্কারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান ট্রাম্প। এরপরই আসে ফিফার এই ব্যতিক্রমী রায়। এই বিতর্কিত ঘটনার পর প্রশ্ন উঠেছে ফিফার নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার সক্ষমতা নিয়ে।