ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম

স্টোস্টেরন পরীক্ষায়  পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা

মেডিকেল বোর্ডের পরীক্ষায় পুরুষ হিসেবে প্রমাণিত হওয়ায় জাতীয় পর্যায়ের দুই অ্যাথলেট জান্নাত বেগম কবিতা রায়ের সব পদক বাতিল করেছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। একই সঙ্গে তাঁদের ওপর আজীবন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

বিতর্কের সূত্রপাত

দীর্ঘদিন ধরেই এই দুই অ্যাথলেটকে ঘিরে বিতর্ক চলছিল। ২৮ বছর বয়সী থ্রোয়ার জান্নাত বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে এবং ১৯ বছর বয়সী স্প্রিন্টার কবিতা নৌবাহিনীর হয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন, দুজনই নারী বিভাগে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে অ্যাথলেটিকস ফেডারেশনের আগের কমিটি লিঙ্গ নির্ধারণী পরীক্ষার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ জানায়।

মেডিকেল বোর্ডের প্রতিবেদন

অনুরোধের ভিত্তিতে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে গত ১১ মে বোর্ডের কার্যক্রম সম্পন্ন হয় এবং ১৬ মে চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনের কাছে জমা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, দুই অ্যাথলেটের শরীরেই স্বাভাবিক নারী হরমোনের তুলনায় অস্বাভাবিক মাত্রায় হরমোন পাওয়া গেছে। জান্নাতের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পাওয়া গেছে ১৯ দশমিক ৬৬ এনমোল/লিটার, যা ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের নির্ধারিত সর্বোচ্চ সীমার ( দশমিক এনমোল/লিটার) তুলনায় প্রায় গুণ বেশি। কবিতার ক্ষেত্রে এই মাত্রা ১৬ দশমিক ৫০ এনমোল/লিটার, যা নির্ধারিত সীমার সাড়ে গুণেরও বেশি।

ওয়ার্ল্ড অ্যাথলেটিকসের বিধি অনুযায়ী, নারী বিভাগে প্রতিযোগিতায় অংশ নিতে হলে টানা ২৪ মাস ধরে টেস্টোস্টেরনের মাত্রা দশমিক এনমোল/লিটারের নিচে রাখা বাধ্যতামূলক।

ফেডারেশনের সিদ্ধান্ত

মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন অ্যাডহক কমিটি দুই অ্যাথলেটকে পুরুষ হিসেবে বিবেচনা করে তাঁদের জাতীয় প্রতিযোগিতায় অর্জিত সব পদক বাতিলের সিদ্ধান্ত নেয়। জান্নাতের নামে কয়েকটি স্বর্ণপদকসহ মোট ৯টি এবং কবিতার নামে চারটি পদক ছিল।

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আলী ইমাম তপন প্রথম আলোকে জানান, চিকিৎসক বোর্ড সর্বসম্মতভাবে সিদ্ধান্ত দিয়েছে যে তাঁরা নারী নন, পুরুষ। তিনি আরও জানান, বাতিল হওয়া পদকগুলো এখন পরবর্তী স্থান অধিকারী প্রতিযোগীদের মধ্যে পুনর্বণ্টন করা হবে এবং দুই অ্যাথলেটকে নারী বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।