ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৫:০৯ পিএম

রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক

আর্জেন্টিনার বিপক্ষে হৃদয়বিদারক হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন। রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্তের তদন্ত চেয়ে আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন সংস্থাটির সভাপতি হানি আবো রিদা।

৭ জুলাই আটলান্টায় অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার স্বপ্ন দেখছিল আফ্রিকার দলটি। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বদলে যায় ম্যাচের চিত্র। মাত্র ১৩ মিনিট ১৫ সেকেন্ডে টানা তিন গোল করে আর্জেন্টিনা।

জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি মিশরের। ৩-২ ব্যবধানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে মোহামেদ সালাহর দল।

ম্যাচজুড়ে রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মাঠেই অসন্তোষ প্রকাশ করে মিশরের খেলোয়াড়রা। এসব সিদ্ধান্তকে ঘিরে ফুটবল অঙ্গনে চলছে তুমুল বিতর্ক। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মিশরের কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়ে বিতর্কে নতুন মাত্রা যোগ করেন আবো রিদা।

মাঠেই নিজের ক্ষোভ প্রকাশ করেন হাসান এবং মেজাজ হারিয়ে একটি হলুদ কার্ডও দেখেন। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ম্যাচ আগে থেকেই ‘নির্ধারিত’ ছিল। পাশাপাশি ফরাসি রেফারি ফঁসোয়া লুতেক্সিয়েরের ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে আগেই চাপ সৃষ্টি করা হয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি।

লুতেক্সিয়ের এবং তার সঙ্গে থাকা ম্যাচ অফিসিয়ালদের বিশ্বকাপের বাকি অংশ থেকে বহিষ্কারের জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছেন আবো রিদা। তার মতে, রেফারির ভুল সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে সরাসরি প্রভাব ফেলেছে।

ম্যাচের দুটি নির্দিষ্ট ঘটনা নিয়ে আপত্তি তুলেছে মিশর। প্রথমটি হলো—VAR হস্তক্ষেপে আগের একটি ফাউলের কারণে মিশরের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি—আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে মিশরের পক্ষ থেকে ফাউলের অভিযোগ করা হলেও সেটি VAR-এ পর্যালোচনা না করা।

এই বিষয়ে FIFA এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কোয়ার্টার-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।