ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী

অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পিএম

অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন

২০১০ সালের আগস্টে এই মেটলাইফ স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক প্রীতি ম্যাচের মাধ্যমে নেইমারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।

নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সেলেসাও তারকা নেইমার। রোববার টুর্নামেন্টের শেষ ষোলো থেকে বিদায়ের পর অশ্রুসিক্ত নয়নে তিনি জানান, ব্রাজিলের হয়ে ক্যারিয়ারের এখানেই ইতি টানছেন তিনি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। নরওয়ের হয়ে দুটি গোলই করেছেন আর্লিং হলান্ড। ব্রাজিলের পক্ষে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি করেন নেইমার। ১৯৯০ সালের পর বিশ্বকাপে এটিই ব্রাজিলের সবচেয়ে দ্রুততম বিদায়।

ম্যাচের শেষ বাঁশি বাজার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েন ৩৪ বছর বয়সী নেইমার। সতীর্থরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো-কে নেইমার বলেন, 'আমি চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।'

উল্লেখ্য, ২০১০ সালের আগস্টে এই মেটলাইফ স্টেডিয়ামেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এক প্রীতি ম্যাচের মাধ্যমে নেইমারের আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। ওই ম্যাচেও তিনি গোল করেছিলেন।

রেকর্ডের পাতায় নেইমার

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নেইমার তার ক্যারিয়ার শেষ করছেন। জাতীয় দলের হয়ে তার মোট গোল সংখ্যা ৮০টি, যা কিংবদন্তি পেলের চেয়ে তিনটি বেশি।

রোববারের গোলটি করার মাধ্যমে পেলের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করার নজির গড়লেন নেইমার। এছাড়া দেশের হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন তিনি, যা কাফুর (১৪২ ম্যাচ) পর দ্বিতীয় সর্বোচ্চ।

ডান পায়ের পেশির চোটের কারণে এবারের বিশ্বকাপে ব্রাজিলের পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে অংশ নিতে পেরেছেন নেইমার। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৫ মিনিট এবং নরওয়ের বিপক্ষে ম্যাচের ৬৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

গত এক দশক ধরে ব্রাজিলের সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত হলেও চোটের কারণে সাম্প্রতিক বছরগুলোতে তার খেলায় প্রভাব পড়েছে।

কোচ আনচেলত্তির বক্তব্য

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, 'আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং নতুন আইডিয়া খুঁজব।'

ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, 'আমার জন্য এটি একটি অভিজ্ঞতা। এই ফলাফল অত্যন্ত হতাশাজনক এবং আমরা সবাই অনেক ব্যথিত। তবে এটি একটি দারুণ দল ছিল এবং আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই; তারা অনেক কঠোর পরিশ্রম করেছে। আমার মনে হয় না যে আমাদের হারার কথা ছিল, কিন্তু আমাদের এটি মেনে নিতে হবে।'

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আনচেলত্তি বলেন, 'এটাই ফুটবল, এটাই খেলা। কখনো কখনো হারের বিষাদ আর তিক্ততা সামলাতে হয়। আমি এতে অভ্যস্ত। তবে এই হারকে আমরা পরবর্তীতে শক্তিতে রূপান্তর করব।'