ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
ঢাকা ৯ ভাদ্র ১৪৩৩, সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম

টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের খসড়া লোকাল প্ল্যানের শুনানি স্থাগিত করা হয়েছে। ৭ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিলো এই শুনানি। আপাতত এটি স্থগিত করেছেন প্ল্যানিং ইন্সপেক্টরেট।

সম্প্রতি সিটি অব লন্ডনের খসড়া লোকাল প্ল্যানের দায়িত্বপ্রাপ্ত প্ল্যানিং ইন্সপেক্টরেটদেরকে চিঠি পাঠিয়েছেন ইউকের হাউজিং ও প্ল্যানিং মিনিস্টার ম্যাথিউ পেনীকুক এমপি। এই দুই ইন্সপেক্টরেট টাওয়ার হ্যামলেটসের খসড়া লোকাল প্ল্যান পরীক্ষার কাজে নিয়োজিত থাকায় শুনানি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মিনিস্টারের চিঠিতে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা টাওয়ার অব লন্ডন-এর বিষয়টি উল্লেখ করা হয়েছে। টাওয়ার অব লন্ডন টাওয়ার হ্যামলেটস এলাকায় অবস্থিত হওয়ায় বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যানিং ইন্সপেক্টরেট। নতুন শুনানির তারিখ পরবর্তীতে প্ল্যানিং ইন্সপেক্টরেট ঘোষণা করবেন।

টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যান হলো বারার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নথি। যেখানে ভবিষ্যতে নতুন হাউজিং, কর্মসংস্থান, অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন কোথায় এবং কীভাবে হবে তার রূপরেখা নির্ধারণ করা হয়। এটি হাউজিং সংকট মোকাবিলা ও স্থানীয় বাসিন্দাদের জন্য আরও ভালো সুযোগ সৃষ্টির লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই সিদ্ধান্ত টাওয়ার হ্যামলেটস এবং সিটি অব লন্ডন উভয়ের জন্যই হতাশাজনক। আমাদের লোকাল প্ল্যানে বারার প্রয়োজনীয় হাউজিং ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার একটি বাস্তবসম্মত পরিকল্পনা ছিলো। বিশেষ করে লন্ডনের তীব্র হাউজিং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ও প্রকৃত সাশ্রয়ী মূল্যের ঘরবাড়ি নির্মাণে এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ ব্যাপারে পরবর্তী আপডেটের জন্য লোকাল প্ল্যান এক্সামিনেশন সংক্রান্ত ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।