ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
ঢাকা ৮ ভাদ্র ১৪৩৩, রোববার, ২৩ আগস্ট ২০২৬
সর্বশেষ
ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি বিগ টিকেটে ৩২ লাখ টাকা করে জিতলেন দুই বাংলাদেশি অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার! যুক্তরাজ্যে ডিসপোজেবল বারবিকিউ বিক্রি নিষিদ্ধ হুমকির মুখে বিয়েতে বাধ্য হলেন সৌদিপ্রবাসী সিলেটে ট্রিপল মার্ডার: বাদীর সন্দেহ জামায়াত নেতা সিরাজের দিকে স্টোস্টেরন পরীক্ষায় পুরুষ প্রমাণিত: দুই নারী অ্যাথলেটের পদক বাতিল, আজীবন নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় বেতনহীন ১২৬ বাংলাদেশি শ্রমিক সংকটে পোল্যান্ডে বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা, সতর্কতা নেতানিয়াহুর ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ মন্তব্যে তুমুল সমালোচনা

অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৮ এএম

অবৈধ কর্মী ধরতে কঠোর অবস্থানে রিফর্ম ইউকে, হটলাইনে তথ্য দিলে পুরস্কার!

যুক্তরাজ্যে অবৈধভাবে কাজ করা কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে বিরোধী দল রিফর্ম ইউকে। ক্ষমতায় এলে দলটি একটি হটলাইন চালু করবে, যেখানে অবৈধ কর্মসংস্থানের তথ্য দিলে সফল অভিযান শেষে তথ্যদাতারা আর্থিক পুরস্কার পাবেন।

নাম নিয়ে বিতর্ক

দলটি এই হটলাইনের নাম দিয়েছে ‘তুর্কিশ বার্বার টিপ লাইন’, যা প্রকাশের পর থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বহু তুর্কিশ স্টাইলের সেলুন কর্মী অভিযোগ তুলেছেন, এই নামকরণের মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে অন্যায়ভাবে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। ব্রিস্টলের একজন সেলুন কর্মী জানিয়েছেন, বৈধভাবে ব্যবসা চালানো এবং নিয়মিত কর পরিশোধের পরও এই প্রচারণার প্রভাবে তার দোকানে গ্রাহক কমে গেছে। সমালোচকদের মতে, এমন নামকরণ বৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অযথা সন্দেহ ও বৈষম্য বাড়াতে পারে।

তবে রিফর্ম ইউকের দাবি, তাদের লক্ষ্য কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠী নয়, বরং অবৈধ কর্মসংস্থান ও সংগঠিত অপরাধ প্রতিরোধ।

নেতৃত্বের বক্তব্য

দলীয় নেতা নাইজেল ফারাজ ও স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ এই পরিকল্পনা তুলে ধরে বলেন, অবৈধ কর্মসংস্থান মানবপাচারকে উৎসাহিত করছে এবং ব্রিটিশ শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। তাদের প্রস্তাব অনুযায়ী, পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষকে প্রতিটি বিশ্বাসযোগ্য অভিযোগ তদন্ত করতে আইনগতভাবে বাধ্য করা হবে।

‘ডেলিভারু আইন’: কঠোর জরিমানা ও ফৌজদারি দায়
রিফর্ম ইউকের প্রস্তাবে, বড় কোনো কোম্পানি অবৈধ কর্মী নিয়োগ করলে তাদের বার্ষিক আয়ের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত জরিমানা করা হবে। শুধু প্রতিষ্ঠান নয়, প্রধান নির্বাহী ও পরিচালকদেরও ব্যক্তিগতভাবে ফৌজদারি দায়ে অভিযুক্ত করা হবে। এই প্রস্তাবের নাম দেওয়া হয়েছে ‘ডেলিভারু আইন’। জরিমানার অর্থের একটি অংশ সফল তথ্যদাতাদের পুরস্কার হিসেবে এবং বাকি অংশ অভিবাসন-সংশ্লিষ্ট অপরাধের শিকার ব্যক্তিদের সহায়তা ও হাই স্ট্রিট পুনরুজ্জীবনে ব্যয় করা হবে।

হোম অফিসের প্রতিক্রিয়া
যুক্তরাজ্যের হোম অফিস এই পরিকল্পনার কিছু অংশকে রাজনৈতিক প্রচারণা হিসেবে আখ্যা দিয়েছে। সরকারের দাবি, অবৈধ কর্মসংস্থানের বিরুদ্ধে অভিযান ইতোমধ্যেই জোরদার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান ও গ্রেপ্তারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং বর্তমানে প্রতি অবৈধ কর্মীর জন্য সর্বোচ্চ ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

সূত্র: বিবিসি