ঢাকা ৪ শ্রাবণ ১৪৩৩, রোববার, ১৯ জুলাই ২০২৬
ঢাকা ৪ শ্রাবণ ১৪৩৩, রোববার, ১৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইতালিতে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর: আদালতের নতুন রায়ে আশা কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে আটক বাংলাদেশিরা আশ্রয়কেন্দ্রে বন্দি ইংল্যান্ডে এশীয় শিশুদের দাঁতে ক্ষয়ের হার জাতীয় গড়ের চেয়ে ৭০ শতাংশ বেশি লিভারপুল ছেড়ে বেসিকতাসে যোগ দিচ্ছেন সালাহ, বছরে আয় ১২ মিলিয়ন ইউরো! লন্ডনের মেয়র সাদিক খান পাচ্ছেন হাউস অব লর্ডসের সদস্যপদ, স্টারমারের শেষ সময়ের সিদ্ধান্তে প্রবাসীদের স্বার্থ রক্ষায় রোমে মন্তেভেরদে বৃহত্তর সিলেট সমিতির আত্মপ্রকাশ অবৈধ প্রবাসীদের জন্য ইতালির সুখবর: আদালতের রায়ে খুলছে বৈধতার নতুন সুযোগ ডোভার সীমান্তে ইইউ-র নতুন নিয়মে দীর্ঘ যানজটের আশঙ্কা, রেকর্ড সংখ্যক ব্রিটিশ পর্যটকের যাত্রা পানি-সংক্রান্ত সমস্যায় বন্ধ ইয়র্ক হল লেজার সেন্টার ও বি ওয়েল দ্য স্পা স্পেন নিয়ে মেসির বার্তা, ‘ওদের আমার চেনা আছে’ ভাঙ্গা হচ্ছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভিসা নীতিতে ট্রাম্প প্রশাসনের নতুন কড়াকড়ি, বিপাকে শিক্ষার্থীরা ১৯ বছর আগে কোলে নেওয়া সেই শিশু এবার ফাইনালে মেসির মুখোমুখি প্রবাসী বাংলাদেশিরা হজে যেতে যেভাবে নিবন্ধন করবেন মেসির কড়া জবাব : ‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’ যুক্তরাজ্যে এক বছরে প্রায় ২ হাজার স্পন্সরশিপ লাইসেন্স বাতিল, সবচেয়ে বেশি ঝুঁকিতে কেয়ার সেক্টর যুক্তরাজ্যে হেলথ কেয়ার ওয়ার্কার ভিসা সংকট আরও ঘনীভূত, ILR সংস্কার নিয়ে সরকারের অভ্যন্তরেই টানাপোড়েন ফকল্যান্ড যুদ্ধ থেকে মাঠের বৈরিতায় মুখোমুখি ইংল্যান্ড-আর্জেন্টিনা আজ বিরল ঘটনার সাক্ষী হচ্ছে পবিত্র কাবা প্রাঙ্গণ ইয়ামাল ৬-০ এমবাপে ট্রাম্পের হুমকি : ইরান আলোচনায় না ফিরলে সেতু ও বিদ্যুৎকেন্দ্র উড়িয়ে দেব যুক্তরাজ্যে চরম পানিসংকট ও বন্যাঝুঁকি: ‘হতে পারে ব্যাপক প্রাণহানি’ রাতে সোশ্যাল মিডিয়া ‘কারফিউ’ ঘোষণা ইউকে’র যুক্তরাষ্ট্রে ‘মুসলিম’ পরিচয়ের কারণে হামলা, যুবকের অবস্থা সংকটাপন্ন ধূমপান ছাড়তে টাওয়ার হ্যামলেটসবাসীর জন্য বিশেষ ‘স্মোক-ফ্রি চ্যালেঞ্জ’ ধর্ষণে দণ্ডিত রচডেল গ্যাং নেতাকে বহিষ্কার করতে অভিবাসন আইনে সংশোধনী আনছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ আদালতের রায় মানছে না হোম অফিস, পাচারের শিকারদেরও ফ্রান্সে পাঠানো হচ্ছে এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ৩, ভুক্তভোগীর সম্মানের মূল্য মাত্র চার লাখ টাকা? এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায়: সাইফুরের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন, চারজন খালাস মানবপাচার মামলায় ব্রাজিলে গ্রেপ্তার মামুন যুক্তরাষ্ট্রে বিচারের মুখে

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ০৩:১৩ এএম

প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় সার্কাসে অমানবিক পরিবেশে ব্যবহৃতবাদশা বাহাদুরনামে একটি হাতিকে অবশেষে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। পর্যাপ্ত খাবার, চিকিৎসা প্রয়োজনীয় পরিচর্যার অভাবে অসুস্থ হয়ে পড়া হাতিটির বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে তার সুরক্ষা, চিকিৎসা পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।

শনিবার ( জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে একই রাতে বিশেষ ব্যবস্থাপনায় ঢাকার জাতীয় চিড়িয়াখানার উদ্দেশে পাঠানো হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমেবাদশা বাহাদুর-কে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে।

প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অবহেলা, অযত্ন অমানবিক পরিবেশ থেকে মুক্তি পেলবাদশা বাহাদুর

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতিটির মালিক স্বেচ্ছায় এটি সরকারের জিম্মায় দিয়েছেন। পরে প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হাতিটি হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, “জাতীয় চিড়িয়াখানায় হাতিটির প্রয়োজনীয় চিকিৎসা, উন্নত পরিচর্যা এবং উপযোগী পরিবেশ নিশ্চিত করা হবে। এতেবাদশা বাহাদুরসুস্থ নিরাপদ জীবন ফিরে পাবে।

রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলবুর রহমান বলেন, “কয়েক দিন আগে আমরা হাতিটির মালিকের সঙ্গে যোগাযোগ করি। হাতিটির শারীরিক অবস্থা বিবেচনায় প্রথমে এটিকে সাফারি পার্কে রাখার পরিকল্পনা ছিল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় শনিবার হাতিটিকে বগুড়া থেকে ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।