ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পিএম

২০২৪ সালে লন্ডন ছেড়েছেন ১১ হাজার ধনী, কোথায় যাচ্ছেন তাঁরা

বিশ্বের সবচেয়ে বেশি ধনীদের আবাসস্থল হিসেবে পরিচিত লন্ডন শহর থেকে এ বছর রেকর্ড সংখ্যক ধনী অন্য জায়গায় চলে গেছেন। পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স বলছে, ২০২৪ সালে ১১ হাজারের বেশি মিলিয়নিয়ার লন্ডন শহর ছেড়ে গেছেন।

হেনলি অ্যান্ড পার্টনার্সের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইম ও বিবিসি জানিয়েছে, ধনীদের মধ্যে লন্ডন ছাড়ার প্রবণতা কয়েক বছর ধরেই দৃশ্যমান। গত বছর থেকে তা উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের ‘ওয়ার্ল্ড ওয়েলদিয়েস্ট সিটিজ’–এর প্রতিবেদন বলছে, মিলিয়নিয়ার হারানো শহরের তালিকায় শীর্ষে রয়েছে লন্ডন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ১১ হাজার ৩০০-রও বেশি মিলিয়নিয়ার লন্ডন ছেড়েছেন। আর দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়ার রাজধানী মস্কো, যেখানে ১০ হাজার মিলিয়নিয়ার শহর ছেড়েছেন।

২০১৪ সালের পর থেকেই ধনীদের লন্ডন ছাড়ার প্রবণতা বেড়েছে। গত এক দশকে লন্ডন ছেড়ে গেছে ১২ শতাংশ ধনী। এভাবে ধনীদের সংখ্যা কমতে কমতে লন্ডন এখন ‘শীর্ষ পাঁচ ধনী শহরের’ তালিকা থেকেও বাদ পড়েছে।

বিবিসি বলছে, দশকের পর দশক ধরে শীর্ষ পাঁচ ধনী শহরের তালিকায় ছিল লন্ডন। এবারই প্রথম শহরটি শীর্ষ পাঁচে (ধনীদের আবাসস্থল বিবেচনায়) থাকার মর্যাদা হারাল। এবার শীর্ষ পাঁচের পাঁচ নম্বরে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলেস। তবে বিশ্লেষকের বলছেন, ধনীদের সংখ্যা ক্রমশ কমলেও লন্ডনের অবস্থা এখনো শঙ্কটজনক অবস্থায় পৌঁছায়নি। শহরটিতে এখনো ২ লাখ ১৫ হাজার ৭০০ মিলিয়নিয়ার রয়েছেন। এক বছর আগে এই সংখ্যা ছিল ২ লাখ ২৭ হাজার।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, বেশির ভাগ ধনী লন্ডন ছেড়ে এশিয়া বা আমেরিকার দেশগুলোতে থিতু হচ্ছেন।

সম্পদ পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলো তথ্য বিশ্লেষণ করে বলছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণে ধনীরা লন্ডন ছেড়ে যাচ্ছেন। যেমন—ক্রমাগত বাড়তে থাকা করের বোঝা, ২০০৮ সালের আর্থিক সংকট থেকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করতে না পারা এবং ব্রেক্সিট অর্থাৎ, ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত।