ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

 ১৭৫ বছরের ইতিহাসে  প্রথম বাংলাদেশি শিক্ষার্থী আবিদ লন্ডন ষ্টুডেন্ট অফিসার নির্বাচিত

প্রকাশিত: ০৩ মার্চ ২০২১, ০৫:১৭ পিএম

 ১৭৫ বছরের ইতিহাসে  প্রথম বাংলাদেশি শিক্ষার্থী আবিদ লন্ডন ষ্টুডেন্ট অফিসার নির্বাচিত
ব্রিটেনের  ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটির  সেন্ট্রাল লন্ডনের বার্বিক্যান ক্যাম্পাসের ২০২১-২২ শিক্ষাবর্ষের  লন্ডন ষ্টুডেন্ট অফিসার নির্বাচিত হয়েছেন বাংলাদেশী মেধাবি শিক্ষার্থী আবিদ রহমান অনিক। ১৮৪১ সালে প্রতিষ্ঠিত  এই বিশ্ববিদ্যালয়ের  ইতিহাসে   আবিদ রহমান অনিক প্রথম বাংলাদেশি শিক্ষার্থী যিনি এই সম্মান অর্জন করে বাংলাদেশের নাম উজ্জ্বলভাবে তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ের  ষ্টুডেন্টদের   ইলেকট্ররাল ভোটের মাধ্যমে সর্ব্বোচ্চ  ৪শত ভোট পেয়ে আবিদ রহমান অনিক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আব্দুল্লাহ পেয়েছেন  ১৪৫ ভোট। আবিদ এমবিএ  ইন বিজনেস ম্যানেজমেন্ট এর শেষবর্ষে  লেখাপড়া করছেন।এখন পর্যন্ত তার একাডেমিক ফলাফলও  প্রত্যাশিতভাবে ভালো। ব্রিটেনের  সুপ্রাচীন এই বিশ্ববিদ্যালয়    ঐতিহ্যগত শিক্ষা ও শিল্প, সাহিত্য, সংস্কৃতি  চর্চায় ধারাবাহিক মান বজায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত করছে। লন্ডন ক্যাম্পাস এই ধারাবাহিকতায়  অন্যতম সেরা মানের তালিকায় রয়েছে। ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটি লন্ডন ক্যাম্পাসটিতে শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা লেখা পড়া করছে। শতকরা ৯৭ভাগ কর্মসংস্থানের রেকর্ড বহন করে চলা এই বিশ্ববিদ্যালয়ে আবিদ রহমান অনিক  ২০২১-২২ সালের  শিক্ষার্থীদের  সমস্যা চিহ্নিতকরণ ও নায্য দাবী-দাওয়া আদায়ে কাজ করবে। এছাড়াও এই বিশ্ববিদ্যালয়ের  লন্ডন ষ্টুডেন্ট অফিসার হিসাবে আবিদ শিক্ষার্থীদের মতামত ও তাদের নানা শিক্ষামূলক উদ্ভাবনী কাজের সহায়তা ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের সাথে সমন্ধয়, শিক্ষাজীবনের একজন ছাত্র হিসাবে তার সেরা মেধা ও মনন বিকাশে সার্বিকভাবে সহযোগিতা ও তাদের প্রেরণার জায়গাগুলোতে  কাজ  করবেন। লীডারশীপ এই কাজে  শিক্ষার্থীদের  ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং  শিক্ষার্থীদের  সাথে  নানা শাখায় পেশাগত সমন্ধয় সাধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করবেন। এছাড়াও আবিদ  রহমান অনিক  বিভিন্ন ধরণের ভলান্টিয়ার ও পেইড জব করার অভিজ্ঞতা অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  সহায়তা   এবং শিক্ষার্থীদের মধ্য থেকে নিকট ভবিষ্যতের  জন্য নতুন লিডারশীপ নেতৃত্ব তৈরীতেও কাজ করবেন। ইয়র্ক সেন্ট জন ইউনিভার্সিটি  সেন্ট্রাল লন্ডনের বার্বিক্যান ক্যাম্পাস সহ দুই ক্যাম্পাসে ৭হাজারের অধিক শিক্ষার্থী লেখাপড়া করছেন। ষ্টুডেন্ট অফিসার নির্বাচিত হওয়ায় আবিদুর রহমান অনিক ৫২বাংলাকে বলেন, প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয় লেখাপড়ার পাশাপাশি মৌলিক ও সৃজনশীল শিক্ষা ক্ষেত্রেও তুলনামূলক এগিয়ে আছে, আমি সর্বতভাবে চেষ্টা করবো – শিক্ষার্থীদের  বিভিন্ন যৌক্তিক দাবি দাওয়া ও সমস্যা চিহ্নিত করে তা সমাধান করতে। এছাড়াও  ক্যাম্পাসে বিভিন্ন ধরণের সৃজনশীল কর্মশালা ও ভ্যলান্টরী কাজের প্রতি উৎসাহ ও সহযোগিতা দানের মাধ্যমে  ক্যাম্পাসকে আরও প্রাণবন্ত করতে উদ্যোগ নেব। তার দেশের বাড়ি সিলেট বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রামে। বাবা মো. আতিকুর রহমান পেশায় একজন ফার্মাসিস্ট।মা রাহেলা বেগম। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি দ্বিতীয়। প্রসঙ্গত  আবিদ রহমান অনিক  যুক্তরাজ্য থেকে পরিচালিত ৫২বাংলা টিভি ও ওয়েভ পোর্টাল এর লন্ডন করেসপন্ডেন্ট হিসাবে কাজ করছেন। এছাড়াও  বাংলাদেশে থাকা অবস্থায়  তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী সংগঠন ‘সততা সংঘ’র বিয়ানীবাজার  সরকারী কলেজ শাখার প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি, প্রেরণা যুব চক্রের ক্রীড়া সম্পাদক ,বিয়ানীবাজার উপজেলা  ক্রিকেট এসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক,  বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সহ সভাপতি, বিয়ানীবাজার সাইক্লিষ্ট এর অন্যতম প্রতিষ্ঠাতা, সিলেট জেলার থানা পর্যায়ের প্রথম ক্রিকেট আসর  বিয়ানীবাজার ক্রিকেট লীগ ( বিসিএল)প্রথম আসরের যুগ্ম আহবায়ক  এর দায়িত্ব পালন করেছেন।