ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

১৫ আগষ্ট লন্ডনে শুরু হচ্ছে সিইজি ইউকে ক্যারাম চ্যাম্পিয়নশিপ কাপ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২১, ০২:২৩ এএম

১৫ আগষ্ট লন্ডনে শুরু হচ্ছে সিইজি ইউকে ক্যারাম চ্যাম্পিয়নশিপ কাপ
লন্ডনে ক্যারম খেলা ও প্রতিযোগীতা ব্যাপক ভাবে হচ্ছে ৷ বিলেতের ক্লাবগুলো এধরনের আয়োজন করে থাকে ৷ আগামী ১৫ই আগষ্ট পূর্ব লন্ডনের খ্রীষ্টীয়ান স্ট্রিটস্থ হারকিনেস হাউজের হলে বিকাল ৪টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রায় ৬৪ দলের অংশ গ্রহণে ব্রিটেনের বাংলাদেশীদের সবচেয়ে বড় এবং জাঁকজমক এই ক্যারাম টুর্নামেন্ট । এ উপলক্ষে মঙ্গলবার ১০ই আগষ্ট আয়োজকরা এক সংবাদ সম্মেলন আয়োজন করেন । সংবাদ সম্মেলনে জানানো হয় সিইজি ইউকে স্থানীয় শিশু কিশোরদের বিনোদন এবং প্রশিক্ষণের পাশাপাশি তাদের সহযোগী সংগঠন ক্যারম ক্লাব ইতিমধ্যে ক্যারম প্রিয়দের আস্থা অর্জনে সক্ষম হয়েছে ৷ ইতিমধ্যে এই ক্লাবের সিনিয়র সংগঠক ইন্টারন্যাশনাল ক্যারম প্রতিযোগীতায় ৬বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ান হয়েছেন যিনি একজন ব্রিটিশ বাংলাদেশী । আয়োজকরা জানান ব্রিটেনে বাংলাদেশীদের জনপ্রিয় এই খেলাকে আরো ব্যাপকভাবে প্রসার এবং নতুনত্ব নিয়ে আসার জন্য কাজ করছেন । তারা জানান, এই টুর্নামেন্ট বরাবরের মতো বড়ো পর্দায় দেখানো ছাড়া বিজয়ী পাবেন প্রায় ১ হাজার পাউন্ড প্রাইজমানি ও ট্রপি ।এছাড়া আরো ১০টি বিভিন্ন ধরণের পুরস্কারে রয়েছে ৷ সংবাদ সম্মেলনে সংগঠনের কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ৷ আয়োজকরা বাংলা মিডিয়ার সহযোগীতা কামনা করেন । সংগঠনের চেয়ার সেলিম উদ্দিন চাকলাদারের পরিচালনায় এতে বিভিন্ন বিষয় তুলে ধরে মত ব্যক্ত করেন উপদেষ্টা কাউন্সিলার ফারুক মাহফুজ আহমদ, বোর্ড সদস্য সানু মিয়া, এডুকেশন গ্রুপের চেয়ারম্যান জামালুর রহমান, সেক্রেটারী আমিনুর রহমান শামীম, স্পোর্টস সেক্রেটারী কর্ণেল আবেদীন প্রমুখ৷ উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, রেদওয়ান খান, খাইরুল ইসলাম, কামরুজামান চাকলাদার, নূর আলী, তাজুল ইসলাম, জুবের আলী, জামালুর রহমান, নজরুল চৌধুরী,রহিম উদ্দিন,ফারুক ফুয়াদ চৌধুরী ও সুজন আহমদ।