ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

হাসিনা-রেহানা ও আ.লীগসংশ্লিষ্ট প্রতিষ্ঠান: কার অ্যাকাউন্টের কত টাকা অবরুদ্ধ হল

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১১:৪২ পিএম

হাসিনা-রেহানা ও আ.লীগসংশ্লিষ্ট প্রতিষ্ঠান: কার অ্যাকাউন্টের কত টাকা অবরুদ্ধ হল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও দলের নামে যে ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি অর্থ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের হিসাবে। এছাড়া আওয়ামী লীগ, সূচনা ফাউন্ডেশন, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবেও বড় অংকের অর্থ রয়েছে। শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, ববির বাবা শফিক আহমেদ সিদ্দিক, তার ভাই তারেক আহমেদি সিদ্দিক, তারেক সিদ্দিকের স্ত্রী শাহীন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিকের ব্যাংক হিসাবও এই তালিকায় রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এসব হিসাব জব্দের আদেশ দেন। এই ১২৪টি অ্যাকাউন্টের ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা অবরুদ্ধ করা হয়েছে। দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের করা ব্যাংক হিসাব জব্দের আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্টরা তাদের অস্থাবর সম্পত্তি ‘হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করছেন’ বলে অনুসন্ধানে জানা গেছে। যে কারণে ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি বলে মনে করছে দুদক।

কার কত অবরুদ্ধ • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ৩২টি অ্যাকাউন্টে ৪৭৯ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ২৬৪ টাকা • সিআরআইয়ের নামে ১৬টি হিসাবে ৫৫ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার ১৩৬ টাকা • আওয়ামী লীগের নামে আটটি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ১৩১ টাকা • সূচনা ফাউন্ডেশনের নামে নয়টি ব্যাংক হিসাবে ৩১ কোটি ৬০ লাখ ৭৯ হাজার ১১৫ টাকা • বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের নামে দুটি ব্যাংক অ্যাকাউন্টে ১৯ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৩৪৪ টাকা • সায়মা ওয়াজেদের নামে পাঁচটি হিসাবে ২ কোটি ৭৬ লাখ ৫ হাজার ৮৫৪ টাকা • শেখ হাসিনা ও রেহানার চারটি যৌথ হিসাবে ২ কোটি ৭২ লাখ ১৪ হাজার ৮৬২ টাকা • শেখ হাসিনার নামে ১২টি ব্যাংক হিসাবে ১ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা • রাদওয়ান মুজিবের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯১৪ টাকা • সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ১৭ লাখ ১৫ হাজার ২৭১ টাকা • শেখ রেহানার নামে দুটি ব্যাংক হিসাবে ৮১ লাখ ৫ হাজার ৮৩৪ টাকা • আবু সিদ্দিক মেমোরিয়াল ট্রাস্টের নামে পাঁচ অ্যাকাউন্টে ৫৬ লাখ ৭ হাজার ৭৪৩ কোটি টাকা এ ছাড়া সাবেক খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের ব্যাংক হিসাবে ১২ লাখ ৩০ হাজার ১৫৭ টাকা, শফিক আহমেদ সিদ্দিকের ব্যাংক হিসাবে ১ লাখ ৫৮ হাজার ৯৫০ টাকাও অবরুদ্ধ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর আগে বলেছিলেন, শেখ হাসিনা ও তার পরিবারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্টে রাশিয়ান ‘স্লাশ ফান্ড’ এর অস্তিত্বও চিহ্নিত হয়েছে। অপরদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ লোপাটের অভিযোগ থাকায় গণআন্দোলনে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছ আদালত। অন্যরা হলেন, শেখ হাসিনার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, তার ছোট বোন শেখ রেহানা ও তার তিন ছেলেমেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত মঙ্গলবার এ আদেশ দেন।