ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

হয়তো আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হবে: অমর্ত্য সেন

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৫, ০৮:০৩ পিএম

হয়তো আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হবে: অমর্ত্য সেন

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের প্রতি বাড়তে থাকা হয়রানি ও সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনাকে গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতার এক আলোচনায় তিনি রসিকতার ছলে বলেন, “একটা সম্ভাবনা আছে, আমাকেও হয়তো বাংলাদেশে পাঠানো হবে, কারণ ঢাকায় আমার পূর্বপুরুষের বাড়ি আছে। তবে এটিকে আমি খুব বেশি আপত্তির বিষয়ও মনে করি না।”

অমর্ত্য সেনের জন্ম পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। তিনি দুই বাংলাতেই সমান জনপ্রিয় অর্থনীতিবিদ।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শুধু বাংলায় কথা বলার কারণে অনেককেই বাংলাদেশি সন্দেহে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে অমর্ত্য সেন বলেন, “খবরের কাগজে পড়লাম, বাংলায় কথা বলার কারণে একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। তখন ভাবলাম, তাহলে ফরাসি ভাষায় কথা বলব। কিন্তু সমস্যা হলো, আমি তো ফরাসি জানিই না।”

বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানির প্রসঙ্গ তুলেও তিনি ভারতীয় সমাজের বহুত্ববাদকে স্মরণ করান। তাঁর ভাষায়, “বাঙালি, পাঞ্জাবিসহ প্রতিটি সাংস্কৃতিক পরিচয়কে উদযাপন করার যথেষ্ট কারণ আছে। বাংলাভাষীরা কর্মক্ষেত্রে অবহেলার শিকার হচ্ছেন, অসম্মানিত হচ্ছেন। আমি বলব না যে বাঙালি সংস্কৃতিই সবার সেরা, কিন্তু আমাদের ভাষা, সংস্কৃতি ও ইতিহাসকে সম্মান জানানো জরুরি। যদি তা না হয়, তাহলে প্রতিবাদ করা উচিত।”

বাংলাভাষীদের সীমান্তে ঠেলে দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। তবে চলতি বছরের এপ্রিলের পর থেকে এ ধরনের ঘটনা বাড়তে শুরু করে। জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন রাজ্যে অভিযান চালায়। এরপর গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে নারী ও শিশুসহ এক হাজারের বেশি বাংলাদেশিকে আটক করা হয়।

এর পর থেকে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ সন্দেহে গ্রেপ্তার হওয়া বাংলাভাষীদের বিমানে সীমান্ত এলাকায় এনে বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে। সুযোগ বুঝে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে। এই প্রক্রিয়ার খবর শুধু ভারতীয় সংবাদমাধ্যমেই নয়, বরং বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের মতো আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।