ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

সৈয়দ আফসার উদ্দিনের আন্তর্জাতিক সম্মান লাভ

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০১:৫২ এএম

সৈয়দ আফসার উদ্দিনের আন্তর্জাতিক সম্মান লাভ
ব্রিটিশ – বাংলাদেশী স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব, পুরষ্কারপ্রাপ্ত শিক্ষক - সৈয়দ আফসার উদ্দিন এমবিই সম্প্রতি গ্রেট ব্রিটেনের সম্মানজনক আন্তর্জাতিক পুরষ্কার  ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মানে ভূষিত হয়েছেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিও এবং ভয়েস অব আমেরিকা রেডিওর সাবেক ব্রডকাস্টার, চ্যানেল এস টিভির সিনিয়র সংবাদ পাঠক- সৈয়দ আফসার উদ্দিন ব্রিটিশ -বাংলাদেশী ইলেকট্রনিক মিডিয়ায় তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি লন্ডনে শিক্ষকতা করেছেন প্রায় ত্রিশ বছর। উল্লেখ্য প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ায় একইসাথে তিনি ১৯৮৯ সালে কাজ শুরু করেন। ইলেকট্রনিক মিডিয়াতে তাঁর অসামান্য কাজ ও জনপ্রিয়তা এবং শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরুপ এই সম্মাননা তাঁকে দেয়া হলো। তিনি বাংলাদেশ টেলিভিশন ও লন্ডন ভিত্তিক বাংলা টিভিতেও সাফল্যের সঙ্গে কাজ করেছেন। সোমবার, ২৪শে অক্টোবর ২০২২ লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ডহল এর লর্ড চেম্বারলিন চেম্বারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উচ্চ আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন এ পুরষ্কার সৈয়দ আফসার উদ্দিনের হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ডেপুটি ক্লার্ক টু দ্যা চেম্বারলেইন কোর্ট - টিফেইন লি বিয়ান ‘ডিক্লারেশন অব দ্যা ফ্রিম্যান’ পড়তে ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটিতে অতি সুপরিচিত মুখ সৈয়দ আফসার উদ্দিনকে আহ্বান জানান। পরে টিফেইন লি বিয়ান পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে সৈয়দ আফসার উদ্দিনের হাতে ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মাননাটি তুলে দেন। উল্লেখ্য সৈয়দ আফসার উদ্দিন হলেন ব্রিটেন তথা বহির্বিশ্বে বাংলা ভাষী প্রথম টিভি সংবাদ পাঠক, যিনি এই সম্মান অর্জন করলেন। এই আন্তর্জাতিক এবং লন্ডনের সর্বোচ্চ সম্মান তাঁদেরকেই দেয়া হয়, যাঁরা নিজ নিজ কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সফলতার সাথে অসাধারণ অবদান রেখে চলেছেন। উল্লেখ্য ১২৩৭ সাল থেকে ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন (ফ্রীম্যানশীপ) সম্মাননা চালু রয়েছে। এই সম্মাননা ব্রিটেনের রাজ্ পরিবারের এগারোজন সদস্য এরইমধ্যে লাভ করেছেন। এঁদের মধ্যে রয়েছেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ, তাঁর মা প্রয়াত প্রথম এলিজাবেথ, বর্তমান রাজা তৃতীয় চার্লস, প্রয়াত প্রিন্সেস ডায়ানা, প্রিন্স উইলিয়াম প্রমুখ। এছাড়া ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সাবেক ব্রিটিশ প্রধান মন্ত্রী উইনস্টন চার্চিল, মার্গারেট থ্যাচার, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমোট কোহল, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ভারতের সাবেক প্রধান মন্ত্রী জওহর লাল নেহেরু, জাতি সংঘের সাবেক মহাসচিব কফি আনান, বিশ্বখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী স্টিভেন হকিংস, নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ এ সম্মানে ভূষিত হয়েছেন। সম্মান লাভের পর সৈয়দ আফসার উদ্দিন প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে যিনি এই সম্মানের জন্য তাঁকে নোমিনেট করেছিলেন তাঁকে ধন্যবাদ জানান। একইসাথে ধন্যবাদ জানান এই সম্মান দেয়ার জন্য গঠিত প্যানেল সদস্যদের প্রতি। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সৈয়দ আফসার উদ্দিন আরো বলেন - "এই সম্মাননা প্রাপ্তির ফলে কাজের প্রতি আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমি মনে করি আমার মতো যাঁরা দীর্ঘদিন ধরে ইলেক্ট্রনিক মিডিয়া ও শিক্ষাক্ষেত্রে কাজ করছেন এই সম্মান তাঁদেরকে আরো মনোযোগ ও যত্নসহকারে কাজ করতে উৎসাহিত করবে"। এছাড়া তিনি তাঁর তেত্রিশ বছরের মিডিয়া ক্যারিয়ার ও ত্রিশ বছরের শিক্ষকতা জীবনে যে সব প্রতিষ্ঠান ও ব্যক্তি তাঁকে কাজ করার সুযোগ করে দিয়েছেন - তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সে সাথে তাঁর প্রতি ছাত্র - ছাত্রীদের ও দর্শকদের ভালোবাসা এবং সহকর্মীদের সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কাজ থেকে ছুটি নিয়ে অনুষ্ঠানে আসার জন্য পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্খীদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। এই দীর্ঘ পথচলায় পাশে থেকে সব ধরণের সহযোগিতা ও উৎসাহ দেয়ার জন্য সৈয়দ আফসার উদ্দিন - স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়েকে তাঁর এই প্রাপ্ত সম্মাননা উৎসর্গ করেছেন। উল্লেখ্য সাংবাদিকতার পাশাপাশি সৈয়দ আফসার উদ্দিন প্রায় ত্রিশ বছর লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস্ এ - কলেজ ও সেকেন্ডারি স্কুলে শিক্ষকতা করেছেন। সিনিয়র এক্সামিনার হিসেবে ‘একিউএ’ এক্সাম বোর্ডের সাথে কাজ করছেন ছাব্বিশ বছর ধরে। ইউনিভার্সিটি অব গ্রীনিচ ও ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের অধীনে ‘পিজিসিই মেন্টর’ হিসেবে দশ বছর কাজ করেছেন। এছাড়া তিন দশক ধরে কমিউনিটিতে ভলান্টারী কাজ এবং চ্যারিটি কাজের সঙ্গেও নিজেকে যুক্ত রেখেছেন। লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস্ এ - শিক্ষা এবং কমিউনিটিতে তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ ব্রিটেনের সদ্য প্রয়াত মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথ ২০২০ সালে তাঁর জন্মদিনে সৈয়দ আফসার উদ্দিনকে "এমবিই" (মেম্বার অব দ্যা মোস্ট এক্সসিলেন্ট অর্ডার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার) উপাধিতে ভূষিত করেন। শিক্ষাবিদ, সাংবাদিক,সংবাদ পাঠক , কলামিস্ট ও কমিউনিটি কর্মী - সৈয়দ আফসার উদ্দিন এমবিই তাঁর স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা নিয়ে লন্ডনে বসবাস করছেন। মা - বাবার ছয় সন্তানের মধ্যে সৈয়দ আফসার উদ্দিন তৃতীয়। তাঁর দেশের বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার বারৈয়াহাটে চিনকি আস্তানা সংলগ্ন ‘তাকিয়া বাড়ি ’(সৈয়দ বাড়ি)। আর তাঁর শ্বশুর বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামে। আরও পড়ুন- https://52banglatv.com/2020/10/23355/