ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

সারা ব্রিটেনে নতুন লকডাউন: বৃহস্পতিবার থেকে রাত ১০টায় বন্ধ হচ্ছে পাব-বার-রেস্তোরা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৭:২৪ পিএম

সারা ব্রিটেনে নতুন লকডাউন: বৃহস্পতিবার থেকে রাত ১০টায় বন্ধ হচ্ছে পাব-বার-রেস্তোরা
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ধাক্কা সামলাতে পাব, বার ও রেস্তোরাঁ খোলা রাখার বিষয়ে নতুন বিধি-নিষেধ আরোপ করছে ব্রিটেন। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় যেখানে সম্ভব ঘরে থেকে কাজ করার নিয়ম চালু করার জন্য আবারও জোর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আজ তাঁর পার্লামেন্টের বক্তৃতায় । পার্লামেন্টে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। মঙ্গলবার স্থানীয় সময় ১২.৩০ মিনিটের সময় তাঁর দেয়া এক বক্তৃতায় তিনি বর্তমান করোনাকালীন সময়ে নতুন নির্দেশনা দিলেন। এতে বরিস জনসন গত মার্চে আরোপিত লকডাউনের ব্যাপারেও আলোচনা করেন। এতে বরিস জনসন বলছেন, আমরা জানি এটা সহজ হবে না। কিন্তু ভাইরাসের পুনরুত্থান নিয়ন্ত্রণ ও জাতীয় স্বাস্থ্য সেবা রক্ষার জন্য আমাদের আরও পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর আগে সোমবার ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা দেশটিতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী অক্টোবরের মাঝামাঝি সময় ভাইরাসের প্রকোপ ব্যাপক আকার ধারণ করতে পারে বলে সতর্ক করে দেন। গত এক সপ্তাহের তথ্য বলছে, প্রায় প্রত্যেকদিন ব্রিটেনে ৬ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া হাসপাতালে রোগী ভর্তির পরিমাণ প্রত্যেক ৮দিনে প্রায় দ্বিগুণ হয়েছে। করোনা পরীক্ষা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। কর্মস্থলে ফেরার মাত্র কয়েক সপ্তাহ পর বাণিজ্যে প্রভাব ফেলবে না এমন কর্মক্ষেত্রের লোকজনকে জনসন আবারও ঘরে থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে রাত ১০টার পর ইংল্যান্ডের সব পাব, বার, রেস্তোরাঁ এবং অন্যান্য আতিথেয়তা স্থাপনা বন্ধ রাখার নিয়ম কার্যকর করলেন তিনি তাঁর বক্তৃতায়।যদিও একসাথে ৬ জন মিলিত হবার বিধান কার্যকর রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে বারে বা পাবে সময় শেষ হয়ে গেলে বন্ধু বান্ধবদের বাসায় গিয়ে  একসাথে আবারও পান করতে আগ্রহী হয়ে উঠবে পানাসক্ত মানুষ। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডে ইতোমধ্যে লাখ লাখ মানুষ করোনার নতুন বিধি-নিষেধের কবলে এসেছেন। তবে পার্লামেন্টে ভাষণে গত মার্চের মতো পুরোমাত্রার লকডাউন কার্যকর হবে না বলে উল্লেখ করেছেন বরিস জনসন। বরিস জনসনের নতুন এ পদক্ষেপে আতিথেয়তা খাত অর্থাৎ বিশেষত পাব-বার-রেষ্টুরেন্টগুলোর কর্মচারী-কর্মকর্তারা কিছুটা ক্ষোব্ধ । কারন পাব কিংবা রেষ্টুরেন্টগুলো সরকারেরর বেধে দেয়া নির্দেশনা মেনে তাদের কাষ্টমার আপ্যায়নের ব্যবস্থাপনা সম্পন্ন করেই রেষ্টরেন্টগুলো খোলেছে। সোমবার ব্রিটেনের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা প্যাট্রিক ভ্যাল্যান্স এবং প্রধান মেডিক্যাল কর্মকর্তা ক্রিস হুইটি সতর্ক করে বলেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে ব্রিটেন করোনার ক্রমবর্ধমান মৃত্যুহারের মুখোমুখি হবে। এমনকি অক্টোবরে যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণ ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করে দেন প্যাট্রিক ভ্যালান্স। নভেম্বরে করোনায় দৈনিক মৃত্যু প্রায় ২০০ জনে পৌছাতে পারে। গত বছরের ডিসেম্বরে চীনের উহানে উৎপত্তি হওয়া করোনাভাইরাসে যুক্তরাজ্যে আক্রান্ত ছাড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজারের বেশি এবং মারা গেছেন ৪৬ হাজার ৭০৬ জন।