ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

সম্মানজনক ডক্টরেট ডিগ্রী লাভ করায় জিএসসির পক্ষে থেকে জাকির খানকে সংবর্ধনা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১, ০৩:২২ এএম

সম্মানজনক ডক্টরেট ডিগ্রী লাভ করায় জিএসসির পক্ষে থেকে জাকির খানকে সংবর্ধনা
কমিউনিটির সেবা ও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে বিশেষ অবদান রাখায় ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন থেকে সম্প্রতি সম্মনজনক ডক্টরেট ডিগ্রী লাভ করেছেন ক্যানারী ওয়ার্ফ গ্রুপের এসোসিয়েট ডাইরেক্টর জাকির খান। তার এই সম্মানজনক ডক্টরেট ডিগ্রী অর্জন করায় গ্রেটার সিলেট ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। ৮ অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিস্টার আতাউর রহমান। ভাইস চেয়ারপার্সন মির্জা আসহাব বেগ এর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কামরুল হাসান চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আহবাব হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডব্রিজ কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার জোসনা ইসলাম, বিবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, মা ও শিশু বিশেষজ্ঞ ডক্টর জাকি রেজোয়ানা আনোয়ার, কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিই, সাবেক মেয়র আব্দুল আজিজ সরদার, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, কাউন্সিলার সদরুরজ্জামান খান, কাউন্সিলার ফয়জুর রহমান। এছাড়াও আরও বক্তব্য রাখেন-জিএসসি সাউথ ইস্ট রিজিওনের চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন, জিএসসি কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, সাউথ ইস্ট রিজিওনের সহ ভাপতি আবুল কালাম, বিটিএ জয়েন্ট সেক্রেটারী ডক্টর রওয়াব উদ্দিন, ব্যারিস্টার হামিদুল হক আফিন্দি লিটন । সভায় সংবর্ধিত অতিথিকে জিএসসি সাউথ ইস্ট রিজিওনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন সাউথ ইস্ট রিজিওনের সাধারণ সম্পাদক ফজলুল করীম চৌধুরী, ট্রেজারার সুফী সুহেল আহমদ, সহসভাপতি মামুনুর রশীদ ও মাওলানা আব্দুল কুদ্দুস । জিএসসি ইস্ট লন্ডন শাখার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন শাখার চেয়ারপার্সন এম এ গফুর, সাধারণ সম্পাদক আব্দুল মালিক কুটি, তাজ উদ্দিন, সালেহ আহমদ ও ছুরুক মিয়া । সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কমিউনিটি নেতা নুর বক্স, শেখ ফারুক আহমদ, হাবিবুর রহমান মালিক, জয়দেব শেখর রায়, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, দরবেশ চৌধুরী, দুদু মিয়া, আবু সুফিয়ান, নজরুল ইসলাম, সেলিম আহমদ, আমির হোসেন, ফারুখ মিয়া, জগম্বর আলী, নূর আহমদ প্রমুখ। সভায় বক্তারা বলেন-ড. জাকির খান দীর্ঘদিন থেকে কমিউনিটি মানুষকে সার্ভিস দিয়ে আসছেন । বিশেষ করে তরুণদের উৎসাহিত করতে তিনি সব সময় একজন রুল মডেল হিসেবে কাজ করে যাচ্ছেন । তার কাছ থেকে তরুণরা উৎসাহিত হয় । অসংখ্য কমিউনিটি সংগঠন তার কাছ থেকে উপকৃত হয়েছে। মি. খানের এই সম্মান কাজ ও কর্মের ফল । সভায় সংবর্ধিত অতিথি ড. জাকির খান সবাইকে এক হয়ে কমিউনিটির সেবায় কাজ করার আহ্বান জানিয়ে বলেন-এ কৃতিত্ব শুধু আমার একার নয়, এ অর্জন কমিউনিটির সবার। আজ আমাদের বাঙালি কমিউনিটি বিভিন্ন ক্ষেত্রে বিভক্ত, নিজেদের ভেতরের বিভক্তি ভেঙে আমাদের ঐক্যবদ্ধভাবে আরও এগিয়ে যেতে হবে। সভায় জিএসসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ডক্টর জাকির খানকে ক্রেস্ট প্রদান করা হয়।