ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

সমাজসেবায় বিশেষ অবদানে আশিকুর রহমান 'ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মান লাভ

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২২, ০৩:১৩ এএম

সমাজসেবায় বিশেষ অবদানে আশিকুর রহমান 'ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মান লাভ
সমাজসেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাজ্যবাসী আশিকুর রহমান গ্রেট ব্রিটেনের সম্মানজনক আন্তর্জাতিক পুরষ্কার ‘ ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মানে ভূষিত হয়েছেন। আশিকুর রহমান বিগত বিশ বছর থেকে যুক্তরাজ্যে কমিউনিটির সেবায় কাজ করছেন। সোমবার, ২৪শে অক্টোবর লন্ডনের ঐতিহ্যবাহী গিল্ডহল এর লর্ড চেম্বারলিন চেম্বারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ পুরষ্কার আশিকুর রহমান হাতে তুলে দেয়া হয়। অনুষ্ঠানে আশিকুর রহমানকে ‘ডিক্লারেশন অব দ্যা ফ্রিম্যান’ পড়তে আহ্বান জানান ডেপুটি ক্লার্ক টু দ্যা চেম্বারলেইন কোর্ট - টিফেইন লি বিয়ান । পরে টিফেইন লি বিয়ান পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে আশিকুর রহমান হাতে ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মাননাটি তুলে দেন। ১২৩৭ সাল থেকে ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন (ফ্রীম্যানশীপ) সম্মাননা চালু রয়েছে। এটি একটি আন্তর্জাতিক মানের সম্মাননা। বিশেষ করে লন্ডনের সর্বোচ্চ এই সম্মান তাঁদেরকেই দেয়া হয়, যাঁরা নিজ নিজ কাজের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সফলতার সাথে অসাধারণ অবদান রেখে চলেছেন। বাংলাদেশী বংশদ্ভুদ আশিকুর রহমান ব্রিটিশ চ্যারিটি সংস্থা ‘দ্যা হিউম্যানিটারিয়ান লাইভ ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান। মহামারী কোভিড-১৯ এর শুরু থেকে তিনি লন্ডনের গৃহবন্দি বিশেষকরে বয়স্ক,গৃহহীন,আনডকুমেন্টেড ও কর্মহীন নিডি মানুষদের ঘরে ঘরে খাবার সহায়তায় অগ্রণী ভূমিকা রাখেন। কোভিড-১৯ ফুড ব্যাংক শিরোনামে সামাজিক সহায়তা কার্যক্রমের সবচেয়ে পজিটিভ দিক ছিল-নিভৃত্তে নিডি মানুষদের ঘরে চাহিদা অনুযায়ী খাবার পৌছে দেয়া। তিনি যুক্তরাজ্যের এনআরবি সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। প্রবাসীদের ভোটাধিকার,আইডি কার্ড, আনডকুমেন্টদের বাংলাদেশী পাসপোর্ট তৈরীতে আমলাতান্ত্রিক জটিলতা, বিমানবন্দরে হয়রানী ইত্যাদি বিষয়ে তিনি দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামের অগ্রভাগে থেকে কাজ করছেন। এওয়ার্ড প্রদান সময়ে উপস্থিত ছিলেন ইউকে বিবিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহগীর বখত ফারুক, কাউন্সিলার জামাল আহমেদ,বাংলাদেশ সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মুহিবুর রহমান, ওয়েস্টহ্যাম লেবার পার্টির চেয়ারম্যান জেইন মিয়া, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সেক্রেটারী মইনুদ্দিন আনসার ,ভাইস চেয়ারম্যান মানিকুর রহমান গণি, বিশিষ্ট ব্যবসায়ী কাজী আরিফ এবং চ্যানেল এস এর সিনিয়র প্রোডিউসার আহাদ আহমদ,সাংবাদিক জাকির জোসেন কয়েস, ভয়েস অফ নিউহ্যাম এর ট্রেজারার আব্দুল মিয়া, ও খেলাফত মজলিস লণ্ডন রিজ্যন এর জেনারেল সেক্রেটরী মাওলানা আনিসুর রহমান। আশিকুর রহমানের দেশের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার নবাং গ্রামে। তার মায়ের নাম মেহেরুন নেঝা খান, বাবা হাজী থেয়বুর রহমান।স্ত্রী মমিলা আক্তার শিপা ও ৬ সম্তান নিয়ে তিনি দীর্ঘদিন থেকে ইস্ট লন্ডনের নিউহ্যাম বারার বসবাস করছেন। আশিকুর রহমান ‘ফ্রিম্যান অব দ্যা সিটি অব লন্ডন’ সম্মাননাটি তার মা-বাকে উৎসর্গ করেছেন। কমিউনিটির মানুষের সেবায় নিজেকে আরও বেশী করে নিবেদিত রাখার প্রত্যয় নিয়ে সকলের কাছে দোয়া কামনা করেছেন।