ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

শিল্প উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক মো: জিল্লুর রাহমানকে  লন্ডনে সংবর্ধনা

প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ০৬:৩৭ এএম

শিল্প উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক মো: জিল্লুর রাহমানকে  লন্ডনে সংবর্ধনা
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কৃতি সন্তান উদীয়মান শিল্প উদ্যোক্তা ও ক্রীড়া সংগঠক মো: জিল্লুর রাহমানকে  লন্ডনে সংবর্ধনা দেয়া হয়েছে। ৭নং কামারচাক ইউনিয়নের সন্তান  ‍ওলিলা গ্রুপ এর ম্যানেজিং ডাইরেক্টর,বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এর ডাইরেক্টর ও আবাহনী সমর্থক গোষ্ঠি কেন্দ্রীয় কমিটির সভাপতি সম্প্রতি যুক্তরাজ্যে সফরে আসেন। সমাজকর্মী  মো:  দিলু মিয়া  ও সেলিম আহমদের  আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে  অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউকে আওয়ামীলীগের  সিনিয়র সহ সভাপতি  জালাল উদ্দিন, কানাডা আওয়ামীলীগের সভাপতি জি এম মাহমুদ মিয়া, ইউকে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আব্দুল আহাদ চৌধুরী । এছাড়াও  বক্তব্য রাখেন সমাজকর্মী  মো:  দিলু মিয়া  ও সেলিম আহমদ। অনুষ্ঠানে রাজনগর উপজেলার বিপুল সংখ্যক  যুক্তরাজ্য প্রবাসী ও শুভানুধ্যায়ীরা  উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন,  মো: জিল্লুর রাহমান শুধু  শিল্প উদ্যোক্তা   নন।  সমাজসেবায়  তিনি রাখছেন আলোকিত অবদান। সমাজের পিছিয়ে পড়া মানুষের ভাগ্য উন্নয়নের পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসাবে   অন্ধ প্রতিভাবান ক্রিকেটারদের  নিয়ে তার নেতৃত্বশীল কাজ সমাজে অনুকরণীয় । এছাড়াও তারাপাশা হাইস্কুলের সভাপতির দায়িত্ব পালন সহ নিজ অঞ্চলের শিক্ষানুরাগী হিসাবে তার কাজগুলো প্রসংশনীয়। বক্তারা বলেন, জিল্লুর রাহমান করোনাকালীন সময় সহ  নানা মানবিক কাজের মাধ্যমে তৃণমূল মানুষের কাছে একজন মানবিক মানুষ হিসাবে পরিচিতি। তার আগামী জীবনের আরও সাফলতা   কামনা করে  মানবসেবায় নিজেকে আরও বেশী করে বিলিয়ে সমাজের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন। রাতের প্রীতিভোজের  পর সাংস্কৃতিক অনুষ্ঠানে  সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী এম হোসেন, চৌধুরী কামাল এবং তামান্না। মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন নজরুল ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত জিল্লুর রাহমানকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। https://www.youtube.com/watch?v=tXE-syoc6uc