লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য ও ৫২ বাংলা টিভির স্টাফ করেসপন্ডেন্ট সাদিক রহমান এর পিতা হাফিজ আব্দুন নূর এর মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ এক শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন । নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি তাঁর স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তি দানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।
উল্লেখ্য, হাফিজ আব্দুন নূর ৪ নভেম্বর, শনিবার বাংলাদেশে সিলেটস্থ নিজ বাসভবনে ( বাংলাদেশ সময় রাত ১১টায়) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন । মৃত্যুকালে তিনি ৬ ছেলে ১ মেয়ে সহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাফিজ আব্দুন নূর বাংলাদেশ রেলওয়ের পাহাড়তলী করপোরেট শাখার অবসরপ্রাপ্ত স্টাফ অফিসার ছিলেন।
মরহুমের গ্রামের বাড়ি বিয়ানীবাজার উপজেলার পূর্ব মুড়িয়া নয়াগ্রাম।
রবিবার বাদ জোহর মরহুমের নিজ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
৫২ বাংলার শোক:
৫২ বাংলা টিভি’র স্টাফ করেসপন্ডেন্ট সাদিক রহমানের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাজ্য থেকে প্রচারিত অনলাইন টিভি ও পোর্টাল ৫২বাংলা(52banglatv.com) পরিবার। শোক বার্তায় মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।
-
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি
-
‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ
-
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক
-
টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত
-
যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ
আরও পড়ুন: