ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

রানির জীবনাবসানে যুক্তরাজ্যে যা হতে পারে

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

রানির জীবনাবসানে যুক্তরাজ্যে যা হতে পারে
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে যুক্তরাজ্যের জনজীবনে বড় ধরনের প্রভাব পড়তে যাচ্ছে। ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি বাতিল করা হয়েছে। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় আয়োজন থাকছে। যদিও এসব আয়োজনের সময়সূচি আলাদা করে জানানো হবে। তবে বিবিসির এক প্রতিবেদনে সম্ভাব্য কিছু কর্মসূচির তথ্য প্রকাশ করা হয়েছে। ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ১০–১১ দিনের মধ্যে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। বাকিংহাম প্যালেস থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ ঘোষণা করা হবে। সেদিন ব্যাংকে ছুটি ঘোষণা করা হতে পারে। তবে এ ব্যাপারে রাজপ্রাসাদ ও সরকারের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে। ব্যাংকে ছুটি ঘোষণা করা হলে স্কুলগুলোও সেদিন বন্ধ থাকবে। তবে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে থেকে স্কুল বন্ধ থাকবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। শিক্ষা বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইংলিশ ফুটবল লিগ ও নর্দার্ন আয়ারল্যান্ড ফুটবল লিগসহ শুক্রবার আরও যেসব খেলাধুলার আয়োজন হওয়ার কথা ছিল, তার প্রায় সবই বাতিল হবে। ব্রিটিশ হর্স রেসিং অথরিটি সব ধরনের ঘোড়দৌড় আয়োজন স্থগিত করেছে। গলফের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বিএমডব্লিউ পিজিএ চ্যাম্পিয়নশিপে কোনো খেলা হবে না। ‘ট্যুর অব ব্রিটেন’ শীর্ষক সাইকেল প্রতিযোগিতার ষষ্ঠ পর্ব শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। রানির মৃত্যুতে শুক্রবারের সে আয়োজন আর হচ্ছে না। শুক্রবার ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলাও স্থগিত করা হয়েছে। বাকি পাঁচ দিনের খেলা আর হবে কি না, তা নিশ্চিত করা হয়নি। বিবিসি আয়োজিত সংগীত উৎসব বিবিসি প্রমসের বৃহস্পতিবার ও শুক্রবারের কনসার্ট বাতিল করা হয়েছে। শনিবার লাস্ট নাইট অব প্রমস অর্থাৎ শেষ কনসার্টও বাতিল হয়েছে। তবে যুক্তরাজ্যজুড়ে বিভিন্ন নাট্যশালার আয়োজনগুলো যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজনগুলোয় এক মিনিটের নীরবতা পালন করা হবে। বৃহস্পতিবার রানির মৃত্যু সংবাদ ঘোষণার পর মার্কারি মিউজিক প্রাইজ নামক পুরস্কার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে যুক্তরাজ্যের রেল, নৌ ও পরিবহন শ্রমিকদের সংগঠন (আরএমটি) ১৫ ও ১৭ তারিখে নির্ধারিত ধর্মঘট কর্মসূচি বাতিল করেছে। দ্য ট্রান্সপোর্ট স্যালারিড স্টাফস অ্যাসোসিয়েশনও সেপ্টেম্বরে পূর্বনির্ধারিত ধর্মঘট কর্মসূচি বাতিল করেছে। কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকেও ডাক বিভাগের নির্ধারিত ধর্মঘট বাতিল করা হয়েছে। শুক্রবার সেন্ট পলস ক্যাথেড্রালে স্মরণসভা আয়োজন করা হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও অন্য জ্যেষ্ঠ মন্ত্রীরা সে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। রানি এলিজাবেথ স্কটল্যান্ডে মারা যাওয়ার কারণে তাঁর কফিনটি এডিনবরায় সেন্ট জাইলস ক্যাথেড্রালে রাখা হবে। কয়েক দিন পর লোকজনকে সেখানে সারবদ্ধভাবে শ্রদ্ধা জানাতে যেতে দেওয়া হবে। এর পর রানির মরদেহবাহী কফিনটি লন্ডনে নিয়ে যাওয়া হবে। সর্বস্তরের মানুষ ওয়েস্টমিনস্টার হলে চার দিন ধরে রানির মরদেহে শ্রদ্ধা জানাতে পারবেন। অন্ত্যেষ্টিক্রিয়ার পরদিন সকাল পর্যন্ত সরকারি ভবনগুলোয় যুক্তরাজ্যের পতাকা অর্ধনমিত রাখা হবে। তবে রানি দ্বিতীয় এলিজাবেথের ছেলে চার্লসকে রাজা ঘোষণা উপলক্ষে যুক্তরাজ্যে শনিবার বেলা একটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা জাতীয় পতাকা পুরোপুরি উত্তোলিত থাকবে। ২৪ ঘণ্টা পর তা আবার অর্ধনমিত করা হবে। রানির প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবার ওয়েস্টমিনস্টার অ্যাবে, সেন্ট পলস ক্যাথেড্রাল ও উইন্ডসর ক্যাসেলে ঘণ্টা বাজানো হবে। রানি ৯৬ বছর বেঁচে ছিলেন। সে কারণে হাইড পার্ক ও অন্যান্য জায়গায় ৯৬ রাউন্ড গান স্যালুট দেওয়া হবে।