ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে’র দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ৯ ই ফ্রেব্রুয়ারী,রোববার কেমডেনের সমার্সটাউন ইউথ সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার। সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় ও শাহ চেরাগ আলীর কন্ঠে পবিএ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত এ সভায় বিগত টার্মের কার্য্ক্রম এর উপর রিপোর্ট পেশ করেন সাবেক সভাপতি ও সেক্রেটারি । সংগঠনের কার্য্যক্রম ও একাউন্টসের বিস্তারিত বিবরণ প্রদান করেন সাবেক ট্রেজারার । আর্তমানবতার কল্যানে কাজ করে যাওয়া এ সংঘঠনটি বিগত দিনগুলোতে নানাবিধ জনকল্যান মূলক কাজের পাশাপাশি বিলেতের স্হানীয় পর্যায়ে বিশেষ ভূমিকা রাখা মানুষদের মূল্যায়ন করে আসছে উল্লেখ করে সাবেক সভাপতি ও সেক্রেটারী এর ধারাবাহিকতা বজায় রাখতে নতুন কমিটির সকলের প্রতি আহ্ববান জানান । বিলেতের বিভিন্ন শহর থেকে আগত সংঘটনের সদস্যদের সরব উপস্হিতিতে সৌহার্দ পূর্ণ এ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাবেক সভাপতি আতাউর রহমান কুটি ফাউন্ডিং সভাপতি সাঈদুর রহমান রেনু ,এডভাইজারী বোর্ডের প্রসিডেন্ট এম মান্নান। বক্তারা সংঘঠনের শুরু থেকে এ পর্র্যন্ত বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রসংশা করে সম্প্রতি সংঘটনের কয়েকজন সদস্য পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে স্মৃতীচারন করেন। পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্তিত ছিলেন, কেমডেনের মেয়র সমতা খাতুন ও বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম। সংক্ষিপ্ত বক্তব্য কেমডেনের মেয়র সমতা খাতুন বলেন , স্হানীয় কমিউনিটির বিভিন্ন ধরনের কার্যক্রম সহ দেশের বিভিন্ন আর্তসামাজিক কার্যকলাপে এ সংঘটনটি চমৎকার ভূমিকা রাখছে। স্হানীয়ভাবে যে কোন কার্যক্রমে আমার সহযোগীতা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন। বিসিএস সাবেক প্রসিডেন্ট এন এ মুনিম বলেন, বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমাদের সকল সংঘটন গুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। আগামী প্রজন্মকে সাথে নিয়ে এ সংঘঠনকে এগিয়ে নিতে তিনি আহ্বান জানান। দ্বি-বার্ষিক সম্মেলনের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনার এম এ মুনিম নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে ময়নুল ইসলাম, সেক্রেটারী আব্দুল মুকিত ফারুক ও ট্রেজারার ইকবাল হোসেন সাচ্চুর নাম ঘোষনা করেন । সংঘঠনের সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে আগামী দিনগুলোতে সকলের সহযোগীতা নিয়ে সংঘঠনের কার্যক্রমকে আরো বেগবান করার প্রত্যয় ব্যাক্ত করেছেন নতুন কমিটির সভাপতি, সেক্রেটারী ও ট্রেজারার। ৫৯ সদস্য বিশিস্ট নতুন কমিটির বাকী সদস্যদের নাম আগামী ইসি মিটিং এ ঘোষণা করা হবে বলে জানানো হয়।