মুসলিম সায়রা ফাউন্ডেশনের উদ্যোগে বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল (বিবিসিজিএইচ) কর্তৃক মৌলভীবাজারের রাজনগর উপজেলার নন্দিউড়ায় মুসলিম সায়রা মঞ্জিলে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা দেওয়া হয়।
দিনব্যাপী পরিচালিত এ চিকিৎসা সেবা ক্যাম্পে বিবিসিজিএইচ-সহ ঢাকা ও সিলেট থেকে আগত বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকগণ কর্তৃক সহস্রাধিক রোগীকে বিনামূল্যে সাধারণ চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়, এছাড়াও উক্ত ক্যাম্পে বিবাহিতা ৩০-৬০ বছর বয়সী প্রায় দুই শতাধিক মহিলাকে বিনামূল্যে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং সেবা প্রদান করা হয় এবং প্রায় চার শতাধিক রোগীর ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এই সময় চিকিৎসা সেবা ক্যাম্পের যাবতীয় সেবা কার্যক্রম পরিদর্শন করেন মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, মৌলভীবাজার পুলিশ পরিদর্শক (ডিএসবি) আবুল হোসেন, রাজনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের সিইও এন্ড এমডি এম সাব উদ্দিন, যুক্তরাজ্যের বাঙ্গালী কমিউনিটির বিশিষ্ট নেতা আবুল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী জকিগঞ্জ এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল হালিম প্রমুখ।
উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে আন্তরিক সহযোগিতা প্রদান করেন স্থানীয় ইউপি সদস্য মাছুমুর রহমান ও আল আমিনসহ স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ।
সেবাপ্রাপ্ত ও স্বেচ্ছাসেবীরা গ্রাম পর্যায়ে এসে বিনামূল্যে এই ধরণের চিকিৎসা দানের জন্য আয়োজক ও উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের এই ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প চলমান রাখার দাবি জানান। -বিজ্ঞপ্তি
-
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি
-
‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ
-
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক
-
টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত
-
যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ
আরও পড়ুন: