ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে

মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের চিন্তায় যুক্তরাজ্য

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পিএম

মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের চিন্তায় যুক্তরাজ্য

বিশ্বের শীর্ষ মেধাবীদের জন্য কিছু ভিসা ফি মওকুফের বিষয়টি বিবেচনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি) সোমবারের (২২ সেপ্টেম্বর) প্রতিবেদনে জানানো হয়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবেই এ ধরনের পদক্ষেপ ভেবে দেখা হচ্ছে। এ সময় যুক্তরাষ্ট্র অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, স্টারমারের ‘গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স’ এমন প্রস্তাব নিয়ে আলোচনা করছে, যার মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী বা মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্তদের সম্পূর্ণ ফি মওকুফের বিষয়ও থাকতে পারে।

এক কর্মকর্তা এফটিকে বলেন, “আমরা এমন মানুষদের কথা বলছি, যারা বিশ্বের সেরা পাঁচ বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অথবা মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন। খরচ শূন্যে নামিয়ে আনার বিষয়টি আমরা পর্যালোচনা করছি।”

প্রতিবেদনে বলা হয়, এসব সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় ও ট্রেজারির মধ্যে। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ঘোষণা দিয়েছে, প্রযুক্তি খাতে বহুল ব্যবহৃত এইচ-১বি ভিসার নতুন আবেদনকারীদের এখন থেকে ১ লাখ ডলার ফি দিতে হবে। গত রবিবার থেকেই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ব্রিটিশ সরকারের ভিসা সংস্কার উদ্যোগকে আরও গতিশীল করেছে। আলোচনায় যুক্ত কর্মকর্তাদের মতে, নভেম্বরে বাজেট ঘোষণার আগে প্রবৃদ্ধি বাড়াতে এ ধরনের প্রণোদনা জরুরি হয়ে পড়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার খরচ প্রতিটি আবেদনকারীর জন্য ৭৬৬ পাউন্ড। একই ফি প্রযোজ্য হয় স্বামী/স্ত্রী ও সন্তানের ক্ষেত্রেও। পাশাপাশি প্রত্যেককে বছরে ১ হাজার ৩৫ পাউন্ড স্বাস্থ্য সারচার্জ দিতে হয়। ২০২০ সালে চালু হওয়া এই ভিসা ব্যবস্থা মূলত বিজ্ঞান, প্রকৌশল, মানবিক বিদ্যা, চিকিৎসা, ডিজিটাল প্রযুক্তি এবং শিল্প-সংস্কৃতির স্বীকৃত ব্যক্তিদের জন্য তৈরি।

‘গ্লোবাল ট্যালেন্ট টাস্কফোর্স’ বিশ্বের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে আনতে নানা পরিকল্পনা করছে। টাস্ক ফোর্সের নেতৃত্ব দিচ্ছেন স্টারমারের ব্যবসা উপদেষ্টা বরুণ চন্দ্র এবং বিজ্ঞানমন্ত্রী লর্ড প্যাট্রিক ভ্যালান্স। যদিও হোম অফিস এখনো আনুষ্ঠানিকভাবে এসব প্রস্তাব অনুমোদন করেনি, তবে কর্মকর্তারা নিশ্চিত করেছেন—ভিসার নিয়মকানুন পর্যালোচনা করা হচ্ছে।

এক কর্মকর্তা বলেন, “এই উদ্যোগ সরকারের অভিবাসন কমানোর লক্ষ্যের বিপরীতে যাবে না। বরং বিশ্বের সেরা প্রতিভাবান মানুষদের যুক্তরাজ্যে আকৃষ্ট করাই মূল উদ্দেশ্য। এ বিষয়ে সরকারের সব দপ্তর ও নেতৃত্বের মধ্যে ঐক্যমত রয়েছে।”