ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

মানুষের মৃত্যূ -পূর্ববর্তী শেষ দিনগুলোর প্রস্তুতি যেমন হওয়া উচিত

প্রকাশিত: ১৬ মে ২০২৪, ০৫:৫৪ পিএম

মানুষের মৃত্যূ -পূর্ববর্তী শেষ দিনগুলোর প্রস্তুতি যেমন হওয়া উচিত
ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে মানুষের মৃত্যূ-পূর্ববর্তী শেষ দিনগুলোতে করণীয় বিষয়গুলো নিয়ে এক বিশেষ সেনিমার অনুষ্ঠিত হয়েছে । ১৫ মে বুধবার সকালে লন্ডন মুসলিম সেন্টারের চতুর্থ তলাস্থ সেমিনার রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয় । যুক্তরাজ্যে ৬ থেকে-১২ মে পালিত জাতীয় ডায়িং ম্যাটার্স উইক উপলক্ষে এই সেমিনার আয়োজন করা হয় । মূলত ইস্ট লন্ডন মস্ক, সেন্ট জোসেফ হসপিস ও ইস্ট লন্ডন ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় । এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। সেমিনারের শুরুতে সকলকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের সিইও জুনায়েদ আহমদ। সেমিনারের মূল বিষয়ের ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের প্রধান ইমাম ও খতীব শায়খ আব্দুল কাইয়ুম, বার্টস হেলথ এনএইচএস ট্রাস্ট এর হেড অব চ্যাপলেন্সি ইমাম ইউনুস দুধওয়ালা, কনালটেন্ট ডক্টর জর্জি অজবর্ণ, প্রধান নার্স এমা রভিনসন, ইস্ট লন্ডন ফাউন্ডেশন ট্রাস্টের এডভান্স কেয়ার প্লানার সাবিনা জাব্বার, সেন্ট জোসেফ হসপিসের ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট তাহমিনা আলী ও কম্পোশনেট কেয়ার কো-অর্ডিনেটর আয়ারুন চৌধুরী। সেমিনারে বক্তারা বলেন, একজন মানুষের জীবনের শেষগুলো খুবই গুরুত্বপূর্ণ। যখন কোনো মানুষ মৃত্যুর কাছাকাছি এসে পৌঁছে, ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী দুরারোগ্য ব্যাধিতে চিকিৎসাধীন থাকা ব্যক্তিকে ডাক্তার মৃত্যূর একটি সম্ভাব্য সময় জানিয়ে দেয়, তখন ওই ব্যক্তির জীবনে অনেক কিছু করণীয় রয়েছে । তিনি যদি বাকশক্তিসহ স্বজ্ঞান থাকেন তাহলে নিজেই তাঁর ইচ্ছাগুলোর কথা বলে রাখা উচিত । বাকশক্তি হারিয়ে ফেললে কাগজে লিখে রাখতে পারেন। মনে রাখতে হবে, শেষ ইচ্ছাগুলো বাকশক্তি ও জ্ঞান থাকা অবস্থায় বলে রাখা জরুরী । কারণ কখন বাকশক্তি চলে যায়, জ্ঞান থাকেনা বলা যায় না। মৃত্যুর পর দাফন কাফন কীভাবে হবে, মৃত্যূর সময় আপনাকে হাসপাতালে রাখা হবে, ঘরে রাখা হবে, নাকি হসপিসে রাখা হবে-এই বিষয়গুলো আপনি আপনার বাকশক্তি থাকা অবস্থায় ওসিয়ত করে যাবেন । মৃত্যূর পর আপনার জানাজা, দাফন-কাফন কোথায় হবে, আপনার ঘরবাড়ি, ব্যাংক ব্যালেন্স, সহায়-সম্পদ কিভাবে উত্তারাধিকারীদের মধ্যে বিলি-বন্টন করা হবে- বিষয়গুলো আপনি একজন আইনজীবীর মাধ্যমে 'উইল' তৈরি যেতে পারেন। আপনি উইলের মাধ্যমে সম্পদের একটি অংশ চ্যারিটিতেও দান করতে পারেন । তাহলে কবরে বসে বসে সাদাকায়ে জারিয়ার সাওয়াব পাবেন। নতুবা মৃত্যূর পর আপনার অনেক সহায়-সম্পদ রাষ্ট্রিয় মালিকানায় চলে যেতে পারে। রাস্ট্রের মালিকানায় সম্পদ চলে গেলে তা হয়তো কোনো অনৈসলামিক খাতেও ব্যয় হতে পারে। বক্তারা আরো বলেন, মৃত্যু অনিবার্য। যেকোনো সময়ই আমাদেরকে মৃত্যূর মুখোমুখি হতে হবে। বিশেষকরে দীর্ঘমেয়াদী রোগে অসুস্থ হলে চিকিৎসক আমাদেরকে মৃত্যুর একটি সম্ভাব্য সময় বলে দেন। তাই আমাদের জন্য প্রস্ততি গ্রহণ সহজ হয়। তাই মৃত্যূ নিয়ে কথা বলতে ভয় না করে অনিবার্য এই সত্যকে আলিঙ্গনের প্রস্তুতি সর্ম্পকে পরিবারের সদস্য ও চিকিৎসদের সাথে কথা বলা উচিত। জীবনের শেষযাত্রার সময়টুকু যেন পীসফুল বা শান্তিপূর্ণ হয়।

জীবনের মানে……

https://www.youtube.com/watch?v=qf1ODkPrRzw