ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র

ব্রিটেনে মুজিববর্ষে ৩০টি কর্মপরিকল্পনা গ্রহন

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০, ০৪:৫৪ এএম

ব্রিটেনে মুজিববর্ষে ৩০টি কর্মপরিকল্পনা গ্রহন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা উপলক্ষ্যে বাংলাদেশ হাই কমিশন, লন্ডন ১০ জানুয়ারি শুক্রবার এক প্রেস ব্রিফিং এর আয়োজন করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম এতে মুজিববর্ষ উদযাপন সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন এবং এ সম্পর্কিত তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, বাংলাদেশ হাই কমিশন লন্ডন ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত যুক্তরাজ্যে জাতির পিতার জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদ্যাপনের জন্য বছরব্যাপী প্রায় ৩০টি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এসবের মধ্যে আগামী ২২ মার্চ আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী শিশু-কিশোর উৎসব। আয়োজন করা হচ্ছে বঙ্গবন্ধুর জীবনের ওপর শিশু-কিশোরদের জন্য রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। হাইকমিশনার বলেন, বছরব্যাপী জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালার মূল লক্ষ্য হচ্ছে ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশিদের, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরা। তিনি বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। জাতির পিতা পাকিস্তানের কারাগার হতে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে দেশে ফিরেছিলেন। হাইকমিশন এসব ঐতিহাসিক ঘটনার বিভিন্ন দলিল সংগ্রহ ও সংরক্ষণেরও উদ্যোগ নিয়েছে। সাংবাদিক সম্মেলনে লন্ডনের বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিকসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এর আগে স্থানীয় সময় সকালে হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কেন্দ্রীয়ভাবে জাতীয় প্যারেড স্কোয়ারে মুজিববর্ষের ক্ষণগণনার উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার টেলিভিশনে উপভোগ করেন। ক্ষণগণনা উপলক্ষ্যে বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে মুজিববর্ষের লগো সংযুক্ত করে তা নতুন আঙ্গিকে সাজানো হয়েছে।