ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

ব্রিটেনে দ্বিতীয়বারের মত জাতীয় লকডাউন ঘোষণা

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২০, ০৪:২৮ এএম

ব্রিটেনে দ্বিতীয়বারের মত জাতীয় লকডাউন ঘোষণা
ব্রিটেনে দ্বিতীয়বারের মত জাতীয় লকডাউন ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ৩১ অক্টোবর  শনিবার সন্ধ্যায়  ডাউনিং স্ট্রীটে এক বিশেষ সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন প্রধানমন্ত্রী। আগামী  ৫ নভেম্বর বৃহস্পতিবার থেকে লকডাউন কার্যকর করা হবে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার নতুন করে ‘স্টে অ্যাট হোম’ অর্ডার ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষনা করা হয়েছে হসপিটালিটি খাত এবং অপরিহার্য নয় এমন দোকান পাঠ। তবে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলা রাখা হবে। লকডাউনের নতুন নিয়মে লোকজনকে কোন কারণ ছাড়া ঘরের বাইরে যেতে নিষেধ করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে- ঘরে থেকে যদি কাজ কিংবা লেখাপড়া সম্ভব না হয় তাহলে তিনি বাইরে যেতে পারবেন। শারিরিক অনুশীলনের জন্য ঘরের বাইরে বের হওয়া যাবে। এসময় ঘরের অথবা বাইরের একজনকে সাথে রাখা যাবে। ঘরের বাইরে বা ভিতরে যেকোন ধরনের মিটিং নিষিদ্ধ। পাব, বার, রেস্টুরেন্ট এবং অপ্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধ থাকবে। শুধুমাত্র টেইকওয়ে ও কালেকশন রিটেইল চালু থাকবে। নির্মান সাইট এবং উৎপাদন কাজের জায়গা খোলা থাকবে। শিশুরা ঘরের বাইরে গিয়ে বাবা-মার সাথে দেখা করতে পারবে, যদি বাবা-মা পৃথক হয়ে বসবাস করেন। এছাড়াও বয়স্ক ও বিশেষ সেবার আওয়তায় অসুস্থ ও নিডি মানুষদের প্রতি পরিবারের বিশেষ যত্ন নেওয়ার কথাও বলা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বরিস জনসন  জানান, করোনা সংক্রমন বৃদ্ধি পেতে থাকায় লকডাউন ঘোষণা করা ছাড়া তার হাতে আর কোন বিকল্প ছিল না। তিনি বলেন, মেডিকেল ও নৈতিক বিপর্যয় থেকে এনএইচএস কে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। একই সাথে লকডাউনে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীরা বেতনের ৮০ পাসেন্ট ডিসেম্বর পর্যন্ত পাবেন বলেও জানিয়েছেন  প্রধানমন্ত্রী । ২ ডিসেম্বরের পর আবারো টায়ার সিস্টেমে ফিরে আসবে ইংল্যান্ড জানিয়ে  বরিস জনসন সংবাদ সম্মেলনে আশা করেছেন, বড়দিন সবাই মিলে উদযাপন করতে পারবেন। বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চল এই  ভাইরাসে আক্রান্ত। তবে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ৯ম স্থানে রয়েছে যুক্তরাজ্য। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৭৪৫। এর মধ্যে মারা গেছে ৪৬ হাজার ২২৯ জন। এদিকে বিবিসির এক  প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহুর্তে যদি যুক্তরাজ্যে লকডাউন আরোপ না করা হয় তবে প্রথম ধাপের চেয়ে এবার আরো বেশি মানুষের মৃত্যু হবে। প্রতিদিন ৪০০০ মানুষের মৃত্যুর আশংকা করছেন বিজ্ঞানীরা। ৩১ অক্টোবর শনিবার  ২৪ ঘন্টায়  ব্রিটেনে করোনায় আরো আক্রান্ত হয়েছে ২১,৯১৫ জন। যা গতকালের চেয়ে প্রায় ২৫০০ জন কম।  গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৩২৬ জনের। ব্রিটেনে মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৫৫ জন এবং  মোট আক্রন্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।