বিশ্বকাপ শুরুর আগেরদিন ব্রিটেনের রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফী বিন মোর্তজাসহ আসরে অংশ নিতে যাওয়া ১০ অধিনায়ক। বুধবার সবাই রানীর প্রাসাদে এই দাওয়াত পেয়েছিলেন।
বাকিংহাম প্যালেসে রানীর সঙ্গে সাক্ষাত শেষে লন্ডন মলে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ অধিনায়কসহ সবাই। সাধারণত কোনো ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় স্টেডিয়াম বা স্টেডিয়াম চত্বরে। কিন্তু আইসিসি এবারের বিশ্বকাপে একটা বিকল্প আয়োজন করেছে। লন্ডনের মল চত্বরে এবারের এই অনুষ্ঠান হয়।
কার্ডিফ হোটেল থেকে বাংলাদেশ দল লন্ডনের উদ্দেশে ব্রিটিশ টাইম সকাল ১১টায় রওয়ানা হয়। লন্ডনে আইসিসির নির্ধারিত হোটেলে চেক ইন করার পর মাশরাফী বামিংহাম প্যালেসে রানী এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন দুপুর তিনটায়। একঘন্টার সেই সাক্ষাত শেষে সেখান থেকেই বাংলাদেশ অধিনায়ক লন্ডন মল চত্ত্বরে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। লন্ডন সময় বিকেল চারটায় এই অনুষ্ঠান শুরু হয়। দেড়ঘন্টা ব্যাপী এই উদ্বোধনী অনুষ্ঠান চলে।
বিশ্বকাপের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে বৃহস্পতিবার। ওভালে বিশ্বকাপের এই উদ্বোধনী ম্যাচে লড়বে স্বাগতিক ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা।
-
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি
-
‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ
-
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক
-
টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত
-
যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ
আরও পড়ুন: