ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ব্রিটেনের কেয়ার হোমেই মারা গেছেন ৩ হাজার ৮১১ জন

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০, ০৬:৪৬ এএম

ব্রিটেনের কেয়ার হোমেই মারা গেছেন ৩ হাজার ৮১১ জন
যুক্তরাজ্যে মহামারি করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২৯ এপ্রিল পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ২৬ হাজার ৯৭ জনে। অথচ গত ২৮এপ্রিল দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ছিল ২১ হাজার ৬৭৮। অর্থাৎ দেশটির মৃত্যুর তালিকায় নতুন করে সাড়ে ৪ হাজারের বেশি মানুষের নাম যুক্ত হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৭৬৫ জন। তবে করোনায় আক্রান্ত হয়ে কেয়ার হোমে মারা যাওয়া ৩ হাজার ৮১১ জনের নাম নতুন করে মৃত্যুর তালিকায় যুক্ত হয়েছে। করোনাভাইরাস নিয়ে ব্রিটিশ সরকারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ঘোষণা দেন, সরকার এখন থেকে প্রতিদিন করোনায় কেয়ার হোম ও কমিউনিটিতে কত মানুষ মারা যাচ্ছে সেই সংখ্যাও জানাবে। প্রসঙ্গত, এতদিন দেশটি করোনায় আক্রান্ত হয়ে শুধু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা জানাচ্ছিল। তাই গত মার্চ মাসে প্রাদুর্ভাব শুরুর পর এই প্রথম যুক্তরাজ্যজুড়ে করোনায় মৃতের তালিকায় হাসপাতালের সঙ্গে সঙ্গে কেয়ার হোম ও কমিউনিটিতে কোভিড-১৯ রোগে যারা মারা যাচ্ছেন তাদেরকেও অন্তভূর্ক্ত করা হলো। পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছেন, এসব মানুষের মৃত্যু হয়েছে গত ২ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। করোনাভাইরাস নিয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে গতকাল সরকারের এমন সিদ্ধান্তের কথা ঘোষণা করে স্বাস্থ্যমন্ত্রী হ্যানকক। শুধু হাসপাতালে মৃতের সংখ্যা জানানোর ফলে এতদিন মহামারি করোনায় গোটা যুক্তরাজ্যে মৃতের প্রকৃত সংখ্যা সম্পর্কে জানা যাচ্ছিল না।