ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমিসহ তিনজন কারাগারে

 বিসিএর এসেক্স রিজিওনের নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ এএম

 বিসিএর এসেক্স রিজিওনের নির্বাচন সম্পন্ন
বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ( বিসিএ) এর এসেক্স রিজিওনের নির্বাচন সম্পন্ন হয়েছে। জামাল মকদ্দসকে সভাপতি ,আফজাল হোসেন সাধারণ সম্পাদক ও আব্দুস ছুফান কে কোষাধ্যক্ষ করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  বিসিএর সভাপতি ওলী খান এমবিই, সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী, সাবেক সভাপতি এম এ মুনীম ওবিই ও কামাল ইয়াকুব, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী। গত ৬ নভেম্বর বুধবার এসেক্স এর ভোজন রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি জামাল মকদ্দস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় ১ম পর্বের অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কারী হাফিজ মৌলানা সায়াদ আসিফ আহমেদ। সভাপতি জামাল মকদ্দস স্বাগত বক্তব্যে এসেক্স রিজিওনের সকল সদস্য ও কর্মকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিসিএ একটি সুসংগঠিত গতিশীল প্রতিষ্ঠান। বৃটেনব্যাপী এই সংগঠনের শাখাগুলো কেন্দ্রীয় নেতৃত্বের দিক নির্দেশনায় কাজ করছে। আমাদের লক্ষ্য – বাংলাদেশী কারি শিল্পের নানাবিদ সংকটপূর্ণ সময় সম্মিলিতভাবে মোকাবেলা  করা।  এছাড়াও বিসিএ এসেক্স রিজিওন লোকাল কমিউনিটির সাথে মানবিক ও চ্যারিটি কাজে অনুকরণীয় কাজ করছে। সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপু  তাদের মেয়াদে  পরিচালিত নানাবিদ কার্যকম অবহিত করে বলেন,  এসেক্স রিজিওন বিসিএর ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি( এনইসি) এর সহযোগিতা ও পরামর্শ নিয়ে কাজ করছে।  আমরা চেষ্টা করেছি- রেস্টুরেন্টুগুলোর  মধ্যে পেশাগত  সেতু বন্ধন তৈরী করতে ,যাতে নানাবিদ সমস্যার মাঝেও কারি শিল্পের সাফল্য ধরে রাখা যায়। তিনি কার্যকরি কমিটির মেয়াদ কালের রিপোর্ট তুলে ধরেন। অনুষ্ঠানে দীর্ঘদিন থেকে কারি শিল্পে সার্বিক সহযোগিতা ও অবদানের জন্য  বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি লীডার ড. সিরাজ আলী ও মোহাম্মদ শামস উদ্দিন  কে সম্মাননা প্রদান করা হয়। বিসিএ এসেক্স রিজিওনে সাফল্যের সাথে  দীর্ঘ ১২ বছর  সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করায় সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুকে বিশেষ সম্মাননা পদক দেয়া হয়। দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশনার  সুলেমান জিপি ও সৈয়দ হাসান।  নির্বাচনের পরে নব নির্বাচিত সভাপতি জামাল মকদ্দসের সভাপতিত্বে   ও  সাধারণ সম্পাদক আবজাল হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন টিপুর  পরিচালনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিএর সভাপতি ওলী খান এমবিই। তিনি বলেন, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিসিএ প্রায় ১২ হাজার রেস্টুরেন্টেএর প্রতিনিধিত্ব করছে। প্রতিটি রিজিওনে আমাদের অভিজ্ঞ নেতৃবৃন্দ কারি ইন্ড্রাস্ট্রির সেবায় নিয়োজিত। বৃটেনের বিসিএর রিজিওনগুলো- অদক্ষ স্টাফদের প্রশিক্ষণ সহ চিহ্নিত সমস্যা সমাধানে  নিরলসভাবে কাজ করছে। সেক্রেটারী জেনারেল মিঠু চৌধুরী বলেন, বিসিএ এসেক্স রিজিওনের কার্যক্রমের প্রশংসা করে বলেন, সময়ের সাথে স্মার্ট  পরিকল্পনা , অভিজ্ঞ ও নতুনদের  সমন্বয়ে তাদের সাংগঠনিক কাজগুলো লোকাল কমিউনিটিতে একটি  আস্থার জায়গা তৈরী করেছে।যা কারি শিল্পের জন্য অত্যন্ত সুখবর। সাবেক সভাপতি এম এ মুনীম ওবিই  বলেন- বৃটেনের অর্থনৈতিক বিপর্যয়ের এই সময়ে কারি ইন্ড্রাস্ট্রিও সংকটাপন্ন অবস্থায় আছে। আমাদের নায্য দাবী বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ লবিং জরুরি। সাবেক সভাপতি কামাল ইয়াকুব- পুরনো কমিটির কাজের প্রশংসা ও নবগঠিত কমিটির অভিনন্দন জানিয়ে বলেন, বৃটেনের বাংলাদেশী কারি শিল্পের বৃহত্তম এই সংগঠনের নতুনদের আরও বেশী করে যুক্ত করার নানাবিদ উদ্যোগ নেয়া প্রয়োজন। লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক পত্রিকা সম্পাদক এমদাদুল হক চৌধুরী বলেন, বাংলাদেশী কারি ইন্ড্রাস্ট্রি বৃটেনের জাতীয় প্রবৃত্তিতে ৪.৫ বিলিয়ন পাউন্ড এর অবদান রাখছে। প্রকৃত অর্থে এই সংখ্যাটি আরও বেশী হওয়ার কথা। কারণ দিন দিন কারি শিল্পের ব্যবসায়িক পরিধি বিস্তৃত  হচ্ছে। বিসিএ এই বিষয়ে একটু মনোযোগী হলে- জাতীয়ভাবে এই শিল্পের অবদান আরও উজ্জ্বলভাবে প্রকাশ পাবে বলে মনে করি। এছাড়াও আরও বক্তব্য রাখেন ট্রেজারার আব্দুস ছুফান, সহ সভাপতি নাজাম উদ্দিন নজরুল, আলতাফ হোসেন ও শেখ এম এ খালিক, বিসিএ মেম্বারশীপ সেক্রেটারী ইয়ামীম দিদার,ডেপুটি সেক্রেটারী জেনারেল নাসির উদ্দিন। কেন্ট রিজিওনের সাবেক সভাপতি এম কে জামাল জুয়েল, ক্যামব্রিজ  ‍রিজওনের  সাধারণ সম্পাদক খালেদ আহমেদ,লন্ডন রিজওন-২ এর সভাপতি ফায়জুল হক, এসেক্স রিজওনের অর্গানাইজিং সেক্রেটারী আব্দুস শহীদ, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী আব্দুল কুদ্দুস,জয়েন্ট সেক্রেটারী জাকারিয়া চৌধুরী হাসান। রাতের প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিসিএ এসেক্স রিজওনের নব নির্বাচিত কমিটি হলো- সভাপতি: জামাল উদ্দিন মকদ্দস সহ-সভাপতি: মো. নাজম উদ্দিন (নজরুল) ও আলতাফ হোসেন সাধারণ সম্পাদক : আবজল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক: জাকারিয়া চৌধুরী হাসান কোষাধ্যক্ষ: আব্দুস ছুফান যুগ্ম কোষাধ্যক্ষ: নুরুজ্জামান সাংগঠনিক সম্পাদক: আব্দুস সাহিদ মেম্বারশীপ সম্পাদক: রওশন আহমেদ প্রচার ও প্রকাশনা সম্পাদক : আব্দুল কুদ্দুস নির্বাহি সদস্য: ফরহাদ হোসেন টিপু,শেখ এম এ খালিক, আব্দুল হক,শামসু মিয়া (লইলুস),বদরুল উদ্দিন (রাজু), মুহাম্মদ মানিক উল্লাহ (বাবুল),সালেহ আহমেদ,মোহাম্মদ আশিক,আহমেদ হুসাইন বকুল,খায়রুল উদ্দিন (পাপ্পু), শারফুল মোহাম্মদ শামসুদ্দিন (সুমন)।