ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
বিলেতে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত প্রথম সামাজিক সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের উদোগে বিয়ানীবাজার উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । রোববার ১৩ এপ্রিল পূর্ব লন্ডনের মেনর পার্কে অনুষ্ঠিত এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট ৪০ টিম অংশগ্রহণ করে। বিয়ানীবাজারবাসী সহ খেলোয়াড়দের আত্মীয়-স্বজন ও সমর্থকরদের সপ্রাণ উপস্থিতিতে টুর্নামেন্টটি শুরু থেকেই অত্যন্ত উপভোগ্য হয়ে উঠে। দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন ও নিউহাম বাবার কাউন্সিলার জসিম উদ্দিন। খেলায় লন্ডন ছাড়াও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অনেক তরুণ ও সিনিয়র সিটিজেনরা অংশ নিয়েছেন। খেলায় ইন্টারমিডিয়েট লেভেলে আলম ও নাহিদকে হারিয়ে চ্যাম্পিয়ন হন মঈনুল ও সামির। এডভান্স লেভেলে মারুফ ও এখলাসকে হারিয়ে চ্যাম্পিয়ন হন সোহেল ও রাজু। বিয়ানীবাজার জন্যকল্যাণ সমিতির সভাপতি আনোয়ার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিন ও ক্রীড়া সম্পাদক রুহেল আহমেদের যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, নিউহাম বারার চেয়ার কাউন্সিলার রহিমা রহমান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান, লন্ডন টাইগার্সের চেয়ারম্যান মেসবা আহমদ এমবিই, ৫২বাংলা টিভির কমিউনিটি অ্যাফেয়ার্স ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ছরওয়ার আহমদ, সাবেক জিএস জেবুল আহমদ ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেইন। পুরস্কার বিতরণ পূর্ব বক্তব্যে টাওয়ার হেমলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ আয়োজক সংগঠনের কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সত্যিকারের একটি প্রাণবন্ত টুর্নামেন্টের পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজারবাসীর একটি মিলন মেলাও হয়েছে। তিনি প্রবাসে ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি ঐতিহ্যে অনন্য ভূমিকা রেখে চলা বিয়ানীবাজারবাসীকে মূলধারার রাজনীতি সহ অন্যান্য পেশায় লীডারশীপ দায়িত্বে নতুন প্রজন্মদের অনুপ্রেরণা ও গড়ে তোলার দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন- আমরা চাইলে যে, আলোকিত ও অনুকরণীয় অনেক কিছু করতে পারি তার অসংখ্য উদাহরণ আমাদের প্রবীণরা রেখে গেছেন। নিউহাম বারার চেয়ার কাউন্সিলার রহিমা রহমান বলেন, বলতে গেলে এই টুর্নামেন্টটি কমিউনিটির জন্য ছিল একটি উৎসব মুখর দিন। বিয়ানীবাজারের অনেক প্রতিশ্রুতিশীল তরুণ খেলোয়াড় আছেন, যারা স্থানীয় ক্লাব, স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলায় সাফল্যের নজির রাখছেন। আমি প্রত্যাশা করি, আগামীতে সমিতির উদ্যোগে মহিলাদের নিয়ে একটি ক্রীড়া ইভেন্ট এর আয়োজন করা হবে। যাতে আমার সার্বিক সহযোগিতা থাকবে। বীর মুক্তিযোদ্ধা ও সমিতির উপদেষ্টা ফয়জুর রহমান খান বলেন, ক্রীড়াক্ষেত্রে বিয়ানীবাজার অঞ্চলের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। যুক্তরাজ্যের কমিউনিটিতেও বিয়ানীবাজারবাসী সাংগঠনিকভাবে খেলাধুলায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণে অনুকরণীয় ভূমিকা রাখছে। বিয়ানীবাজার উপজেলা বেডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর একটি উজ্জ্বল উদাহরণ। বিয়ানীবাজারের কৃতিসন্তান ,লন্ডন টাইগার্সের চেয়ারম্যান মেসবা আহমদ এমবিই বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকে কে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশী- বৃটিশ প্রজন্মর কাছে বেডমিন্টন জনপ্রিয় খেলা। এধরণের স্পোর্টস ইভেন্ট ডাইভার্স কমিউনিটিতে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলে। খেলোয়াড়, দর্শক ও সংগঠকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি বিশ্বাস করি আগামী বছর আয়োজকদের আরও বড় পরিসরে উদ্যোগ নিতে হবে। এবং এধরণের উদ্যোগই পারে কমিউনিটির তরুণদের ভালোকাজে এনগেইজ করতে। ৫২বাংলা টিভির কমিউনিটি অ্যাফেয়ার্স ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছরওয়ার আহমদ বলেন, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইউকের ইতিহাসে এটাই প্রথম বেডমিন্টন টুর্নামেন্ট যা অত্যন্ত সফলভাবে আয়োজন করা হয়েছে। এই সফল টুর্নামেন্ট দাবী রাখে সমিতির উদ্যোগে প্রতিবছর ধারাবাহিকভাবে বেডমিন্টন টুনামেন্টের আয়োজনের। বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে আয়োজকদের অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। টুর্নামেন্টে দুই উদ্বোধক টাওয়ার হেমলেটস কাউন্সিলের সাবেক স্পিকার আহবাব হোসেন ও নিউহাম বাবার কাউন্সিলার জসিম উদ্দিন তাদের বক্তব্যে বলেছেন- খেলাধুলার মাধ্যমে কমিউনিটি মানুষ সহজে সম্পৃক্ত হতে পারে। বিশেষ করে তরুণরা সবচেয়ে বেশী উপকৃত হওয়ার সুযোগ পায়। বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির এই উদ্যোগটি ইস্টার হলিডেতে হওয়ায় অংশগ্রহণকারী ৪০ টিমের অনেক খেলোয়াড় তাদের পরিবার স্বজনদের নিয়ে টুর্নামেন্টে যোগ দিতে পেরেছেন। বিয়ানীবাজার উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ এর সার্বিক পরিচালনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আতাউর রহমান আতা, বার্কিং বেডমিন্টন ক্লাবের ম্যানেজার হাবিবুর রহমান , এসিএস বেডমিন্টন ক্লাবের তারিন আহমদ ও রুহেল আহমদ ও ইস্টহ্যাম বেডমিন্টন ক্লাবের নয়ন আহমদ ও কাওছার আহমদ। সমিতির সভাপতি আনোয়ার আহমদ ও সাধারণ সম্পাদক এহসানুল হক সুবিন দিনব্যাপী এই টুর্নামেন্ট অংশ নেয়া খেলোয়াড়,খেলা পরিচালক, সমিতির পরিচালনা কমিটির কর্মকর্তাবৃন্দকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেছেন- সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় বিয়ানীবাজার ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আগামীতে আরও বড় কলেবরে টুনামেন্ট উপহার দেবার প্রত্যয় রাখছি।