ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

বিয়ানীবাজার – গোলাপগঞ্জ আসনে আওয়ামীলীগের ত্যাগী ও জনবান্ধব কোন নেতাকে  দলীয় মনোনয়নের দাবী

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৩, ১০:১০ পিএম

বিয়ানীবাজার – গোলাপগঞ্জ আসনে আওয়ামীলীগের ত্যাগী ও জনবান্ধব কোন নেতাকে  দলীয় মনোনয়নের দাবী
মহান মুজিব আদর্শ বাস্তবায়নে রাজপথের সহযোদ্ধা, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের প্রাক্তন ছাত্রনেতা ও বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সমাজকল্যাণ সম্পাদক , যুক্তরাষ্ট্র প্রবাসী  আব্দুল আজিজ ও ইমরুল হক বৃটেনে এক সংক্ষিপ্ত সফরে আগমন উপলক্ষে বৃটেনে বসবাসরত বিয়ানীবাজার উপজেলা ও সরকারী কলেজ  ছাত্রলীগের  প্রাক্তন নেতৃবৃন্দের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল হোসেন ওয়াদুদের সভাপতিত্বে ও বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম শামীমের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদ সন্তান বাবুল হোসেন , কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক খয়রুল আলম মজুমদার , বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছাত্রনেতা ছরওয়ার আহমদ। লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক ,যুক্তরাজ্য আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী , নিউহাম আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী মুরাদ ,বিয়ানীবাজার পৌরসভা কল্যাণ ট্রাস্ট ইউকের সভাপতি  আবুল কাশেম , সাবেক জিএস জেবুল ইসলাম , বিয়ানীবাজার পৌরসভা কল্যাণ ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন দেলু , হাসান আহমদ , জামিল আহমদ ,কিবরিয়া আহমদ , শফিউর রহমান প্রমুখ । অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সাবেক ছাত্রলীগ নেতা শাহজাহান আহমদ বাবু । জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবার , জাতীয় চারনেতা , ৭১ এর শহীদ ও ২১  আগস্টের শহীদ এবং যুক্তরাজ্যে ক্যামব্রিজে একটি হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় মারাত্নক আহত সাবেক ছাত্রনেতা আলতাফ হোসেন চৌধুরীর সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন খয়রুল আলম মজুমদার বকুল । সংবর্ধিত অতিথি আব্দুল আজিজকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন দেলোয়ার হোসেন দেলু , জামাল আহমদ খান ও কিবরিয়া আহমদ এবং ইমরুল হককে ফুলের তোড়া দিয়ে বরণ করেন জীবান আহমদ ,হাসান আহমদ ও শাহজাহান আহমদ বাবু । এছাড়াও যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণে আসা সমাজকর্মী  সিহাবুল  ইসলাম তার স্বজনদের সাথে অনুষ্ঠানে যোগ দেন। তাকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা আব্দুল আজিজ ও ইমরুল হককে লন্ডনে স্বাগত জানিয়ে বাংলাদেশ  ছাত্রলীগের জন্য তাদের অবদানের ভূয়সী প্রশংসা করেন বলেন,প্রবীন ছাত্রনেতাদের মন ও মগজে ছিল জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ এবং ছাত্রলীগের মূল আদর্শকে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দেয়ার প্রত্যয়। বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আজিজ সহ সেই সময়ের নেতৃবৃন্দ তাদের কাজের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী ও পরবর্তিতে মুক্তিযুদ্ধের চেতনায় নি:স্বার্থভাবে সমাজের নানা শাখায় তারা অব্যাহতভাবে আলোকিত কাজ করছেন । বক্তারা আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, আমাদের যার যার অবস্থান থেকে – বিয়ানীবাজার উপজেলায় কার ইন্দনে দীর্ঘ প্রায় ২৫ বছর থেকে ছাত্রলীগ,যুবলীগ কমিটি ও বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তা দেশনেত্রী শেখ হাসিনাকে অবহিত করা হোক। বক্তারা দেশরত্ন শেখ হাসিনাকে প্রবাসী অধ্যুষ্যিত  সিলেট ৬ ( বিয়ানীবাজার –গোলাপগঞ্জ ) আসনে তৃণমূল আওয়ামীলীগের ত্যাগী ও জনবান্ধব কোন নেতাকে  প্রার্থী হিসাবে দলীয় মনোনয়ন দেবার জোর দাবী জানিয়ে বলেন, বিগত বিয়ানীবাজার উপজেলায় ইউনিয়ন পরিষদ , উপজেলা ও পৌর নির্বাচনের ফলাফল ও দায়ীদের অতীত ও বর্তমান কর্মকান্ডকে  মূল্যায়নে রেখে সংসদ সদস্য প্রার্থী নির্বাচন এই অঞ্চলের মানুষের দাবী। সংবর্ধিত অতিথিবৃন্দ আয়োজকদের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, সিলেট ৬ আসনের প্রবাসী বাংলাদেশ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা আগামী সংসদ নির্বাচনে প্রকৃত ত্যাগী আওয়ামীলীগের কোন নেতাকে যেন আগামীতে দলীয় মনোনয়ন দেয়া হয়।প্রবাসী অধুষ্যিত এই অঞ্চলে যে কোন নির্বাচনে জয়-পরাজয়ে তাদের ভূমিকা অতীতে বার বার প্রমাণীত।