ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

বাংলাদেশে ঘরে থাকার আকুতি জানিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর খোলা চিঠি

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২০, ১০:৪১ পিএম

বাংলাদেশে ঘরে থাকার আকুতি জানিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসীর খোলা চিঠি
প্রিয় বাংলাদেশ, তোমার সন্তানেরা বিশ্বের কোথাও আজ সুখে নেই। করোনা ভাইরাস একে একে কেড়ে নিচ্ছে  প্রিয় মুখ। প্রিয়জন। প্রতিবেশী। আমাদের সুখ শান্তি। কোভিক-১৯ আজ তোমার বুকেও তার  ঠিকানা বানাচ্ছে।  একে একে লক ডাউন হয়েছে জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে গ্রাম।পাড়া- মহল্লা। শুরু হয়েছে সবদিকে চরম নির্মমতা । তোমার জন্য আমাদের  চিন্তার শেষ নেই। কষ্ট  বয়ে বেড়ানোর শক্তি হারাচ্ছি দিন দিন। কারণ একটাই, আমার মাতৃভূমিই আমার হৃদস্পন্দন। আমার নাড়ী। আমি যেখানেই থাকি না কেন- বাংলাদেশই  আমার প্রাণ। আমার অক্সিজেন এর মতো। প্রিয় বাংলামায়ের সন্তান, বিশেষ প্রয়োজন ছাড়া অন্তত্ এই কিছু দিন  ঘরে থাকুন। বাইরে মৃত্যুর হাতছানি।রাক্ষসের চেয়েও ভয়ন্কর মৃত্যু থাবা নিয়ে কোবিক ১৯ বসে আছে সবখানে। রাক্ষস একজনকে মারে। করোনা ছড়ায় একজন থেকে শতজনে, অল্প সময়ে। এই তথ্যটি বাংলাদেশের জনগণ জানে না- এমন কী কেউ এখনও আছেন? বিশ্বের ক্ষমতাসীনরা অসহায় এর মত আকাশের দিকে চেয়ে আছে, যদি কোন সাহায্য উপর থেকে আসে।  বাংলাদেশের মানুষ  কি দেখতে পাচ্ছেনা- স্পেন, ইতালী, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের গণকবর।  জাতি ধর্ম বর্ণের মৃত মানুষের সারি সারি লাইন। অপেক্ষায় আছে কখন, কোনদিন হবে  তাদের স্বজনদের কবর। মানুষ কী সংবাদপত্রে, গণমাধ্যমে  দেখতে পাচ্ছে না  দশ বারো বছরের সন্তানদের নিয়ে অসুস্থ মার মর্মস্পর্শী সংগ্রাম। দিনের পর দিন ঘরে থেকে করোনার সাথে লোমহর্ষ যুদ্ধ করে পরাজিত হবার কথা। একই ঘরে পড়ে থাকা পিতার লাশ রেখে, অন্যঘরে করোনা ভাইরাসের সাথে সংগ্রাম করছে বাকী সন্তানরা। ভাগ্যে জুটছেনা প্রিয়জনের মৃতদেহ শেষ বারের মতো ছোয়ে  দেখার সুযোগও। বাংলাদেশিরা নিশ্চয় গণমাধ্যমে দেখছেন-  হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে ডাক্তার নার্স কেয়ারারও আক্রান্ত এবং  মৃত্যুর মিছিলে তাদের নামও দীর্ঘ হচ্ছে। প্রিয় বাংলাদেশী, আমরা জানি- আমাদের দেশের তরুন সমাজ   অনেক তথ্য পৃথিবীর বহু দেশের আগেই তথ্যপ্রযুক্তির কল্যাণে জানতে পারে। তবে কেন এই কোভিক-১৯ নিয়ে আমাদের এতো অবহেলা। বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে সবাই অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত। কে স্বাস্থ্য নির্দেশনা মানছে না, কে দল বেধেঁ কোথায় গেছে বা যাচ্ছে, কার ছেলে ঢাকা- চট্রগ্রাম- সিলেট দৌড়াচ্ছে- ইত্যাদি বলে যেন নিজের দায়িত্ব পার করছেন। অথচ নিজে এবং নিজের পরিবারকে নিয়ে হোম কোরাইন্টেনে থাকার চিন্তাতেই নেই। মনে হয় তাকে ও তার পরিবার থেকে শতমাইল দূরে থাকার কথা করোনা আগেই জানিয়ে গেছে। তাই করোনা দূর্যোগে এখন তার দায়িত্ব শুধু অন্যের নেতিবাচক সমালোচনা ও দুর্বলতাগুলোকে নিয়েই খোশগল্পে থাকা। প্রিয় বাংলাদেশ, প্রবাসে করোনা মহামারিতে আমরাও আটকে আছি। চারদিকে আক্রান্তদের তালিকার সাথে যুক্ত হচ্ছে আপনজন হারানোর বেদনা। শোকের মাতমও। এই দূ:সময়ে বলতে গেলে আমাদের কষ্টের মাঝে যুক্ত আছে প্রিয় বাংলাদেশ। আমরা যেমন আমাদের নিয়ে চিন্তায় দিন পার করছি। তেমনি বাংলাদেশকে নিয়েও আমাদের সমান চিন্তা। মাতৃভূমি ভালো থাকলে পৃথিবীর সব দেশের সন্তানরাও সুখে থাকে। প্লিজ ঘরে থাকুন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে  শতভাগ স্বাস্থ্য নির্দেশনা মেনে চলনু । পরিবার পরিজনদেরও এই নির্দেশনা মেনে চলতে ঘরে থেকেই বুঝিয়ে বলুন। বৃদ্ধ বাবা-মা ও শিশুদের প্রতি বাড়তি যত্ন নেয়া এই সময়ে সবচেয়ে বড় কর্তব্য- এই বিষয়টি  প্রবাসীদের চেয়েও অনেক ক্ষেত্রে  বাংলাদেশিরা ভালো জানেন। নিজেকে সময় দিন। প্রার্থনায় থাকুন-অন্যদেরও রাখুন। আমাদের প্রার্থনায় সব সময় আছে মাতৃভূমি বাংলাদেশ। মোহাম্মদ জাহেদ মাহমুদ সুমন : সংগঠক , মিশিগান স্টেট, যুক্তরাষ্ট্র  প্রবাসী।