ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

বর্ণাঢ্য আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু ৭জন ব্রিটিশ বাংলাদেশিকে সম্মানিত করেছে

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯, ১০:২৪ পিএম

বর্ণাঢ্য আয়োজনে ব্রিটিশ-বাংলাদেশী হুজহু ৭জন ব্রিটিশ বাংলাদেশিকে সম্মানিত করেছে
বৃটেনের বাংলাদেশী কমিউনিটির সাফল্যগাঁথা ও অগ্রযাত্রার চিত্র বৃটিশ-বাংলাদেশীদের হুজহু প্রকাশনায় ফুটে উঠে। দীর্ঘ বারো বছর ধরে এই প্রকাশনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশী কমিউনিটির সাথে বৃটেনের মূলধারার সাথে সেতুবন্ধন তৈরী করতে এবং পেয়েছে সফলতা। এই প্রকাশনা তরুণ প্রজন্মদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সঞ্চার করবে বলে প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেছেন বৃটেনের সাবেক ওয়ার্ক এন্ড পেনশনস সেক্রেটারী ইয়ান ডানকান স্মিথ। ১২ নভেম্বর মঙ্গলবার লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলে ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের বারোতম আসরের বর্ণাঢ্য অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। নিজ নিজ পেশায় অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখে এগিয়ে চলছেন, এমন সাতজন ব্রিটিশ বাংলাদেশিকে এওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে বৃটিশ বাংলাদেশী হুজহু। বাংলা মিরর গ্রুপের এই প্রকাশনায় এবার সংযুক্ত হয়েছে  ২৭০ জন বৃটিশ বাংলাদেশীর সাফল্যগাঁথার কথা। এবারের প্রকাশনায় সংযুক্ত হয়েছে নতুন নতুন প্রতিভার অবদানের কথা। নতুনত্ব সমৃদ্ধ করেছে এ প্রকাশনাকে। বৃটিশ-বাংলাদেশী তৃতীয় প্রজন্মকে যুক্ত করে হুজহু কলেবরে বৃদ্ধি পেয়েছে, আঙ্গিকেও শোভিত হয়েছে নতুনদের অবদানে। এবারের এওয়ার্ডপ্রাপ্তরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, হুজহুর এওয়ার্ড প্রাপ্তি সত্যিই সম্মানের ও গর্বের। এটি আমাদের কাজের স্বীকৃতি। যাত্রালগ্ন থেকে বৃটিশ-বাংলাদেশী হুজহু কমিউনিটির গুণিজনদের উল্লেখযোগ্য অবদানের কথা লিপিবদ্ধ করে তাদের স্মরণীয় করে রাখছেন - যা আগামী প্রজন্ম আমাদের সম্পর্কে জানতে পারবে। বৃটিশ বাংলাদেশী হুজহু এর প্রধান সম্পাদক আব্দুল করিম গণি বলেন, বৃটেনে বাংলাদেশী কমিউনিটির প্রবীণ ও নবীনরা বৃটিশ কমিউনিটিতে অনন্য ভূমিকা রেখে আসছে। আমাদের এই প্রকাশনা থেকে সহজেই কমিউনিটির অবদানের বিষয়টি জানতে পারে সবাই। মেরিডিয়ান গ্র্যান্ড ও প্রবাসী পল্লী গ্রুপের সহযোগিতায় আয়োজিত এবারের আসরের সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া আলি ও রনি মির্জা। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রকাশনার নির্বাহী সম্পাদক সোহানা আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃটিশ রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ মূলধারা ও কমিউনিটির বিভিন্ন স্তরের প্রভাবশালী নেতৃবৃন্দ। এবারের এওয়ার্ডপ্রাপ্তরা হলেন রাজনীতি ও আইন সেক্টরে ব্যারিষ্টার নাজির আহমেদ, প্রপার্টি  ও কমিউনিটি সেক্টরে এম সায়াদ আলতাফ, মিডিয়া ও ব্যবসায় মাহী ফেরদাউস জলিল, কমিউনিটি ওয়ার্কে কামরুন নাহার খানম শোভা মতিন, ক্যাটারিং সেক্টর এম এ মুনিম, ব্যবসায় শেখ আলিউর রহমান, ব্যবসা ও কমিউনিটি সেক্টরে মুহিবুর রহমান মুহিব। জমকালো এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান পল স্ক্যালি, কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট এ্যান মেইন, সাবেক ওয়ার্ক এন্ড পেনশন শ্যাডো মিনিস্টার স্টিপেন টিমস, টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস,  স্পিকার ভিক্টোরিয়া ওবাজি, রামসেগট এর মেয়র রোশান আরা, ক্রয়ডন মেয়র হুমায়ন কবীর, মৌলভ্যালী ডিস্ট্রিক্ত চেয়ারম্যান জাহাঙ্গীর হক। অনুষ্ঠানে ব্যারিষ্টার নাজির আহমেদ এর হাতে এওয়ার্ড তুলে দেন কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান পল স্ক্যালি ও মেরিডিয়ান গ্রান্ডের এমডি নিকিতা মুলচানদানী, এম সায়াদ আলতাফ এর হাতে এওয়ার্ড তুলে দেন বৃটেনের সাবেক ওয়ার্ক এন্ড পেনশনস সেক্রেটারী ইয়ান ডানকান স্মিথ ও চ্যানেল এস চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মাহী ফেরদাউস জলিল এর হাতে এওয়ার্ড তুলে দেন কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট এ্যান মেইন ও হুজহু এর প্রতিষ্টাতা আব্দুল করিম গণি, কামরুন নাহার খানম শোভা মতিন এর হাতে এওয়ার্ড তুলে দেন টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস ও প্রবাসী পল্লী গ্রুপের ভাইস চেয়ারম্যান এমদাদ আহমেদ, এম এ মুনিম এর হাতে এওয়ার্ড তুলে কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান পল স্ক্যালি, রামসেগট এর মেয়র রোশান আরা ও প্রাইম এস্টেট এজেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক কাজী আরিফ; শেখ আলিউর রহমান এর হাতে এওয়ার্ড তুলে দেন টাওয়ার হ্যামলেটস  স্পিকার ভিক্টোরিয়া ওবাজি, জেএমজি কার্গোর ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ ও খান এসোসিয়েটস এর ব্যবস্থাপনা পরিচালক শামস উদ্দিন খান, মুহিবুর রহমান মুহিব এর হাতে এওয়ার্ড তুলে দেন সাবেক ওয়ার্ক এন্ড পেনশন শ্যাডো মিনিস্টার স্টিপেন টিমস, সেন্ট মার্টিন সলিসিটরস এর ব্যারিস্টার লুৎফুর রহমান ও ড্রিম স্পাস এর আব্দুল কুদ্দুস। হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের বারোতম আসরের মূল সহযোগিতায় মেরিডিয়ান গ্র্যান্ড ও প্রবাসী পল্লী। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে - চ্যানেল এস, জনমত, জি টেন ডিজাইন এন্ড প্রিন্ট,  বাংলা পোস্ট, ওনলি রেড, ইমপ্রেস মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া লিমিটেড। পুরো অনুষ্ঠানে একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে - ইকরা ইন্টারন্যাশনাল। এছাড়া আরো সহযোগিতায় রয়েছে - জেএমজি এয়ার কার্গো, খান এসোসিয়েটস, সেন্ট মার্টিন সলিসিটরস, প্রাইম এস্টেট এজেন্ট, ড্রিম স্পা, পার্পল আই, ইয়া হাজী, এক্সিম এক্সচেঞ্জ ইউকে, স্ট্যার্ন্ড্ডা এক্সচেঞ্জ, ইমরান ট্রাভেলস, লন্ডন এক্সপো, এপেক্স একাউন্টেন্সি, ব্লুস্টোন ফাইন্যান্স, ইউরোশিয়া ফুড সার্ভিস, হোসাইন ট্রেভেলস, পর্টম্যান স্টেইট এজেন্ট, লিটলস্টোন ক্রাউন সলিসিটর, প্রেস্টিজ কনস্ট্রাকশন গ্রুপ, আল কিবলা হজ্ব এন্ড ওমরা ট্রাভেলস এন্ড ট্যুরস,  মিড নাইট গার্ডেন,  ভ্যানটেজ এক্সিডেন্ট ম্যানেজম্যান্ট, আরসিআই একাউন্টেন্সী। এই আয়োজনে সুস্বাদু খাবার পরিবেশনে ছিলো মেরিডিয়ান গ্র্যান্ড ক্যাটারিং সার্ভিস। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে বর্ণাঢ্য আয়োজনের সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন বিলেতের শিল্পী লাবণী বড়য়া ও শামস তামান্না।