সুবিধা বঞ্চিত শিশুদের সহযোগীতার জন্য গঠিত ‘প্রজেক্ট খুশির’ ৭ম কৰ্মসূ্চী রবিবার সিলেট শহরের ৬নং ওয়ার্ডের চৌকিদেখীস্থ সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল সূর্যোদয় এতিম স্কুলে অনুষ্টিত হয়।
এ পর্যায়ে ৫০জন ছাত্ৰ ছাত্রীদের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয় ৷ এটির স্পন্সর হলেন স্থানীয় একজন মানবতাবাদী মানুষ। যিনি তার নাম প্রকাশ করেননি। প্রজেষ্ট খুশীর পক্ষে নওশিন চৌধুরী শামা তার প্রতি কৃতজ্ঞতা প্ৰকাশ করেন৷
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ কর্মী রনি পালপ্রজেক্ট ‘খুশির, কো-অর্ডিনেটর সমাজ কর্মী সাজন সাজু, সৈয়দ মিনহাজ, মোহাম্মদ আফজাল হোসেন ও নওশিন চৌধুরী শামা ৷ সুহেল তালুকদার সহ ও স্কুলের শিক্ষক বৃন্দ ৷
প্রজেক্ট খুশি ২o১৮ অক্টোবর থেকে যাত্রা শুরু করে৷ ব্যতিক্ৰম এই কর্মসূচী ৪জন সৃজনশীল তারুণ্যের ধারা সিলেটে পরিচালিত হচ্ছে যা সিলেটে সাড়া জাগিয়েছে। প্রজেক্টের বিশিষ্ট্য হলো,যে যতোটুকু তার ক্ষমতা দিয়ে সহায়তা দিবেন তা ব্যয় করা হয় এবং সংবাদ ও পেইজের মাধ্যমে জানানো হয় ৷
সিলেটের দায়িত্বপ্রাপ্তরা সমাজ কর্মের অংশ হিসাবে ভলান্টিয়ারী সহযোগীতা ও সকল প্রকার সহযোগীতা করছেন। এই সামাজিক উদ্যোগটির ফাউন্ডার হলেন, ইংল্যান্ড প্রবাসী সাংবাদিক আহাদ চৌধুরী বাবু ও রেবেকা সুলতানা ও সহযোগীরা।
-
‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ
-
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক
-
টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত
-
যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ
-
যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার
আরও পড়ুন: