সিলেটে চায়ের দেশ মৌলভীবাজারে প্রকৃতি ঘেরা অনিন্দ্য সুন্দর এক রিসোর্ট-রাঙাউটি রিসোর্ট। প্রবাসীরা দেশে পরিবার পরিজন নিয়ে আনন্দময় সময় কাটানোর মতো পরিচ্ছন্ন, নিরাপদ, নিরিবিলি এবং সকল সুযোগ সুবিধা সম্পন্ন উপকরণে সাজানো রিসোর্টটি ইতিমধ্যে সুনাম কুড়িয়েছে।
প্রকৃতির অসীম সৌন্দর্যের আঁধারে ভরপুর মৌলভীবাজার জেলা । পাহাড়, নদী, অরণ্য, হাওর আর সবুজ চা বাগানঘেরা এই জেলার সৌন্দর্যের সাথে নতুন মাত্রা যোগ করেছে এই রাঙাউটি রিসোর্ট।
কৃত্রিম এবং প্রকৃতির মেল বন্ধনে গড়া অপরূপা রাঙাউটি রিসোর্টটি সাধ আর সাধ্যের ভিতরেই হতে পারে পরিবার-পরিজন নিয়ে অবকাশ যাপনের অনন্য জায়গা।
মৌলভীবাজার জেলা শহর থেকে মাত্র ২ কিলোমিটার দূরত্বে অবস্থিত মনু ব্যারেজের পাশে রাঙাউটি রিসোর্টের অবস্থান। ৪৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই রাঙাউটি রিসোর্ট যাত্রা শুরু করে ২০০৯ সালে।
রিসোর্টটির অনন্য স্থাপত্যশৈলী দারুণ মনোমুগ্ধতায় সময় পার করার জন্য খুবই সহায়ক। রিসোর্টটি বলা যায় সম্পূর্ণ পরিবেশবান্ধব। চারপাশ মায়াময় সবুজের আবরণে মোড়া। মনখোলা প্রশান্তির প্রাকৃতিক পরিবেশের মাঝে দারুণ কিছু সময় কাটানোর জন্য এই রিসোর্ট টি হতে পারে অনন্য। বিস্তারিত দেখুন সাব্বির আহমেদ পরাগ এর তথ্যচিত্রে।
[youtube]UuZriahctCI[/youtube]
-
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি
-
‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ
-
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক
-
টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত
-
যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ
আরও পড়ুন: