ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

পর্তুগালে বাংলাদেশ দুতাবাসে রাষ্ট্রদূতকে আওয়ামীলীগের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪১ এএম

পর্তুগালে বাংলাদেশ দুতাবাসে রাষ্ট্রদূতকে আওয়ামীলীগের বিদায় সংবর্ধনা
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুর ২ টায় পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাসের হল রুমে পর্তুগাল আওয়ামী লীগ এই অনুষ্ঠানের আয়োজন করে। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে ও পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলওয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। । সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের মান্যবর রাষ্ট্রদূত জনাব রুহুল আলম সিদ্দিকী ।এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস লিসবনের দিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজী । বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পর্তুগাল আওয়ামী লীগের সহ- সভাপতি মিজানুর রহমান মোল্লা ,দপ্তর সম্পাদক জাকির হোসাইন, অর্থ সম্পাদক আলিম উদ্দিন,আওয়ামী লীগ নেতা বশির, ছাত্র লীগ নেতা শাহজালাল । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শফিউল আলম শফি, আওয়ামী লীগ নেতা কওছার, উজ্জ্বল, সাংবাদিক বেলাল উদ্দিন ও সাংবাদিক জহুরুল মুন। বিদায়ী রাষ্ট্রদূতকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেন পর্তুগাল আওয়ামী লীগের নেতৃবৃন্দ । রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী তার বিদায়ী ভাষণের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়েছে বলে আজ আমি রাষ্ট্রদূত হয়ে এখানে আসতে পেরেছি। দেশ স্বাধীন না হলে হয়তো আজ আমি রাষ্ট্রদূত হতে পারতাম না। আর জাতির জনকের স্বপ্নের সোনার বাংলার গড়ার প্রত্যয়ে আমি পর্তুগালে আসার পর বাংলাদেশীদের উজ্জীবিত রাখার প্রাণপণ চেষ্টা করেছি যাতে তাঁরা বিদেশের মাটিতে বাংলাদেশের মান সম্প্রসারণ করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। রাষ্ট্রদূত পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি, এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিতে। বক্তারা বিদায়ী রাষ্ট্রদূতের কূটনৈতিক দক্ষতা, গঠনমূলক কর্মতৎপরতা, চারিত্রিক গুণাবলি এবং পর্তুগালে বাংলাদেশি জনশক্তি বৃদ্ধি ও বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নের ভূঁয়সী প্রশংসা করেন। পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম ভারাক্রান্ত কণ্ঠে বলেন, হৃদয় ব্যথায় বিদীর্ণ হয়ে যাচ্ছে। বড় করুন ‘বিদায়’ এ মর্মবাণী। বিদায়ের এই বেদনাবিধূর করুন মঞ্চে দাঁড়িয়ে কবির ভাষায় বলতে হয়, যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়। যাওয়া আসার এ রঙ্গীন পৃথিবীতে নিয়তির এটি এক অমোঘ বিধান। ভারাক্রান্ত হৃদয়ের অত্যন্ত সুগভীরে প্রতিধ্বণিত হচ্ছে আপনার অস্তিত্বের প্রতিধ্বনি। আপনার সত্য ও সুন্দরের পরম প্রকাশকে আমরা জানাই হৃদয় নিঃসৃত শ্রদ্ধাঞ্জলি ও আন্তরিক অভিনন্দন। করোনা পরিস্থিতির জন্য বাড়তি কোন আয়োজন না করে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়।