ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

পর্তুগালে বাংলাদেশি দুই গ্রুপে সংঘর্ষে ৪জন আহত

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০, ০৪:১১ এএম

পর্তুগালে বাংলাদেশি দুই গ্রুপে সংঘর্ষে ৪জন আহত
পর্তুগালে ব্যাক্তিগত পূর্ব শক্রতার জের ধরে বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে  অন্তত ৪জন প্রবাসী বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ১৮ জানুয়ারী  শনিবার  দেশটির রাজধানী লিসবনে এ ঘটনাটি ঘটে । বিভিন্ন সূত্রে জানা যায়, লিসবনের বাংলাদেশি পাড়া খ্যাত বেনফোরমসো রোডের মার্তিম মনিজে শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে দা-চাপাতি ও আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি  সংঘর্ষে  জড়ায় পর্তুগালের বাংলাদেশি সিনিয়র অভিবাসী মো.ফরহাদ  মিয়া এবং অলি উদ্দিন ও  তাদের  গ্রুপ । এসময়  সংঘর্ষ স্থলে অন্তত ৪ জন বাংলাদেশি আহত হন ।পরে স্থানীয় বাংলাদেশিরা আহতদের উদ্ধার করে লিসবনের একটি হাসপাতালে ভর্তি করেন। এদিকে রোববার রাত থেকে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পর্তুগিজ পুলিশ ।এ ঘটনায় বাঙ্গালী পাড়া  লিসবনের মার্তিমনিজ  এলাকায় গোয়েন্দা নজরদারী ও পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন নিউজ পোর্টালে ১জন বাংলাদেশীর মৃত্যর খবরটি সঠিক নয়। এঘটনার সংবাদ জানতে  বাংলাদেশ এবং বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা  উদ্ভিগ্ন হয়ে  পরিচিতজনদের  সাথে যোগাযোগ করছেন।  বিভ্রান্তিমূলক এই সংবাদ পরিবেশন নিয়ে লিসবন বাংলাদেশি কমিউনিটিতেও  ক্ষোভ বিরাজ করছে। লিসবনে বসবাসরত বাংলাদেশী সংবাদকর্মী রনি মোহাম্মদ এই প্রতিবেদককে জানিয়েছেন,বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর সংবাদটি গুজব। তবে আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। লিসবনে বাংলাদেশী রেষ্টুরেন্ট- স্পাইসী রেস্টুরেন্ট এর সত্বাধিকারী দেলওয়ার হোসেন জানিয়েছেন, এই ঘটনাটি কোন রাজনৈতিক দ্বন্ধ বা কমিউনিটি সার্থ সংশ্লিষ্ট নয়। এটা দুই পক্ষের ব্যক্তিগত পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে বলে সকলেই বিশ্বাস করছেন। উল্লেখ্য মো.ফরহাদ মিয়া পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং তার দেশের বাড়ি সিলেটের ওসমানি নগর উপজেলার পশ্চিম কৈলনপুর ইউনিয়নে এবং অলউর  রহমান পর্তুগাল বিএনপির সভাপতি ও তার দেশের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নে। এ ঘটনায় লিসবনের বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব এবং লিসবনের মূলধারার রাজনীতিবিদ - রানা তাসলিম উদ্দিন গতকাল রবিবার মাগরিবের নামাজের পর লিসবনের জামে মসজিদে এক বিবৃতিতে জানান , এ ঘটনাকে সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন কিছু পত্রিকায়  বিভিন্নভাবে ভুল ব্যাখ্য দেয়া হচ্ছে । যার সাথে ঘটনার সত্যতা নেই। কেউ কেউ রাজনৈতিক বা কেউ কেউ মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ হয়েছে বলে প্রচার করেছেন ।আসলে ঘটনাটি তাদের দুই গ্রুপের একান্ত ব্যক্তিগত পূর্ব শত্রুতার জের ধরে হয়েছে। প্রবীণ এ নেতা লিসবনে বসবাসরত সকল বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে প্রতিবাদ করে যাওয়ার জন্য আহবান জানান ।যাতে করে এই দুই গ্রুপের মধ্যে ব্যক্তিগত সমস্যাকে কেউ রাজনৈতীক বা ধর্মীয় ঘটনা হিসেবে প্রভাবিত করতে যেন না পারে। যা ইতিমধ্যে লিসবনে বাংলাদেশী কমিউনিটিতে একটি নেতিবাচক উদাহরণ হয়েছে। https://www.facebook.com/52Banglatv/videos/584545349065796/