ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য

দুই বিশিষ্ট ব্যক্তির সাথে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়

প্রকাশিত: ০৮ আগস্ট ২০১৯, ০৪:৪০ এএম

দুই বিশিষ্ট ব্যক্তির সাথে জালালাবাদ এসোসিয়েশনের মতবিনিময়
যুক্তরাষ্ট্র সফররত জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট আবু জাহির (হবিগঞ্জ ৩) এবং যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি‘র যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে নিউ ইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৪ঠা আগষ্ট রবিবার সংগঠনের সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ ও কোষাধ্যক্ষ আতাউল গণি আসাদ'র পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আবু জাহির বিশেষ অতিথি  ছিলেন যুক্তরাজ্য থেকে প্রচারিত চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী। অতিথিবৃন্দ নিজেদের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন ও  নানাবিদ সমস্যা চিহ্নিত করে এসব নিরসনে দেশের রাজনীনিতে এবং  মিডিয়ার কাংখিত ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত দেশের কল্যাণে প্রবাস থেকে কাজ করার আহ্ববান জানিয়ে বলেন- বাংলাদেশ নানা সমস্যায় জর্জড়িত হলেও দেশ সার্বিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এর পেছনে প্রবাসীদের ভূমিকাকে কোনভাবে খাটো করে দেখার সুযোগ নেই। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চলমান রেমিটেন্স পর্যন্ত প্রবাসীরাই অগ্রনী হয়ে আছেন। কমিউনিটির  বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের ব্যাপক উপস্থিতিতে  বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সভাপতি আব্দুল বাছিত ও শামসুন্নাহার মিতা, ডেমোক্রেটনেতা আব্দুশ শহীদ, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান, গীতিকার গৌছ উদ্দিন, সাংবাদিক আবু তাহের ও রশিদ আহমদ, মাওলানা সাইফুল সিদ্দিকী, সোনার বাংলার পিপল সার্ভিসেস'র পরিচালক ছরওয়ার হোসেন, কমিউনিটি নেতা সাগর মোহাম্মদ ছানু, যুবসংগঠক সাহিদ সিরাজ সৌরভ প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা সংবর্ধিত দুই  অতিথির জীবনের নানা অর্জন এবং মানুষের কল্যাণে তাদের নানামুখি কর্মকান্ডের উপর আলোকপাঁত করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিএ্যাডভোকেট আবু জাহির  এমপি  বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উপর আলোকপাঁত করে  বলেন, আমরা যতোই সমালোচনা করিনা কেন, এটা স্বীকার করতেই হবে যে, বাংলাদেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।  তিনি সিলেটের উন্নয়নে বর্তমান সরকার ও বৃহত্তর সিলেটের সংসদ সদস্যদের ব্যাপক আন্তরিকতার  আছে বলেও উল্লেখ করেন। বিশেষ অতিথি চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি  যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির উন্নয়নে তার নানাবিধ কর্মকান্ডের অভিজ্ঞতার আলোকে আর্থ সামাজিক ক্ষেত্রে  যুক্তরাষ্ট্রে বাংলাদেশী প্রবাসীদের  সাফল্যময়  উজ্জ্বল ভবিষ্যত প্র‍ত্যাশা করেন। নতুন প্রজন্মদের  শিক্ষা ও কর্মক্ষেত্রে  মূলধারায় যুক্ত হওয়াকে অত্যন্ত ইতিবাচক হিসাবে মন্তব্য করে বলেন, আমার বিশ্বাস, নতুন প্রজন্ম যুক্তরাষ্ট্রেও বাংলাদেশকে আরও বেশী করে আলোকিতভাবে উপস্থাপন করবে। সংগঠনের সভাপতি বদরুল খান সমাপনি বক্তব্যে  অতিথিসহ সবার প্রতিকৃতজ্ঞতা জানান।