ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

চুক্তি (ডিল) প্রত্যাশিত ছিল না , তবে ছিল কাংখিত

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২০, ০৭:৩১ এএম

চুক্তি (ডিল) প্রত্যাশিত ছিল না , তবে ছিল কাংখিত
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের জট খোলেছে। ইইউ থেকে বেরিয়ে আসতে যুক্তরাজ্যকে কোনই ছাড় দিচ্ছিল না ইউরাপীয়ান ইউনিয়ন। কিন্তু যুক্তরাজ্যও শেষত্বক 'নো ডিল' নিয়েই বেরিয়ে আসতেও পিছপা ছিল না ।ইতিপূর্বে প্রধানমন্ত্রী বরিস জনসন দেশের নাগরিকদের 'নো ডিল' ব্রেক্সিট সম্ভাবনার ঈঙ্গিত দিয়ে রেখেছিলেন। কিন্তু অবশেষে ইইউ ও যুক্তরাজ্য সরকার ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ঐকমত্যে পৌঁছেছে। কয়েক মাস ধরে আলোচনার পর অবশেষে সমাধানে পৌঁছাল দুই পক্ষ। গত কয়েক মাসের দুই পক্ষের আলোচনায় বারবার মতবিরোধের বিষয়টি উঠে আসছিল। ব্রেক্সিট পরবর্তী সময়ে ইইউ-এর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক কেমন হবে, তা নিয়ে কোনোভাবেই দুই পক্ষ একমত হতে পারছিল না। অবশেষে বৃহস্পতিবার এ বিষয়ে দুই পক্ষ একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লিয়েনের মধ্যকার বৈঠকে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর সিদ্ধান্ত হয়। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা ব্রেক্সিট সম্পন্ন করেছি এবং যেসব সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে, তার পুরো সুবিধা তুলে নিতে পারব।’ ইইউ-এর প্রধান উরসুলা ভন ডার লিয়েন বলেছেন, যুক্তরাজ্যের সঙ্গে তাদের একটি ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ চুক্তি হয়েছে। ব্রাসেলসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটি ছিল একটি দীর্ঘ ও ঝড়-ঝঞ্ঝাপূর্ণ পথ। কিন্তু আমরা একটি ভালো চুক্তিই পেয়েছি।’ গত জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যায় যুক্তরাজ্য। তবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির ভবিষ্যৎ বাণিজ্য সম্পর্ক কেমন হবে, তার রূপরেখা নির্ধারিত ছিল না। অবশেষে প্রায় ১ বছর পর এ ক্ষেত্রে সমাধান মিলল।তা-্ও বিচ্ছেদের মাত্র এক সপ্তাহ আগে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় এই চুক্তির বিষয়ে মতৈক্যের কথা জানিয়েছেন। সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি শেয়ার করেছেন তিনি।