ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

গ্রন্থীর 'হানড্রেড পোয়েটস্ এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ এর সমাপ্তি পর্বে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২০, ০২:৫৮ এএম

গ্রন্থীর 'হানড্রেড পোয়েটস্ এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ’ এর সমাপ্তি পর্বে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া
বৃটেনে দক্ষিণ এশীয় সাহিত্য, দর্শন এবং সমাজতত্ত্বের ছোট কাগজ গ্রন্থীর ফেইসবুক লাইভ সিরিজ "হানড্রেড পোয়েটস্ এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ" শীর্ষক আয়োজনের শেষ পর্বে অংশ নেন বাংলা সাহিত্যের অ‍ন‍্যতম প্রধান কবি নির্মলেন্দু গুণ, কবি ও প্রাবন্ধিক হাবিবুল্লাহ সিরাজী এবং সুইডিশ-পেরুভিয়ান কবি আরজিল বেকাল। গত ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত এই লাইভ নিয়ে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিশ্বের বিভিন্ন ভাষার কবি, লেখক এবং কবিতা প্রেমী দর্শকরা। ম্যাক্সিকান কবি রোজানা কামারেনা বলেন, "প্রত্যেক শনিবার গ্রন্থীর এই লাইভ নিয়মিত জীবন যাপনের অংশ হয়ে উঠেছিল। বিশ্ব সাহিত্যের গৌরবময় সম্পদের প্রচারে গ্রন্থী নিশ্চয়ই এরকম আরও বিভিন্নমুখী উদ্যোগ নিয়ে হাজির হবে।" কবি নির্মলেন্দু গুণ বলেন, "গ্রন্থীর এই আয়োজন আমার মতো একজন বাংলা ভাষার কবির জন্যে বিশ্বের নানা রকমের দর্শকের কাছে পৌঁছানোর একটা বিরল সুযোগ। এজন্যে আমি গ্রন্থীকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।" কবি হাফিজ রশীদ খান গ্রন্থীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "একবিংশের সেরা আয়োজন গ্রন্থীর এই বৈশ্বিক সম্ভাষণ।" কবি শরতচান্দ থিয়াম বলেন, "এই অনুষ্ঠান সমকালীন কবিতায় প্রাণ সঞ্চারিত করেছে।" লিডস মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক কবি অজ হার্ডউইক বলেন, "কবিতার ফাঁকে কবিতা সংক্রান্ত কথন এই উদ্যোগের অন্যতম আকর্ষণ এবং এজন্যেই আদ্যোপান্ত উপভোগ করেছি প্রায় প্রতিটি পর্ব।" কবি জুয়েল মাজহার বলেন, "এই মহান উদ্যোগ সর্বোতভাবে স্বর্গীয়। যে ভালোবাসার বানী গ্রন্থী প্রচার করতে চায় তাই ফলতঃ শিল্প এবং মানব জীবনের আরাধ্য। এই অভিনব উদ্যোগের জন্য গ্রন্থীকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই।" গত ২৭ জুন শুরু হওয়া বিশ পর্বের এই সিরিজে সারা বিশ্বের ২৫ টিরও বেশী দেশ থেকে খ্যাতনামা সব কবিরা অংশ নিয়েছেন। ব্রিটেনে ভারতীয় মার্গ সঙ্গীতের শীর্ষ সংস্থা সৌধ ও বাংলা লোকগানের সংগঠন রাধারমণ সোসাইটির সার্বিক সহযোগিতায় সূচীত এই অভিনব উদ্যোগের সঞ্চালনায় ছিলেন কবি টি এম আহমেদ কায়সার। অনুষ্ঠানের নেপথ্য সমন্বয় এবং পরিকল্পনায় ছিলেন গ্রন্থী সম্পাদক কবি শামীম শাহান। কবি শামীম শাহান বলেন, "গ্রন্থী গত তিন দশকেরও বেশী সময় থেকে বাংলা সাহিত্য, কবিতা ও সমাজতত্ত্বের বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। ৯০ এর দশকে বাংলাদেশ থেকে গ্রন্থীর যাত্রা শুরু হলেও আজ বিশ্বের সর্বত্র গ্রন্থীর পদচারণা। শুরু থেকে আজ পর্যন্ত যারা গ্রন্থীর এই কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালাবাসা জ্ঞাপন করছি। সেই সাথে "হানড্রেড পোয়েটস্ এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ" সিরিজে অংশগ্রহণকারী সকল কবি, শুভানুধ্যায়ী সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে যারা এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্যে নেপথ্যে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই উদ্যোগটি শেষ হয়ে যাবার কারণে যারা ব্যথিত তাদের জন্যে সুসংবাদ এই যে গ্রন্থী অচিরেই আরও নানামুখী উদ্যোগ নিয়ে হাজির হবে এই কোভিড কাল এবং কোভিড পরবর্তী কালেও।" কবি টি এম আহমেদ কায়সার বলেন, "সামাজিক দুরত্বের কারণে আমরা যখন ঘরে বসে আছি, সঙ্গ-নিরোধের এই কঠিন সময়ে কবিতা আমাদের শুশ্রুষা ও মানসিক প্রশান্তি দিতে পারে। এ সময়ে একমাত্র কবিতাই পারে মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটিয়ে দিতে - এটা পরীক্ষিত সত্য।" গ্রন্থীর এই ধারাবাহিক আয়োজন সম্পর্কে তিনি বলেন, "গ্রন্থী দক্ষিণ এশীয় সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্য, দর্শন ও সমাজতত্ত্বের প্রচার ও প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত যে সমস্ত কবি, সাহিত্যিক, দার্শনিক, চলচ্চিত্র পরিচালক গ্রন্থীর ফেইসবুক লাইভ সিরিজে অংশ নিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 'হানড্রেড পোয়েটস্ এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ' গ্রন্থীর একটি অভিনব উদ্যোগ যা বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে, সাহিত্যের সঙ্গে ভালোবাসার এক সুদৃঢ় সেতু রচনা করতে সক্ষম হয়েছে বলে আমরা বিশ্বাস করি।" শেষ পর্বে কবি জয় গোস্বামী এবং কবি আসাদ চৌধুরী উপস্থিত থাকার কথা থাকলেও যান্ত্রিক জটিলতার কারণে তারা যুক্ত হতে পারেননি। 'হানড্রেড পোয়েটস্ এরাউন্ড দ্য ওয়ার্ল্ড ফর লাভ' সিরিজে কবিতা পাঠ করেছেন বাংলাদেশ থেকে জুয়েল মাজহার, শামীম রেজা, আসাদ মান্নান, জফির সেতু, ফরিদ কবির, চঞ্চল আশরাফ, কুমার চক্রবর্তী, ওবায়েদ আকাশ, শাহেদ কায়েস, কামাল চৌধুরী, হেনরি স্বপন, শেলী নাজ, মোস্তাক আহমাদ দীন, আয়েশা ঝরনা, হাফিজ রশীদ খান, শাকিরা পারভীন, সাজ্জাদ শরীফ, জুনান নাশিত, সোহেল হাসান গালিব, জাকির জাফরান, আলতাফ শাহনেওয়াজ, মোহাম্মদ সাদিক, মুস্তাফিজ শফি, জাহিদ সোহাগ, খালিদ হোসেইন, রাজু আলাউদ্দিন, আলফ্রেড খোকন, এ কে শেরাম, সরকার মাসুদ, মোহাম্মদ সাদিক, জাফর আহমেদ রাশেদ, জিল্লুর রহমান এবং বিজয় আহমেদ প্রমুখা। এতে ভারত থেকে যুক্ত হন কবি জহর সেন মজুমদার, বিভাস রায়চৌধুরী, রশেল পটকার, রাহুল পুরকায়স্থ, সেবন্তী ঘোষ, নন্দিনী মেহরা, গৌতম গুহ রায়, সুমন গুণ, রণজিৎ দাশ, সুতপা সেনগুপ্ত, নিখিলেশ রায়, দেবাশীষ পারাসার, শৌভিক দে সরকার, একরাম আলী, বনানী চক্রবর্তী, সৌমনা দাশগুপ্ত, অশোক দেব, মৃদুল দাশগুপ্ত, মোনা দাশ, বল্লরী সেন, যশোধরা রায়চৌধুরী সুদেষনা মৈত্র, শরতচান্দ থিয়াম, মৈরাংথেম বরকন্যা প্রমুখ। এছাড়াও এতে যোগ দেন ব্রিটিশ কবি শন থমাস, শেরিনা লী সাত্তি, ডেভিড লী মরগান, রোজ ড্রু, ম্যাথ জোন্স, আইরিশ কবি শীভন ম্যাকমাহোন, স্প্যানিশ কবি সের্গেই এস্ক্রিবানো, কিউবান কবি স্নেজহিনা গুলুবোভা, সুইডিশ কবি ব্যাংক্ট ও বিওরখলুন্ত, মিশরীয় কবি সামাহ মুস্তাফা, ইরানিয়ান কবি আলীরেজা আবিজ, পেরুভিয়ান কবি মিখাইলা হুগলুন্ত, আলবেনিয়ান-আমেরিকান কবি ইউসুফ আলাওই, ম্যাক্সিকান কবি রোজানা কামারেনা, নিকারাগুয়ান কবি মারিয়া পালিটাচি, সারবিয়ান কবি ডানিয়েলা ট্রাসকোভিক সহ ২৫ টিরও অধিক দেশের শীর্ষস্থানীয় কবিরা।