ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

ক্যাপিটাল কিডস্ ক্রিকেট ও সেন্ট্রাল লন্ডন ইয়থ্ ডেভেলেপম্যান্ট এর বর্ণবাদ বিরোধী অনুষ্ঠান

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭ এএম

ক্যাপিটাল কিডস্ ক্রিকেট ও সেন্ট্রাল লন্ডন ইয়থ্ ডেভেলেপম্যান্ট এর বর্ণবাদ বিরোধী অনুষ্ঠান
ক্রিকেট সহ ক্রীড়াঙ্গে বর্ণবাদ ইস্যু মাথাচাড়া দিয়ে উঠেছে সারা বিশ্বে। বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ক্যাপিটাল কিডস্ ক্রিকেট ও সেন্ট্রাল লন্ডন ইয়ুথ ডেভেলেপম্যান্ট এই দুই সংগঠন  মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।   নর্থ ওয়েস্ট লন্ডনের চার্চ স্ট্রিটের একটি হল রুমে বর্ণবাদের বিরুদ্ধে মানুষের মাঝে জনসচেতনা বাড়ানোর লক্ষ্যে -আইসিসি মেন্স ক্রিকেট ফাইনালের ট্রফি এর প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ণবাদ নিয়ে সব সময়ই এসব ঘটনার প্রতিবাদ করে আসছেন ক্রিকেটাররা। তবে শুধু প্রতিবাদ বা আন্দোলন নয়, এই বিষয়কে আর বেশি গুরুত্ব দিতে দর্শকরাও ভুমিকা রাখতে হবে বলে উপস্থিত বক্তারা মতামত ব্যক্ত করেন। নর্থ ওয়েস্টমিনিস্টার চার্চ স্ট্রিট ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আজিজ ত্বকি, ক্যাপিটাল কিডস্ ক্রিকেটের সিইও রতন এবং সাংবাদিক আজিজুল হক কায়েস এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে কমিউনিটির সর্বস্তরের জনসাধারণ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ট্রফি প্রদর্শনী ও ফটোসেশন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়েস্টমিনিস্টার মাইডাভেইল ওয়ার্ডের কাউন্সিলর রিতা বেগম, হাজী মুহাম্মদ শামসুদ্দিন, শাহ কয়ছর আহমেদ মতিন, ফরহাদ খান, সানোয়ার আলী, মুহাম্মদ রেজাউল নুর, আব্দুল মাজিদ খান, মুকতাদির ইকবাল, রদি রহমান সহ কমিউনিটির সহ অনেকে। #BowlOutRacism  ক্যাম্পেইন এর সাথে সকলে একাত্মতা প্রকাশ করে এর সুফল বয়ে আনতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিল  (আইসিসি) বর্ণবাদের বিষয়ে সব সময়ই জিরো টলারেন্স। আইসিসির আইনে আছে যদি কেউ প্রথমবার মাঠে বর্ণবাদী আচরণে দোষী হন তাহলে তার চার থেকে আট ডিমেরিট পয়েন্ট যোগ হয় নামের পাশে। দ্বিতীয়বার আইন ভাঙলে কমপক্ষে একটা টেস্ট বা দুটি ওয়ানডে বা সমানসংখ্যক টি- টোয়েন্টি নিষিদ্ধ হতে পারেন। আর তিনবার এমন ঘটনা ঘটালে আজীবনের জন্য নিষিদ্ধ হতে পারেন সেই খেলোয়াড়।