লন্ডনের রেডব্রিজ এলাকায় কোভিড মহামারীতে অনন্য কাজের স্বীকৃতি হিসেবে রেডব্রিজ মেয়রের বিশেষ স্বীকৃতি লাভ করেছে আপাসেন। সোমবার স্বনামধন্য এই চ্যারিটি সংস্থার রেডব্রিজ অফিসে মেয়র কাউন্সিলর রয় অ্যামেট এক সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বারার ফার্স্ট সিটিজেনকে সংস্থার পক্ষ থেকে এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই স্বাগত জানান। বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের সেবায় ১৯৮৪ সাল থেকে কাজ করে আসা চ্যারিটি সংস্থা আপাসেন কোভিড সংকটেও তাদের সেবাদান কার্যক্রম অব্যাহত রেখেছে।
রেডব্রিজ কাউন্সিলের মেয়র রয় অ্যামেট বলেন, 'কোভিড সংকটে বহুমাত্রিক চ্যালেঞ্জ সামলে নিয়ে সেবার মান বজায় রাখা এবং কার্যক্রম চালিয়ে যাওয়া খুব সহজ ছিল না। এই কঠিন কাজটি আপাসেন অসামান্য দক্ষতায় করে চলেছে। এই স্বীকৃতি তাদের প্রাপ্য।'
আপাসেনের প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই বলেন, 'রেডব্রিজ মেয়রের এই স্বীকৃতি আগামী দিনগুলোতে আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে। কোভিড মহামারীতে আপাসেনের সেবাদানকারী সকল সহকর্মীকে আমি অভিনন্দন জানাতে চাই। কমিউনিটিতে বিশেষায়িত সেবা প্রয়োজন এমন মানুষের পাশে থেকে নিরলসভাবে সেবা প্রদানের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে আপাসেন।'
সোমবারের এই অনাড়ম্বর সম্মাননা অনুষ্ঠানে আপাসেনের কর্মকর্তা ও ব্যবস্থাপকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।
-
সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের
-
আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ
-
ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের
-
রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের
-
ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি