ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর রবিবার পূর্ব লন্ডনের স্টিফর্ড কমিউনিটি সেন্টারে  ট্রাস্ট্রের সভাপতি আনোয়ার আহমদ মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ এনাম উদ্দিনের পরিচালনায়  ট্রাস্ট্রের ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত দিনের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম উদ্দিন। তিনি  কসবা-ত্রিমুখী বাজারের মিলনস্থলে প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে কসবা-খাসা গ্রামের একান্তরের বীর মুক্তিযুদ্ধা ও শহীদদের (৪৬জন) এর বীরত্নঘাথা স্মৃতি রক্ষার্থে ‘স্বরণ একাত্তর‘ নামে স্মৃতিফলক নির্মাণ এবং ত্রিমুখী বাজারের উন্নয়নে শেড নির্মাণের চলমান কাজের বিস্তারিত তুলে ধরেন। ট্রাস্ট্রের আর্থিক রিপোর্ট পেশ করেন- কোষাধ্যক্ষ সফিকুল হক এবাদ। ট্রাস্ট্রের সভাপতি আনোয়ার আহমদ মুরাদ বিগত দিনের সকল কার্যক্রমে ট্রাস্টিবৃন্দের বিভিন্ন কার্যক্রমে  অর্থ সাহায্য সহ সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- সকলের সহযোগিতায় কার্যকরি কমিটি যুক্তরাজ্যে ও বাংলাদেশে নিজ অঞ্চলের মানুষের কল্যাণে অনেকগুলো মানবিক ও সেবামূলক কাজ করতে পেরেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ৭ সদস্যের নির্বাচন  কমিটি সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যকরি পরিষদকে  আগামী ১ বছরের জন্য নতুন কার্যকরি কমিটি হিসাবে ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন  আশুক আহমদ। ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সাবেক অধ্যাপক এম এ মালিক। কমিটির সভাপতি হলেন আনোয়ার আহমদ মুরাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম উদ্দিন, কোষাধ্যক্ষ সফিকুল হক এবাদ। প্রসঙ্গত ১৯৯৪ সালে কসবা-খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে  প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাজ্য ও বাংলাদেশের নিজ অঞ্চল বিয়ানীবাজারের কসবা-খাসা গ্রামের  বিভিন্ন আর্থ সামাজিক ও মানবিক কাজ করে আসছে।