ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

ওয়ারিংটনে প্রথম বাংলাদেশী বংশদ্ভোত কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন

প্রকাশিত: ০৯ মে ২০২১, ০৪:২৫ পিএম

ওয়ারিংটনে প্রথম বাংলাদেশী বংশদ্ভোত কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন
নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডের ইংরেজ অধ্যূষিত এলাকা ওয়ারিংটন । ওয়ারিংটন বারা কাউন্সিল'র গ্রেট সানকি (সাউথ) ওয়ার্ড থেকে মায়াজ্জেম হোসেন এবছরে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন । ৬ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে বিজয়ী ওয়ারিংটনে তিনিই প্রথম কোন বাংলাদেশী বংশদ্ভোত মানুষ, যিনি স্থানীয় জনসাধারণের ভোটে নির্বাচিত হলেন । এ ওয়ার্ডে বাংলাদেশী বংশদ্ভোত ভোটার বলতে তাঁর পরিবারের মাত্র চারজন । মোয়াজ্জেম দম্পতির তিন মেয়ে  ও এক ছেলে। দীর্ঘদিন থেকে তিনি স্থানীয় কমিউনিটিতে কাজ করছেন । সংখ্যালঘিষ্ট মানুষের হয়ে তিনি কাজ করছেন এই এলাকায়। ওয়ারিংটনের এথনিক কমিউনিটি এসোসিয়েশন'র সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন। ওয়ারিংটন জামে মসজিদের প্রতিষ্টাতা সেক্রেটারীর দায়ীত্বে ছিলেন তিনি। পরে মুসলিম কম‍্যুনিটি জায়গা কিনে শ'সাতেক মানুষের ধারণ ক্ষমতা সম্পন্ন মসজিদ ও তৎসংলগ্ন মুর্দা গোসলখানা ও অন‍্যান‍্য সকল সুযোগসুবিধাসহ মুসলিম কম‍্যুনিটি সেন্টার তৈরীতে তাঁর নেতৃত্ব ছিল উল্লেখযোগ‍্য। এছাড়া কাউন্সিল থেকে মুসলিম কমিউনিটির জন্য গোরস্থানের জায়গা নির্ধারণ এবং অনুমতি নিতে তিনি কাজ করেছেন নিরলসভাবে । তিনি ওয়ারিংটন ইসলামিক এসোসিয়েশনের ট্রাষ্টি এবং ভারপ্রাপ্ত চেয়ার হিসেবে দায়ীত্ব পালন করছেন । মোয়াজ্জেম ওয়ারিংটন লেবার পার্টির নির্বাহী সদস্য এবং পার্টির কমিউনিটি অফিসারের (বেইম) দায়ীত্বরত। স্থানীয় ওয়ারিংটন ইসলামিক সেন্টারে সম্প্রতি ভ্যকসিনেশন সেন্টার প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ দায়ীত্ব পালন করেন । চেশায়ারের পুলিশের চীফ কনস্টেবল নিয়োগ কমিটির সদস্য হিসেবে মোয়াজ্জেম হোসেন কাজ করেছেন। বিভিন্ন জনহিতকর কাজের পাশাপাশি মোয়াজ্জেম স্থানীয় গৃহহীনদের জন্য কাজ করছেন। পিতা ডা: মতিন উদ্দিন আহমেদের ওয়ারিংটন হসপিটালে কর্মরত থাকাকালীন ১৯৮১ সনে তিনি এ এলাকায় আসেন ।  পড়াশুনা শেষ করেই তিনি স্থানীয়ভাবে বিভিন্ন জনহিতকর কাজে জড়িয়ে পড়েন ।মোয়াজ্জেম হোসেনের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাসা (কসবা) গ্রামে। উল্লেখ্য যে, লেবার নেতৃত্ব এবারও ধরে রেখছে ওয়ারিংটন কাউন্সিল, যদিও ৯ টি আসন তারা হারিয়েছে এ নির্বাচনে ।