ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
ঢাকা ২৫ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
সর্বশেষ
যুক্তরাজ্যে নতুন নিরাপত্তা আইন কার্যকর, লঙ্ঘনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার, আপিল খারিজ সর্বোচ্চ আদালতের আর্জেন্টিনার জয় নিয়ে মামদানি: ‘ডাকাতি’ করে মিসরকে হারানোর অভিযোগ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের রাজকীয় সম্মাননা এমবিই অর্জনে সংবর্ধিত কবি-নাট্যকার আবু তাহের ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ‘শেষ’—ট্রাম্পের ঘোষণা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি ‘প্যাকেজ ভিসা’ চালু করল সৌদি আরব, ভ্রমণ হবে আরও সহজ রেফারির বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে তদন্ত দাবি মিশরের, আর্জেন্টিনা ম্যাচ ঘিরে নতুন বিতর্ক টাওয়ার অব লন্ডন ইস্যুতে টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যানের শুনানি স্থগিত যুক্তরাজ্যে আবারও বাড়ছে টিভি লাইসেন্স ফি, বাড়বে নিম্ন আয়ের পরিবারের আর্থিক চাপ যুক্তরাজ্যে স্টুডেন্ট লোনের ফাঁদে ৫৮ লাখ শিক্ষার্থী, চাপে সরকার ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে!

এথিক্স এন্ড স্টেন্ডার্ড-বিষয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯, ০৮:১৪ পিএম

এথিক্স এন্ড স্টেন্ডার্ড-বিষয়ে লন্ডন বাংলা প্রেস ক্লাবের আলোচনা
সততা, বিবেকবোধ, নির্ভরযোগ্য তথ্যের দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে। সততা, নির্ভরযোগ্য তথ্য এবং স্বচছতা হচেছ সাংবাদিকতার নীতিমালার প্রধানতম বিষয়। এসবে দৃষ্টি রেখেই সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকরা অন্যান্য মানুষের মতো ভুল করবে, তবে যথার্থতার ক্ষেত্রে চেষ্টায় যেনো দুর্বলতা না থাকে। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে কুইনম্যারী ইউনির্ভাসিটি অব লন্ডনে অনুষ্ঠিত এলবিপিসি এন্যুয়েল টক-এ প্যানেল আলোচকরা এসব কথা বলেন। কুইনম্যারীর আর্ট ওয়ান হলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সহযোগিতায়-জার্নালিজম: এথিক্স এন্ড স্টেন্ডার্ড-শিরোনামের এই আলোচনায় তিনজন প্যানেল স্পিকারের সকলেই জোর দেন-বর্তমান বিশ্ব বাস্তবতায় সাংবাদিকতার ক্ষেত্রে নীতি নৈতিকতা এবং নির্ভর যোগত্যা আরো বেশী চ্যালেনজ-এ পড়েছে। এক্ষেত্রে নিজেদের বিবেকবোধকে জাগ্রত রাখা এখন জরুরী। লন্ডন বাংলা প্রেস ক্লাব সেক্রেটারী মুহাম্মদ জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট এমদাদুল হক চৌধুরী। নির্ধারিত আলোচক হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন প্রেস ক্লাবেরই তিনজন সিনিয়র সদস্য যথাক্রমে বিবিসি-র সাবেক সাংবাদিক, দৈনিক এশিয়ান এজ-এর কলামিস্ট উদয় শংকর দাস, বিবিসি বাংলার প্রডিউসার মোয়াজ্জেম হোসেন ও চ্যানেল এস-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. জাকি রেজওয়ানা আনোয়ার। উদয় সংকর দাস বলেন, প্রেস ক্লাবকে ধন্যবাদ দিতে হয়, এমন একটি বিষয়কে বেছে নেয়ার জন্য। সাংবাদিকতায় মান এবং নীতিবোধ একেকটি মৌলিক বিষয়, যা আমাদের পেশাগত জীবনে দারুন প্রভাব রাখে। সব সাংবাদিক সত হবেন বা সব সাংবাদিক যথার্থ তথ্য দেবেন, এমনটি নিশ্চিত করা যায় না। তবে সাংবাদিক সততা এবং নির্ভরতার ক্ষেত্রে কোনো দুর্বলতা রাখেননি সেটিই বিবেচ্য বিষয়। বিশেষ করে সাংবাদিকদের সূত্রের ক্ষেতে যতোটুকু সম্ভব স্বচছ থাকতে হবে। তাদেরকে স্বাধীন ও নিরপেক্ষ হতে হবে। কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ থাকলে সেটি আগাম পরিস্কার করতে হবে। সাংবাদিকতায় নিজের আবেগের প্রকাশ থাকবে না এমনটি উল্লেখ করে উদয় দাস বলেন, প্রিন্সেস ডায়েনার মৃত্য বিষয়ক বিবিসি রিপোর্টে তার কিছু আবেগি কাব্যময় বাক্য এডিটর বাদ দিয়ে দেন। মোয়াজ্জেম হোসেন বিবিসি সাংবাদিকতার ক্ষেত্রেও তথ্য বিভ্রাট কী ভাবে সারা বিশ্বে হৈ চৈ ফেলে দেয় তার কিছু উদাহরণ তুলে ধরেন।  তিনি বলেন, শুধু সততা আর নৈতিকতা নয়, সাংবাদিকতায় তথ্যের যথার্থ প্রধানতম বিষয়। অত্যন্ত যত্ন নিয়ে, দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে। ডা. জাকি রেজওয়ানা আনোয়ার সাংবাদিকতার ৫টি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেন। ট্রথ এন্ড একোরেসি,ইন্ডিপেনডেন্স,ফেয়ারনেস এন্ড ইমপারশিয়ালিটি এবং একাউন্টেবিলিটি ইত্যাদির কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকরা মালিক, সরকার বা প্রভাবশালীদের কথা বলে নিজেদের বিবেকের দায়িত্ব এড়াতে পারেননা। সবারই মনে রাখা দরকার ঝুকি ও দায়িত্ববোধের কথা মনে রেখেই সাংবাদিকতায় আসতে হবে। আর নিজেদের কাছেই জবাবদিহী হতে হবে। ৫ নভেম্বর মঙ্গলবারের অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাবেক দুই সভাপতি সৈয়দ নাহাস পাশা ও বেলাল আহমদ এবং সাবেক দুই সেক্রেটারী যথাক্রমে নজরুল ইসলাম বাসন ও আবদুস সাত্তারও উপস্থিত ছিলেন। ধন্যবাদ বক্তব্য রাখেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্যারিস্টার তারেক চৌধুরী। প্রশ্ন ও মন্তব্য পর্বে আরো অংশ নেন, দৈনিক এশিয়ান এজের নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল হাসান, টিভি প্রেজেন্টার বুলবুল হাসান,সাংবাদিক সামসুল আলম লিটন, কলামিস্ট ইমরান চৌধুরী ও সাংবাদিক মারুফ আহমদ।