ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
ঢাকা ৩ চৈত্র ১৪৩২, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

৩১ মার্চ বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির অভিষেক।

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:২৩ এএম

৩১ মার্চ  বাংলাদেশ সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির অভিষেক।
বাংলাদেশ সেন্টার লন্ডন’র ম্যানেজমেন্ট কমিটি ও উপদেষ্টা পরিষদের এক সভা ১০ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের স্টিফোরড সেন্টারে অনুষ্ঠিত হয়।সেন্টারের ম্যানেজমেন্ট কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান মুহিবুর রহমান মুহিব’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশন লন্ডনের ফার্স্ট সেক্রেটারী এবং হেড অব চ্যান্সরী সুদিপ্তা আলম, সেন্টারের প্রধান উপদেষ্টা নবাব উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মুনিম,খালেদ চৌধুরী,ডা: হালিমা বেগম আলম,লোকমান হোসেন,নুরুল ইসলাম মাহবুব ,মো: আফাজ উদ্দিন,আব্দুল বারি,ড: সানোয়ার চৌধুরী, ম্যানেজমেন্ট কমিটির ভাইস-চেয়ারম্যান শাহনুর খান,আশরাফ উদ্দিন,মানিক মিয়া,ডা: আলাউদ্দিন আহমদ,মাহবুব আহমদ রাজু,মামুন রশীদ,শিব্বির আহমেদ,দিলওয়ার হোসেন,জাকির হোসেন,করিম মিয়া শামীম,ইনামুল হক চৌধুরী,জাহাঙ্গীর খান,আব্দুল আলীম রশীদ ফজলু,আলী আহমেদ বেবুল,শওকত মাহমুদ টিপু, নিজাম উদ্দিন, মোহাম্মদ শামীম আহমদ,মিসবাবুল বর লুকু,ফখরুল ইসলাম। সভায় উপস্হিত ছিলেন সেন্টারের প্রধান নির্বাহী এস এম মোস্তাফিজুর রহমান। সভায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা আটটায় পূর্ব লন্ডনের নিডা কমিউনিটি হলে সেন্টারের উদ্যোগে আলোচনা সভা আয়োজন এবং রাত ১২-০১ মিনিটে লন্ডনের আলতাব আলী পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করার সিন্ধান্ত নেয়া হয়। এ সকল অনুষ্ঠানে সেন্টারের চেয়ারম্যান ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম উপস্হিত থাকবেন।এছাড়া আগামী ৩১ মার্চ সেন্টারের নব নির্বাচিত ম্যানেজমেন্ট ও উপদেষ্টা কমিটির অভিষেক, বাংলাদেশ সেন্টারের সাথে সম্পৃক্ত মহান মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের সংগঠক ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান ও মহান স্বাধীনতা দিবস উদযাপন জাকজমকপূর্ণ ভাবে আয়োজন করার জন্য সর্ব সম্মতিক্রমে সিন্ধান্ত নেয়া হয়। সভায় সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, বাংলাদেশ সেন্টার ভবনের সংষ্কার কাজ সরেজমিনে দেখার জন্য ৪ ফেব্রুয়ারি সেন্টারের একটি প্রতিনিধি দল ভবন পরিদর্শন করেন। সংস্কার কাজের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে সেন্টারের প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং অচিরেই বাকি কাজ সম্পন্ন করে সেন্টারটি ম্যানেজমেন্ট কমিটির নিকট হস্তান্তর করা হবে। সেন্টারের সাধারণ সম্পাদক আরো জানান, শীঘ্রই সেন্টারের চেয়ারম্যান ও লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের নতুন হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমের নেতৃত্বে ম্যানেজমেন্ট কমিটি ও উপদেষ্টা পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বাংলাদেশ সেন্টার ভবনের সংষ্কার কাজ সরেজমিনে পরিদর্শন করার ব্যবস্হা গ্রহণ করা হচ্ছে।