ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
ঢাকা ২৪ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০৮ জুলাই ২০২৬
সর্বশেষ
ফোন হ্যাকিং মামলায় হেরে প্রিন্স হ্যারি ও অন্য দাবিদারদের £৫০ মিলিয়ন পর্যন্ত আইনি বিলের ঝুঁকি যুক্তরাজ্যে অভিবাসীদের কঠিন সময়: বাড়ছে জীবনযাত্রার ব্যয়, কমছে সামাজিক সহায়তা আন্তর্জাতিক বাউল ও লোকসংস্কৃতি উৎসব লন্ডনে, যোগ দিচ্ছেন শফি মণ্ডল ও ডলি মণ্ডল অনিদ্রা কি বাড়াচ্ছে তরুণদের ক্যানসারের ঝুঁকি? নতুন গবেষণায় উদ্বেগ খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল ‘জুলাইযোদ্ধাদের মারতে’ পুরস্কার ঘোষণা বিশ্বকাপে এ কেমন রোনালদো? বালোগানকে নিয়ে নেমেও কী করলো যুক্তরাষ্ট্র, ট্রাম্পের কলঙ্ক? ৩০ মিনিটের বেশি বসে থাকলে ক্যান্সারে মৃত্যুর ঝুঁকি বাড়ে: গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাকিংহাম প্যালেসে থাকার সুযোগ হারালেন প্রিন্স হ্যারি, রাজপরিবারের সঙ্গে নতুন বিরোধ অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানা যাবে তিন সপ্তাহ আগেই: এনএইচএসের নতুন নিয়ম অশ্রুসিক্ত নয়নে নেইমারের বিদায়, যা বললেন প্রাইমারিতে জিয়া, খালেদা ও তারেকের ৩ বই রাখার নির্দেশ পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পলি ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টারে নরওয়ে সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ স্পেনে কাজ পেলেন ৬ লাখ অভিবাসী: বৈধতার আবেদন ১১ লাখ ছাড়াল বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবলের এত ভক্ত কেন? ইতিহাস নাকি আবেগ মেসিকে ছাড়িয়ে যাবেন এমবাপ্পে! প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’ 'প্যাট্রিয়ট পাসপোর্ট' উদ্বোধন ট্রাম্পের, সমালোচনার ঝড় উঠেছে আমেরিকায় মানবিক উদ্যোগ: গরমে তৃষ্ণা মেটাতে ইস্ট লন্ডন মসজিদে বিনামূল্যে পানি ও স্লাশ বিতরণ অবৈধভাবে থেকে বিয়ে-সংসার করলেও বহিষ্কার ঠেকানো যাবে না: অভিবাসীদের বহিষ্কারে নতুন আইন আনছে যুক্তরাজ্য মেসিদের কাছে হেরেও জিতে গেল কেপ ভার্দে শেষ ষোলোয় কার মুখোমুখি কে—পূর্ণ সূচি ও বিশ্লেষণ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ঢল, যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান যুক্তরাজ্যে প্রতিদিন ৩০ মিনিট হাঁটলেই কেনাকাটায় মিলবে ছাড়! ‘ল্যাম্ব’ কাবাবে ছাগল, চামড়া ও চর্বি : যুক্তরাজ্যের এক প্রতিষ্ঠানের ৫ লাখ পাউন্ড জরিমানা ইংল্যান্ডে প্রসূতি ও নবজাতক সেবার চরম বিপর্যয়: 'অ্যামোস রিভিউ'র চাঞ্চল্যকর তথ্য প্রধানমন্ত্রীর অফিস সময়কে ‘লোক দেখানো শোপিস’ বলায় প্রধান শিক্ষক বরখাস্ত

হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্কের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ১১:৩৬ পিএম

হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্কের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্ক এর ইফতার মাহফিল পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৩ মার্চ)। এই ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ও কাউন্সিলর শাফি আহমেদ, কাউন্সিলর ও কেবিনেট মেম্বার কামরুল হোসাইন, টাওয়ার হ্যামলেটস কেয়ারার্স অরগানাইজেশান এর সভাপতি আব্দুল মান্নান ও কমিউনিটির নানা শ্রেণি ও পেশার প্রতিনিধিরা। সংগঠনের প্রেসিডেন্ট আবুল কাসেম হেলাল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি শাহ চেরাগ আলীর পরিচালনায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন শাহজাহান মিয়া। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা সিরাজুল ইসলাম শাহীন, মাওলানা সাইয়েদ জামাল, মুহাম্মদ জুবায়ের, মনির উদ্দিন, এডভোকেট সাইফুর রহমান পারভেজ, গুলাম আব্বাস, জহির উদ্দিন, আফসার উদ্দিন, আক্তার মিয়া, হাবিবুর রহমান বাবলু, মুশাহিদ আলী, দারা মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জানান, এ ধরনের ইফতার মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি সমাজের একত্রিত হওয়ার, পরস্পরের সুখ-দুঃখ ভাগাভাগি করার একটি বিশেষ সুযোগ। তারা বলেন, হোয়াইটচ্যাপেল ও শ্যাডওয়েল কমিউনিটি নেটওয়ার্কের মাধ্যমে কমিউনিটির মধ্যে সংহতি ও সহযোগিতা আরও দৃঢ় হবে। এছাড়া, এই সংগঠন কমিউনিটির জন্য নানা ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে, যা সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে। কমিউনিটি নেতারা একসাথে মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং বিশেষ করে তরুণদেরকে সমাজসেবা ও দানশীলতার পথে পরিচালিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজান মাস এক অনন্য সময়, যখন সকল মানুষ একে অপরের প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে আবুল কাশেম হেলাল কমিউনিটি নেতাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও ব্যাপক আকারে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি সকলকে একত্রে কাজ করার জন্য আহ্বান জানিয়ে বলেন, একে অপরকে সহযোগিতা করেই একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটি গঠন সম্ভব। ইফতার মাহফিলের পর, সবাই একসাথে মিলিত হয়ে খাওয়া-দাওয়া করেন এবং সবার মধ্যে একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবেশ সৃষ্টি হয়।