ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
ঢাকা ২ চৈত্র ১৪৩২, সোমবার, ১৬ মার্চ ২০২৬
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি ইরান যুদ্ধ কতদিন চলতে পারে? ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, কত মানুষ এ সুবিধা পাবেন? কমনওয়েলথ সভায় বাংলাদেশ : রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তন ইস্যু তুললেন পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে প্রাণ গেল আরও এক বাংলাদেশির বুয়েটে আবার নির্যাতনের ঘটনা : সেহরি খেতে যাওয়া ঢাবি শিক্ষার্থীকে পিটিয়ে থানায় হস্তান্তর ইরানের সর্বোচ্চ নেতা হলেন খামেনিপুত্র মোজতোবা খামেনি, ট্রাম্প কী করবেন? লন্ডনে 'লতা দিয়া ফতা': সৌহার্দ্য ও সম্প্রীতির ব্যতিক্রমী সেহরি আয়োজন ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো ভারত সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত অবশেষে ভারত থেকেই গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামী মুশফিকুল ফজলসহ ইউনূস-সরকারের নিয়োগকৃত ৪ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

স্পেনে ঢাকা ফ্রুতাস (Frutas) এর ১৬ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ২১ জুন ২০২২, ০৩:৪০ এএম

স্পেনে ঢাকা ফ্রুতাস (Frutas) এর ১৬ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত
স্পেনে বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ঢাকা ফ্রুতাস’ (Frutas)এর ১৬ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ জুন) মাদ্রিদে স্থানীয় একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও ‘ঢাকা ফ্রুতাস’ এর সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। ‘ঢাকা ফ্রুতাস’(Frutas) এর কর্ণধার আল আমিন মিয়ার সভাপতিত্বে এবং সাঈদ আনোয়ার ও তামিম ইকবালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ বলেন, স্পেনে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিক সাফল্যে কেবল নিজেরাই লাভবান হচ্ছেন না, পাশাপাশি দেশে নিজেদের পরিবার তথা বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের রেমিটেন্স প্রবাহের উর্ধ্বগতি চলমান থাকায় বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন মার্কিন ডলার উল্লেখ করে আরো বলেন, রাষ্ট্রীয়ভাবে নিজে বাংলাদেশের প্রতিনিধি হলেও সত্যিকার অর্থে প্রবাসীরাই বাংলাদেশের এক একজন প্রতিনিধি। তিনি বাংলাদেশিদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রবাসীরাও গর্বিত অংশীদার উল্লেখ করেন। তিনি স্পেন প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণের অনুরোধ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকারও প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স প্রেরণে প্রণোদনা দিচ্ছে। আসন্ন অভিবাসী দিবসে স্পেন থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে বলে তিনি ঘোষণা দেন। সভাপতির বক্তব্যে ঢাকা ফ্রুতাস(Frutas) এর কর্ণধার আল আমিন মিয়া বলেন, সততা, নিষ্ঠা আর কর্মস্পৃহা নিয়ে এগিয়ে আসলে যেকোন ব্যবসায় সফল হওয়া যায়। তিনি তার ব্যবাসা প্রতিষ্ঠানকে কেবল আর্থিক উন্নয়নের মাঝেই সীমাবদ্ধ নয়- উল্লেখ করে বলেন, এ প্রতিষ্ঠান থেকে প্রবাসী বাংলাদেশিদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। তিনি তার ব্যবসায়ী সাফল্যে প্রতিষ্ঠানের সকল সদস্যের অবদানকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান আব্দুর রউফ মন্ডল, মাদ্রিদের বায়তুল মুকাররম জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি খোররশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, স্পেন বি এন পির ভারপ্রাপ্ত সভাপতি নূর হোসেন পাটোয়ারী, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূইয়া কচি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, বৃহত্তর ফরিদপুর জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি হেমায়েত খান, কমিউনিটি নেতা এস এম আহমেদ মনির, সাইফুল মুন্সী ইকবাল, শাহ আলম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান প্রমূখ। অনুষ্ঠানে ঢাকা ফ্রুতাস(Frutas) এর ১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত র‌্যাফল ড্র এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ৫জন সদস্যকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওমরাহ হজ্ব পালনের জন্য নির্বাচিত করা হয়। প্রতিবছরই ৫জন সদস্যকে প্রতিষ্ঠানের অর্থায়নে হজ্বে প্রেরণ করা হবে বলে ঢাকা ফ্রুতাস এর কর্ণধার আল আমিন মিয়া ঘোষণা দেন। প্রসঙ্গত, স্পেনের মাদ্রিদে বাংলাদেশি মালিকানাধীন ফলমূলের প্রতিষ্ঠান ‘ঢাকা ফ্রতাস’ এর ৬০টি শাখা রয়েছে, যেখানে ২৭০ জন কর্মকর্তা কর্মচারি নিয়োজিত রয়েছেন। উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশিও এ প্রতিষ্ঠানে কাজ করছেন। ২০২১সালে স্থানীয় একটি জরিপে মাদ্রিদে ফলমূলের বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ‘ঢাকা ফ্রুতাস’ তৃতীয় স্থান অর্জন করে, যা স্থানীয় সংবাদমাধ্যমে বহুল প্রচারিত হয়।