ঢাকা ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ২৩ মে ২০২৬
ঢাকা ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ২৩ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

স্পেনে অভিবাসন বিরোধী দাঙ্গায় গ্রেপ্তার ১৪

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫, ০১:১২ এএম

স্পেনে অভিবাসন বিরোধী দাঙ্গায় গ্রেপ্তার ১৪

স্পেনের দক্ষিণ-পূর্বের শহর মার্সিয়ার টোরে পাচেকোতে অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এছাড়া সংঘর্ষ এড়াতে ওই এলাকায় বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে তিনজন উত্তর আফ্রিকান বংশোদ্ভত। তাঁদের বিরুদ্ধে গত বুধবার ৬৮ বছর বয়ষ্ক ডোমিঙ্গো টমাস ডোমিঙ্গুয়েজের ওপর হামলার অভিযোগ রয়েছে।

গত বুধবার রাস্তায় একজন বয়স্ক ব্যক্তির ওপর অজ্ঞাত হামলাকারীরা হামলা চালায়। ওই হামলার শিকার ব্যক্তি আহত হয়ে বাড়িতে ফিরে আসেন। পরে ওই বয়ষ্ক ব্যক্তির ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর পর থেকেই মার্সিয়া এলাকায় অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী এবং উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে ব্যপক উত্তেজনা ও সংঘর্ষ হয়।

দেশটির পুলিশ এবং ওই বয়ষ্ক ব্যক্তির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। তবে, সোশ্যাল মিডিয়ায় অপরাধীদের খুঁজে বের করে আক্রমণ করার আহ্বান দ্রুত ছড়িয়ে যায়।

অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী গোষ্ঠী অভিবাসীদের এখনই বিতারিত করার আহ্বান জানিয়ে উত্তর আফ্রিকান অভিবাসীদের ওপর আক্রমণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালায়। এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারও করেছে পুলিশ।

গত বুধবারের হামলার শিকার ৬৮ বছর বয়সী ডোমিঙ্গো টমাস ডোমিঙ্গুয়েজ স্প্যানিশ মিডিয়াকে জানিয়েছেন, তিনি সকালে হাঁটার সময় তাঁকে মাটিতে ফেলে আঘাত করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে তাঁর মুখে ব্যাপক আঘাতের চিহ্ন দেখা গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, তাঁর ওপর আক্রমণের উদ্দেশ্য স্পষ্ট নয়। ডোমিঙ্গুয়েজ বলেছেন, তাঁর কাছ থেকে টাকা বা জিনিসপত্র চাওয়া হয়নি এবং আক্রমণকারীরা যে ভাষায় কথা বলেছে তা তিনি বুঝতে পারেননি।

এ ঘটনার পর গত তিন রাত ধরে সংঘর্ষের পর স্প্যানিশ পুলিশ গতকাল আটজনকে গ্রেপ্তার করে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনার জেরে অভিবাসন বিরোধী অতি ডানপন্থীদের সঙ্গে উত্তর আফ্রিকান অভিবাসীদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়। এ ঘটনার জেরে স্থানীয় জনগণ এবং অভিবাসীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

স্পেনের সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ এই সংঘর্ষে রোববার রাতে টোরে পাচেকোতে দাঙ্গা পুলিশের ওপর কট্টর ডানপন্থী গোষ্ঠীর বেশ কয়েক জন যুবক হামলা চালায়। ওই হামলাকারীদের মধ্যে কেউ কেউ মুখোশ পরে ছিল। এ সময় তাদের পুলিশকে লক্ষ্য করে কাঁচের বোতল এবং জিনিসপত্র ছুড়ে মারতে দেখা যায়। অস্থিরতা দমন করতে পুলিশ রাবার বুলেট ছুড়ে।

কর্তৃপক্ষ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন বয়স্ক ওই লোকের ওপর হামলার ঘটনায় জড়িত ছিল। তবে, পুলিশ এখনও মূল অপরাধীকে খুঁজছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তার করা অন্য ছয়জনের মধ্যে পাঁচজন স্প্যানিয়ার্ড এবং একজন উত্তর আফ্রিকান বংশোদ্ভূত। তাদের অন্যর ওপর আক্রমণ, বিশৃঙ্খলা, ঘৃণামূলক অপরাধ বা সম্পদ ক্ষতির জন্য গ্রেপ্তার করা হয়েছে।

স্পেনের ওই অঞ্চলের অভিবাসীদের অনেকেই দ্বিতীয় প্রজন্মের। টোরে পাচেকোর প্রায় ৪০ হাজার জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ অভিবাসী। শহরের আশেপাশের এলাকায় প্রচুর সংখ্যক অভিবাসী রয়েছে, যারা কৃষিতে দিনমজুর হিসেবে কাজ করে। যা মার্সিয়া অঞ্চলের অর্থনীতির অন্যতম স্তম্ভ।