ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
ঢাকা ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ২৪ মে ২০২৬
সর্বশেষ
লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই যুক্তরাজ্যে কেন বারবার প্রধানমন্ত্রী বদলাচ্ছে? স্টারমারের পর কে? ইসরায়েলি ড্রোন হামলায় লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ উদ্ধার, আরেকজন নিখোঁজ চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশুর মৃত্যু: রৌফাবাদের ঘটনায় চাঞ্চল্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পরও বিরোধীদের অবিশ্বাস কেন? নিউইয়র্কে ইন্তেকাল করেছেন সিলেটের গোলাপগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী কামাল আহমদ রোমে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব সাংবাদিক ফয়সল মাহমুদের মায়ের ইন্তেকাল, লন্ডন বাংলা প্রেস ক্লাব পরিবারের শোক ফ্লুসি ডিক্রি জটিলতা নিরসনে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ইতালি পাঠানোর নামে মাদারীপুরে সক্রিয় মানবপাচার চক্র: বন্দিশালায় রাকিবসহ নিখোঁজ অনেকে নির্বাচনী বিপর্যয়ের পর স্টারমারের পাশে গর্ডন ব্রাউন ও হ্যারিয়েট হারম্যান পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী: নন্দীগ্রামের ‘জায়ান্ট কিলার’ থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশি-ব্রিটিশ ফরহাদ হোসেন ইতিহাস গড়লেন, লেবারের মনোনয়নে নিউহ্যামের প্রথম বাংলাদেশি মেয়র ইতিহাস গড়লেন লুৎফুর, চতুর্থবার টাওয়ার হ্যামলেটসের মেয়র হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা, কী বললেন ট্রাম্প? ধর্মীয় ব্যাখ্যার নামে উগ্রবাদ প্রচার, বাড়ছে উদ্বেগ: জঙ্গিদের অস্তিত্বও স্বীকার করল সরকার

টাওয়ার হ্যামলেটসের স্কুল ইউনিফর্ম গ্রান্ট স্কীম আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম

টাওয়ার হ্যামলেটসের স্কুল ইউনিফর্ম গ্রান্ট স্কীম আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর

নতুন স্কুলে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ফ্রি স্কুল ইউনিফর্ম গ্রান্ট চালু করেছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। যেসব পরিবারের সর্বোচ্চ ৫০ হাজার ৩৫০ পাউন্ড আয় রয়েছে তারা তাদের সন্তানদের জন্য স্কুল ইউনিফর্ম গ্রান্টের আবেদন করতে পারবেন। চলমান কস্ট অব লিভিং ক্রাইসিস মোকাবেলায় স্বল্প আয়ের পরিবারগুলোকে সহযোগিতার অংশ হিসেবে কাউন্সিল এই উদ্যোগ নিয়েছে। সেপ্টেম্বর থেকে যেসব শিশু—কিশোর প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুল শুরু করবেতাদের স্কুল ইউনিফর্ম কেনার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আর্থিক অনুদানের আবেদন গ্রহণ করছে কাউন্সিল।

স্বল্প আয়ে থাকা পরিবারগুলোর প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য জনপ্রতি  ৫০ পাউন্ড এবং সেকেন্ডারী স্কুলের শিক্ষার্থীর জন্য জনপ্রতি ১৫০ পাউন্ড অনুদান প্রদান করবে কাউন্সিল। এ খাতে কাউন্সিলের ব্যয় হচ্ছে প্রতি বছর ১ মিলিয়ন পাউন্ড।

এই স্কীমের অধীনে বারার অন্তত ৭ হাজার শিক্ষার্থী প্রতি বছর আর্থিকভাবে উপকৃত হন। আগামী ৩ বছরে এই সুবিধার আওতায় উপকৃত হবে ২১ হাজার শিক্ষার্থী। স্কুলে ভর্তি নিশ্চিতের পরই এই গ্রান্ট আবেদন করতে পারবেন অভিভাবকরা। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪ বছর বয়সী শিশুরা রিসেপশন ইয়ার এবং ১১ বছর বয়সী শিশুরা সেকেন্ডারি স্কুলে পড়ার জন্য স্কুল ক্লথিং এবং ইউনিফর্ম গ্রান্ট পাবেন।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বললেন, “দেশের প্রথম কোন কাউন্সিল হিসেবে টাওয়ার হ্যামলেটস এই স্কীম টি চালু করলো। স্বল্প আয়ের মানুষের জন্য এই সুবিধা প্রদান করতে পেরে আমি গর্বিত। যেসব পরিবারের বার্ষিক আয় সর্বোচ্চ ৫০ হাজার ৩৫০ পাউন্ডের নিচে। যে কোন ব্যাকগ্রাউন্ডের হোকনা কেনোপ্রতিটি শিশুর এডুকেশন সুবিধা আমরা নিশ্চিত করতে চাই। নতুন স্কুলে শিশুরা যাতে তাদের বিশেষ এই দিনে খুশিমনে এবং আত্মবিশ্বাসের সাথে যেতে পারে।”

তিনি বলেন, “স্কুলের সাথে সম্পর্কিত খরচ পরিবারগুলোর উপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। আমাদের বারার সকল শিশুরা যাদের শিক্ষায় অগ্রসর হতে পারেসে জন্য কাউন্সিলের সহযোগিতা অব্যাহত রয়েছে। দেশের প্রথম কোন বারা কাউন্সিল টাওয়ার হ্যামলেটসযেখানে সব স্কুল শিক্ষার্থীরা ফ্রি স্কুল মিল সুবিধা পাচ্ছে। পুণরায় চালু করা হয়েছে এডুকেশন মেইনটেন্যান্স এলাউন্স। স্থাপন করা হয়েছে ২০টি ইয়ুথ সেন্টার। পরিবারগুলোর অব্যাহত অর্থনৈতিক চাপের কারনে স্কুল ইউনিফর্ম গ্রান্ট তাদের জন্য বাড়তি সহযোগিতা হিসেবে কাজ করবে। এছাড়াও বারার স্বল্প আয়ের জনগনের অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলায় কিভাবে আরো নিত্য নতুন সহযোগিতা নিয়ে আসা যায়তা নিয়ে আমরা সময়োপযোগী পদক্ষেপ নির্ধারণ করছি।”

স্কুলের দেওয়া তথ্য অনুযায়ীসকল অভিভাবক ও কেয়ারগিভারদের গ্রান্ট আবেদনের জন্য কাউন্সিলের পক্ষ থেকে জানানো হবে। যেসব পরিবারের সন্তানরা ইতিমধ্যে স্কুলে ভর্তি হয়েছে এবং কেউ যদি মনে করেনতিনি এই আবেদনের যোগ্যতাহলে  কাউন্সিলের সাথে যোগাযোগ করে গ্রান্ট আবেদনের জন্য অনুরোধ জানানো হচ্ছে।

নতুন শিক্ষাবর্ষের শুরুতে কথা বলেন শোরডিচের মালবেরি একাডেমী শিক্ষার্থী আমারা’র মা রুহেনা। তার মেয়ে চলতি সেপ্টেম্বরে স্কুলে ভর্তি হয়েছে। তিনি বলেন, “বর্তমান অর্থনৈতিক সংকটে এই গ্রান্ট অত্যন্ত উপকারী ও ইতিবাচক। স্কুলের ব্লেজার এবং পিই’র ড্রেস অনেক ব্যবহুল। সন্তারা দ্রুত বেড়ে উঠছে এ জন্য স্কুলের বেশ কিছু অতিরিক্ত কাপড় সহ আনুসাঙ্গিক জিনিসপত্র সংগ্রহে রাখতে হয়।”

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর রিসোর্সকস্ট অব লিভিং এন্ড ভলান্টারি সেক্টর কাউন্সিলর সাঈদ আহমদ বলেন, “প্রতিবছর ৭ হাজার শিক্ষার্থী কাউন্সিলের উন্নতমানের এই স্কুল ইউনিফর্ম গ্রান্ট সুবিধা পাবেন। যাতে তারা শিক্ষা গ্রহনে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকে।” তিনি বলেন, “এই স্কিমটি সম্প্রসারণের ফলে প্রতি বছর ইয়ার সেভেনের শিক্ষার্থীরা ১৫০ পাউন্ড অতিরিক্ত অর্থ সহায়তা পাওয়ার পাশাপাশি রিসেপশন ইয়ারের শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা প্রথমবারের মতো ৫০ পাউন্ড গ্রান্ট সুবিধা পাবেন।”বারার সকল পরিবারের প্রতি আহবান জানাচ্ছিআপনারা যদি মনে করেন এই গ্রান্ট পাওয়ার যোগ্যতাহলে দয়াকরে বিস্তারিত জানুন এবং আবেদন করুন।” এ ব্যাপারে আরো জানতে এই লিংকে ভিজিট করুন www.towerhamlets.gov.uk/SCG